রিয়াদুস সালেহীন ১ম খণ্ড
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

88 রিয়াদুস সালেহীন আল্লাহ ও তার রাসূলের জন্য সাদাকা করে দিতে চাই । রাসূলুল্লাহ সাল্লাল্লাছ আলাইহি ওয়াসাল্লাম বলেন £ কতক মাল রেখে দাও, সেটাই তোমার পক্ষে ভালো । আমি বললাম, তাহলে আমার খাইবারের মালের অংশটা রেখে দিলাম । আমি আরও বললাম, হে আল্লাহ্র রাসূল! আল্লাহ আমাকে সত্য কথা বলার জন্য মুক্তি দিয়েছেন। কাজেই আমার তাওবার এটাও দাবি যে, আমি বাকী জীবনে সত্য কথাই বলে যাব । আল্লাহ্র শপথ! আমি যখন এ কথা রাসূলুল্লাহ সাল্লান্পাছু আলাইহি ওয়াসাল্লামের নিকট বলছিলাম তখন থেকে সত্য কথা বলার যে উত্তম নি‘আমত আল্লাহ আমাকে দান করেছেন তা অন্য কোন মুসিলমকে দান করেছেন বলে আমার জানা নেই । আল্লাহ্র শপথ! এঁ সময় থেকে আজ পর্যন্ত আমি কোন মিথ্যা বলার ইচ্ছা করিনি । বাকী জীবনেও আল্লাহ আমাকে মিথ্যা থেকে রক্ষা করবেন বলে আশা রাখি । তিনি বলেন, এ ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করেন $ “নিশ্চয়ই আল্লাহ নবী, মুহাজির ও আনসারদের তাওবা কবুল করেছেন... তিনি তাদের প্রতি মেহেরবান ও সদয় । তিনি সেই তিনজনের তাওবাও কবুল করেছেন যারা পেছনে রয়ে গিয়েছিল, এমনকি শেষ পর্যন্ত এ দুনিয়া প্রশস্ত হওয়া সত্বেও তাদের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিল... । আল্লাহ্‌কে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাক ।” (সূরা আত্‌ তাওবা £ ১১৭-১১৯ আয়াত) কা'ব (রা) বলেন, আল্লাহ্র শপথ! যখন থেকে আল্লাহ আমাকে ইসলাম গ্রহণের তাওফীক দিয়েছেন তখন থেকে এ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট স্ত্য কথা বলাই আমার জন্য আল্লাহ্র সবচেয়ে বড় নি‘আমত ৷ যদি আমি তীর নিকট মিথ্যা বলতাম তাহলে অন্যান্য মিথ্যাবাদীদের ন্যায় আমি ধ্বংস হয়ে যেতাম । যারা মিথ্যা ওজর পেশ করেছিল তাদের সম্পর্কে আল্লাহ যখন ওহী নাযিল করেন তখন এতটা তীৰ্ব ভাষায় তাদের নিন্দা করেন যা (ইতিপূর্বে) অন্য কারো ব্যাপারে করেননি। আল্লাহ বলেন $ “তোমরা যখন তাদের নিকট ফিরে যাবে, তখন তারা তোমাদের সামনে আল্লাহ্র শপথ করে ওজর পেশ করবে, যাতে তোমরা তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না কর । যাক, তাদেরকে ছেড়েই দাও। তারা অপবিত্র, আর তাদের স্থান হবে জাহান্নাস। এটা হচ্ছে তাদের কৃতকর্মের ফল । তারা তোমাদেরকে সন্তুষ্ট করার জন্য তোমাদের নিকট শপথ করে মিথ্যা ওজর পেশ করবে । তোমরা তাতে তাদের প্রতি সন্তুষ্ট হলেও আল্লাহ কিছুতেই এরূপ ফাসিক লোকদের প্রতি সন্তুষ্ট হন না।” (সূরা আত্‌ তাওবা $ ৯৫-৯৬) কা‘ব (রা) বলেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শপথ করে মিথ্যা ওজর পেশ করেছিল, তিনি তাদের ওজর কবুল করে তাদের বাইয়াত নিয়েছিলেন এবং তাদের গুনাহ মাফের দোয়াও করেছিলেন, আর আমাদের তিনজনের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ পিছিয়ে দিলেন। শেষ পর্যন্ত আল্লাহ এ ব্যাপারে মীমাংসা করে দিলেন। আল্লাহ যে বলেছেন “আর যে তিনজন পেছনে রয়ে গিয়েছিল” তার অর্থ জিহাদ থেকে আমাদের পেছনে থাকা নয়, বরং তার অর্থ এই যে, আমাদের ব্যাপারটা এসব লোকের পরে রাখা www.amarboi.org

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।