রিয়াদুস সালেহীন ৫ পৌছেছে। তুমি শীঘ্রই পরীক্ষার সন্মুখীন হবে৷ যদি তুমি পরীক্ষায় পড়ে যাও, তবে আমার সন্ধান দেবে না। বালকটি জন্মান্ধ ও কুষ্ঠ রোগীকে নিরাময় করে দিত এবং মানুষের সব রকম রোগের চিকিৎসা করত । বাদশাহের পারিষদবর্গের একজন অন্ধ হয়ে গিয়েছিল। সে এ খবর শুনে বালকটির কাছে অনেক হাদিয়া নিয়ে এসে বলল, তুমি আমাকে আরোগ্য দান করবে এইজন্যই আমি তোমার এখানে এত হাদিয়া পেশ করছি। বালকটি বলল ঃ আমি কাকেও আরোগ্য দান করি না, আল্লাহই আরোগ্য দান করেন । যদি তুমি আল্লাহ্র প্রতি ঈমান আন তবে আমি আল্লাহ্র নিকট দোয়া করব । যাতে তোমাকে তিনি আরোগ্য দান করেন। সে তখন আল্লাহ্র প্রতি ঈমান আনল ৷ আল্লাহ তাকে আরোগ্য দান করলেন। তারপর সে বাদশাহের দরবারে পূর্ববৎ যোগদান করল । বাদশাহ্ তাকে জিজ্ঞেস করল, কে তোমাকে তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল? সে উত্তর দিল, আমার রব । বাদশাহ্ বলল, আমি ছাড়াও কি তোমার রব আছে? সে বলল, আল্লাহই তোমার ও আমার রব । এতে বাদশাহ্ তাকে গ্রেপ্তার করে শাস্তি দিতে লাগল । অবশেষে সে বালকটির কথা বলে দিল। তখন বালকটিকে আনা হল । বাদশাহ্ তাকে বলল, হে ছেলে! তোমার যাদুবিদ্যার খবর পৌছেছে যে, তুমি নাকি জন্মান্ধ ও কুষ্ঠ রোগীকে আরোগ্য দান করে থাক এবং এটা-সেটা আরও কত কি করে থাক । বালকটি বলল £ঃ আমি কাউকে আরোগ্য দান করি না। আরোগ্য তো আল্লাহ্ই দান করেন। বাদশাহ্ তাকেও গ্রেপ্তার করে শাস্তি দিতে লাগল । অবশেষে সে খৃস্টান দরবেশের কথা বলে দিল । দরবেশকে আনা হল এবং তাকে তার দীন ত্যাগ করতে বলা হল। কিন্তু সে অস্বীকার করল । তখন বাদশাহ্ করাত আনতে বলল । তারপর করাতটি তার মাথার মাঝখানে রাখা হল এবং করাতটি তাকে চিরে ফেলল, এমনকি সে দুই টুকরো হয়ে পড়ে গেল । তারপর বাদশাহর সেই পারিষদকে আনা হল। তাকেও তার দীন ত্যাগ করতে বলা হল । কিন্তু সে অস্বীকার করায় তার মাথার মাঝখানে করাত দিয়ে চিরে ফেলা হল, এমনকি সে দুই টুকরা হয়ে পড়ে গেল । তারপর বালকটিকে আনা হল। তাকেও তার দীন ত্যাগ করতে বলা হল, কিন্তু সে অস্বীকার করল। তখন তাকে বাদশাহ্ তার কতিপয় সংগীর হাতে দিয়ে বলল £ঃ তোমরা তাকে অমুক পাহাড়ে নিয়ে উঠাও । যখন পাহাড়ের উচ্চ শিখরে তাকে নিয়ে পৌছবে তখন যদি সে তার দীন ত্যাগ করে, তবে তো ভালো, নতুবা তাকে সেখান থেকে ফেলে দাও । তারা তাকে নিয়ে গিয়ে পাহাড়ে উঠল । সে বলল, হে আল্লাহ! তুমি যেভাবে চাও এদের হাত থেকে আমাকে মুক্তি দান কর । তখন পাহাড়টি কেঁপে উঠল । এতে তারা নীচে পড়ে গেল এবং সে বাদশাহর কাছে চলে এলো । বাদশাহ তাকে বলল, তোমার সংগীদের কি হলো? সে বলল, তাদের ব্যাপারে আমার জন্য আল্লাহ্ই যথেষ্ট । তখন বাদশাহ্ তাকে তার কতিপয় সংগীর কাছে দিয়ে বলল £ তাকে তোমরা একটি ছোট নৌকায় উঠিয়ে সমুদ্রের মাঝখানে নিয়ে www.amarboi.org
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।