রিয়াদুস সালেহীন ১ম খণ্ড
/ 294
📝 Text 📖 PDF

সম্ভব নয় এবং আল কুরআনের মৌল বিধানসমূহের প্রায়োগিক পদ্ধতি হাদীসেই বিধৃত হয়েছে। আল কুরআনের আয়াতের পরপরই হাদীসগুলোকে সাজাবার মাধ্যমে লেখক এ বিষয়টি পরিষ্কারভাবে তুলে ধরেছেন। এটি এ কিতাবের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য । এ গ্রন্থে ইমাম নববী (র) আল কুরআনের ৪২৩টি আয়াত এবং ১৯০৩টি হাদীস সংযোজিত করেছেন। বিষয়বস্তু বাছাইয়ের ক্ষেত্রে তিনি বৈশিষ্ট্যের স্বাক্মাত রেখেছেন। এমন সব বিষয়বস্তু সম্বলিত হাদীস এখানে সংযোজিত করেছেন, যার সাহায্যে একজন সাধারণ শিক্ষিত ও কম শিক্ষিত পাঠক থেকে শুরু করে উচ্চ শিক্ষিত ব্যক্তি পর্যন্ত সবাই এ থেকে সমভাবে লাভবান হতে পারেন। কারণ এখানে তিনি নৈতিক চরিত্র গঠন থেকে শুরু করে মুসলিম ও মুমিন জীবনের বহিকঠামোর যাবতীয় দিক, তার সমস্ত আমল-কার্যবিলীর সঠিক দিক নির্ণয় ও সুষ্ঠু সম্পাদন এবং তার অস্তরের পবিত্রতা বিধান ও মানসিক পরিশুদ্ধ বিষয়গুলির সমাবেশ ঘটিয়েছেন। এ কিতাবটি একজন মানুষের মানবিক বৃত্তিগুলির লালন ও পরিচর্যা করে এ কিতাব অধ্যয়ন করার পর একজন পাঠক তা সহজেই অনুধাবন করতে পারবেন। নিয়ত সম্পর্কিত হাদীসে জিবরীলে যে বিষয়ের প্রতি সূক্ম ইংগিত করা হয়েছে, একজন মুমিনের সমস্ত ইবাদত- বন্দেগী ও আল্লাহ্‌র সাথে পুংখানুপুংখু উপস্থাপনা এ হাদীস সংকলনটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য । যেমন ঃ মুরাকাবা, মুজাহাদা, মুহাসাবা, তাওবা, তাওয়ান্ধুল, ইখলাস, সিদ্ক, পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার, নিকটাত্রীয়ের সাথে সুসম্পর্ক, তাকওয়া, আল্লাহ সম্পর্কে চিন্তা-গবেষণা, ঈমানের ব্যাপারে আশা-আকাংখা ইত্যাদি বিষয়গুলো স্বতন্ত্র অনুচ্ছেদের মাধ্যমে সুস্পষ্ট করে তুলে ধরা হয়েছে। তাই বিজ্ঞ আলিমগণের মতে ইমাম নববীর শ্রেষ্ঠ গ্র্থগুলির মধ্যে সহীহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থটির পর রিয়াদুস সালেহীনের স্থান । হাদীসের কতপিয় পরিভাষা ও হাদীসের প্রকারভেদ হাদীসের বিষয়বস্তু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত কথা অথবা তাঁর সম্পর্কে কোনো সাহাবীর কথা, রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কাজ, যে কাজ তিনি নিজে করেছেন অথবা কোনো সাহাবী করেছেন এবং তিনি সমর্থন বা অসমর্থন করেছেন; রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)- এর কোনো অনুভূতি, অভ্যাস বা আকাজ্কার অভিব্যক্তি । রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে এই সমস্ত কিছু বর্ণনার মূল দায়িত্ব সাহাবায়ের কেরামের । সাহাবীগণ রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সম্পর্কিত কোন বিষয় লুকিয়ে রাখেননি যেহেতু আল কুরআনে বলা হয়েছে ঃ | EEF NES LU PEE I ৷ ৮ “রাসূল তোমাদেরকে যা কিছু দিয়েছে তা গ্রহণ কর এবং যা কিছু থেকে তোমাদেরকে নিষেধ করেছে তা থেকে দূরে থাক” । এ বিধানের উপর সাহাবীগণ পুরোপুরি আমল করেছেন। তাঁরা যেমন তাঁর সাথে সম্পর্কিত প্রতিটি বিষয় গুরুত্ব সহকারে জানার, বুঝার ও আয়ত্ত করার ব্যবস্থা করেন, তেমনি গুরুত্ব ও যত্ন সহকারে সেগুলো ভবিষ্যত বংশধরদের কাছে হস্তান্তরিত করারও দায়িত্ব নেন। এ ব্যাপারে তাঁরা একটুও গড়িমসি, বাড়াবাড়ি, গাফলতি বা কল্পনার আশ্রয় নেননি কারণ তাঁরা রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর এ বাণীটি সম্পর্কে পুরোপুরি ওয়াকিফহাল ছিলেন যাতে বলা হয়েছে ৪ “যে ব্যক্তি সজ্ঞানে আমার উপর মিথ্যা আরোপ করে সে যেন জাহারামে তার আবাস ঠিক করে নেয়।” (সহীহ মুসলিম) www.amarboi.org

— Page 5 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.