যে জিনিসটি তারা যে ভাবে জেনেছেন বা শুনেছেন সেটি ঠিক হুবহু সেভাবেই বর্ণনা করেন। হাদীসের ব্যাপারে এ ধরনের সত্য কথনকে হাদীসের পরিভাষায় বলা হয় ‘আদালত’ ৷ মুহাদ্দিসগণ এ ব্যাপারে একমত যে, হাদীস বর্ণনার ক্ষেত্রে সাহাবীগণ কোন প্রকার মিথ্যার আশ্রয় নেননি। তাই তাঁদের সর্বস্বীকৃত মত হচ্ছে ₹ 5): 4419 ০) “সকল সাহাবীই আদিল" অর্থাৎ সত্যবাদী । সাহাবীদের পরে হাদীস বর্ণনা ও সংরক্ষণের দায়িত্ব নেন তাবিঈগণ (সাহাবীদরে অনুসারীগণ) এবং তীদের পরে তাবে-তাবিঈগণ (তাবিঈগণের অনুগামীগণ)। এভাবে এ সিলসিলাটি নিচের দিকে চলে এসেছে । সাহাবীদের পরবর্তী পর্যায়ে ‘আদিল’ ও ‘আদালত’ শব্দটি যখন কোন রাবী বা বর্ণনাকারীর সাথে লাগানো হয়েছে তখন তার মধ্যে পাঁচটি গুণ অবশ্যি পাওয়া গেছে। এ গুণগুলো হচ্ছে $ এক. রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর হাদীস সম্পর্কে তিনি কখনো মিথ্যা বলেন নি। দুই, দুনিয়ার জীবনে সাধারণ কাজ-কারবারেও তিনি কখনো মিথ্যাবাদী সাব্যস্ত হন নি। তিন. তিনি এমন কোন অজ্ঞাতনামা ব্যক্তি নন, যার জীবন সম্পর্কে কিছু জানা যায়নি, যার ভিত্তিতে তাঁর জীবন ধারা প্যলোচনা করা সম্ভব । চার. ব্যক্তিগত ও সমাজ জীবনে তিনি ফাসিক নন। অর্থাৎ তিনি এমন ব্যক্তি যিনি মুসলিম এবং নিজের জীবনে ইসলামের অনুশাসনসমূহ তথা ফরয ও সুন্নাহ্র অনুসারী । কুরআন-সুন্নাহ বিরোধী কোন প্রকার আকীদা অথবা কুরআন, সুন্নাহ ও সাহাবীদের জীবনে নেই, ইবাদাত-বন্দেগীর ক্ষেত্রে এমন কোন ‘বিদআত' তথা নতুন কথা ও কাজ উদ্ভাবন করে বা উদ্ভাবিত কথা ও কাজকে তিনি দীনের অংশ হিসেবে মেনে চলেন না। বর্ণনাকারীদের মধ্যে আদালতের গুণের সাথে সাথে আর একটি গুণকে মুহাদ্দিসগণ অপরিহার্য গণ্য করেছেন, সেটি হচ্ছে £ 'যবৃত'। স্মৃতির ধারণক্ষমতাকেই যবৃত বলা হয়। অর্থাৎ বর্ণনাকারীর স্মৃতিশক্তি এমন পর্যায়ের হতে হবে যাতে তিনি কোন ক্রুত বা লিখিত বিষয় যে কোন সময় হুবহু ও সঠিকভাবে স্মরণ করতে সক্ষম হন এবং তাঁর স্মৃতি থেকে তার কোন অংশ উধাও না হয়ে যায়। এই ধরণের স্মৃতিশক্তির অধিকারী রাবীকে বলা হয় যাবিত। যে রাবীর মধ্যে আদালত ও যবৃত গুণাবলী পূর্ণ মাত্রায় বিরাজমান থাকে তাকে বলা হয় ‘সিকাহ’ রাবী । হাদীস বর্ণনাকারীদের বলা হয় 'রাবী' এবং এই রাবীদের সিলসিলা অর্থাৎ সাহাবী এবং সাহাবী থেকে তাবিঈ, তাবিঈ থেকে তাবি-তাবিঈ, তারপর তাবে-তাবিঈদের থেকে তৎপরবর্তী বর্ণনাকারী- এই সমগ্র সিলসিলাটিকে ((॥৭i॥)) বলা হয় সনদ । মুহাদ্দিসগণ হাদীসকে কয়েকটি শ্রেণীতে বিভক্ত করেছেন। এই সমস্ত বিভক্তি হয়েছে হাদীসের সনদ ও রাবীর ভিত্তিতে । যে হাদীসের সনদ রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌছেছে এবং সেটি রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর হাদীস হিসেবে গৃহীত হয়েছে তাকে বলা হয় ‘মারফ্’ হাদীস । যে হাদীসের সনদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌছেনি, বরং কোন সাহাবী পর্যন্ত পৌছেছে এবং সেটি সাহাবীর হাদীস হিসেবে স্বীকৃত হয়েছে, তাকে ‘মওকুফ’ হাদীস বলা হয়। এর অন্য নাম হচ্ছে- আসার বলাবহুল্য দীন ও শরীয়াতের মৌলিক বিষয়ে কোন সাহাবী নিজের পক্ষ থেকে কিছু বলতে পারেন না, অবশ্যি তিনি তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্গামের কাছ থেকে শুনেছেন কিন্তু যে কোন সংগত কারণে তা রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া www.amarboi.org
— পৃষ্ঠা ৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।