রিয়াদুস সালেহীন ১ম খণ্ড
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

রিয়াদুস সালেহীন 8৩ বায দত বহ গয় যহহক জত দহ ঢায কে হুতেযা জাত আমি হচ্ছি একজন নওজোয়ান। এভাবে (আরও) দশ দিন কাটালাম । আমাদের সাথে কথা বলা নিষিদ্ধ ঘোষণার পর থেকে পূর্ণ পঞ্চাশ দিন গত হল । তারপর আমি আমার এক ঘরের ছাদে পঞ্চাশতম দিনের ভোরে ফজরের নামায আদায় করে এমন অবস্থায় বসে ছিলাম যে অবস্থার প্রেক্ষিতে আল্লাহ আল কুরআনে আমাদের সম্পর্কে বলেছেন £ আমার মন ছোট হয়ে গেছে এবং পৃথিবী প্রশস্ত হওয়া সত্বেও আমার জন্য সংকীর্ণ হয়ে গেছে। আমি এ অবস্থায় বসে আছি, এমন সময় সাল্‌আ পাহাড়ের উপর থেকে একজন লোককে (আবু বাক্র আস্‌ সিদ্দীক) চিৎকার করতে শুনলাম । তিনি উচ্চস্বরে বলছিলেন, হে কা'ব! তুমি সুসংবাদ গ্রহণ কর । আমি এ কথা শুনে সিজ্দায় পড়ে গেলাম এবং বুঝতে পারলাম যে, মুক্তির বার্তা এসেছে আল্লাহ যে আমাদের তাওবা কবুল করেছেন, এ খবর রাসূলুল্লাহ সান্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামায শেষে সমস্ত লোককে জানিয়ে দিলেন। এতে লোকেরা আমাদের সুখবর দিতে এলো । কতিপয় লোক আমার দু'জন সাথীকে সুখবর দিতে গেল । আর একজন লোক দৌড়ে গিয়ে পাহাড়ের উপর উঠল । ঘোড়ার চেয়ে শব্দের গতি ছিল বেশি দ্রুতগামী । যিনি আমাকে সুখবর দিচ্ছিলেন তার আওয়ায আমি যখন শুনতে পেলাম, তখন আমি তার সুখবর দেয়ার জন্য (আনন্দের আতিশয্যে) নিজের ' কাপড় দু'খানা খুলে তাকে পরিয়ে দিলাম । আল্লাহ্র শপথ! সেদিন এ দু'খানা কাপড় ছাড়া আর কোন কাপড় আমার ছিল না। আমি অপর দু'খানা কাপড় ধার করে নিলাম এবং তা পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশে রওয়ানা হলাম । লোকেরা দলে দলে আমার সাথে দেখা করে আমার তাওবা কবুলের জন্য আমাকে অভিনন্দন জ্ঞাপন করতে লাগল । তারা আমাকে বলতে লাগল, আল্লাহ তোমার তাওবা কবুল করায় তোমার প্রতি অভিনন্দন । অবশেষে আমি মসজিদে প্রবেশ করলাম । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, আর লোকেরা তার চারপাশে ছিল। তাল্হা ইবনে টবায়দুল্লাহ (রা) দ্রুতবেগে উঠে এসে সাদরে আমার সাথে মুসাফাহ করে আমাকে অভিনন্দন জানান । আল্লাহ্র শপথ! তালহা (রা) ছাড়া আর কোন মুহাজির উঠেননি। কা'ব (রা) তাল্হা (রা)-র এই ব্যবহার ভুলেননি। কা'ব (রা) বলেন, আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলাম, তখন তাঁর চেহারা আনন্দে জ্যোতির্ময় হয়ে গিয়েছিল । তিনি বলেন ঃ “তোমার জন্মদিন থেকে নিয়ে এ পর্যন্ত সবচেয়ে উত্তম দিনের সুসংবাদ গ্রহণ কর।” আমি বললাম, এ খবর কি আপনার পক্ষ থেকে না আল্লাহ্র পক্ষ থেকে, ইয়া রাসূলাল্লাহ! তিনি বলেন £ “না, বরং মহান আল্লাহ্র পক্ষ থেকে।” আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আনন্দিত হতেন, তার চেহারা উজ্জ্বল হয়ে যেত এবং মনে হত যেন এক টুকরা চাদ। আমরা তা বুঝতে পারতাম । তারপর আমি তার সামনে বসে বললাম, হে আল্লাহ্র রাসূল! আমার তাওবা কবুল হওয়ায় আমার মাল www.amarboi.org

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।