8২ রিয়াদুস সালেহীন তখন আমি (একদিন) আবু কাতাদা (রা)-র বাগানের দেওয়াল টপকে তাকে সালাম দিলাম । আল্লাহ্র শপথ! সে আমার সালামের জওয়াব দিল না। অথচ সে ছিল আমার চাচাত ভাই ও প্রিয়তম বন্ধু । আমি তাকে বললাম, আবু কাতাদা! আমি তোমাকে আল্লাহ্র শপথ দিয়ে জিজ্ঞেস করছি, তুমি কি জান না যে, আমি আল্লাহ ও তার রাসূলকে ভাঙল্গোবাসি? সে চুপ রইল । আমি আবার তাকে শপথ করে জিজ্ঞেস করলাম ৷ সে চুপ করে থাকল । আমি আবার শপথ করলে সে বলল, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। এ কথায় আমার দু' চোখ ফেটে পানি বের হয়ে এলো । আমি দেওয়াল পার হয়ে ফিরে এলাম । এরপর আমি একদিন মদীনার বাজারে ঘুরছিলাম, এমন সময় মদীনায় খাদ্যদ্রব্য বিক্ৰয় করার জন্য আগত এক সিরিয়াবাসী কৃষক আমাকে খুঁজতে লাগলো । লোকেরা তাকে আমার দিকে ইঙ্গিত করতে লাগল । সে আমার কাছে এসে আমাকে গাস্সান বাদশাহের একটি পত্র দিল । আমি পত্রটি পড়লাম । তাতে লেখা ছিল, আমরা জানতে পারলাম, তোমার সাথী (রাসূলুল্লাহ সাল্লান্পাছ আলাইহি ওয়াসাল্লাম) তোমার উপর যুল্ম করেছে। আল্লাহ তোমাকে লাঞ্ছনা ও-বঞ্চনার স্থানে থাকবার জন্য সৃষ্টি করেননি । তুমি আমাদের সাথে মিলে যাও, আমরা তোমাকে সাহায্য করব । পত্র পড়ে আমি বললাম, এটাও আমার জন্য পরীক্ষা । আমি পত্রঢি চুলায় নিক্ষেপ করে পুড়িয়ে ফেললাম । এভাবে পঞ্চাশ দিনের চল্লিশ দিন চলে গেল । আর কোন ওহীও নাযিল হল না। হঠাৎ একদিন রাসূলুল্লাহ সান্পাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সংবাদদাতা এসে আমাকে জানান, রাসূলুল্লাহ (সা) আমাকে আমার স্ত্রী থেকে পৃথক থাকার নির্দেশ দিয়েছেন। আমি বললাম, আমি কি তাকে তালাক দেব অথবা অন্য কিছু করব? সংবাদদাতা বলেন, না তুমি তার থেকে পৃথক থাকবে, তার সাথে থাকবে না। আমার অন্য দু'জন সাথীকেও উক্তরূপ খবর দেয়া হয়েছে। আমি স্ত্রীকে রললাম, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও এবং আল্লাহ যতক্ষণ পর্যন্ত এ ব্যাপারে কোন ফায়সালা না করেন ততক্ষণ পর্যন্ত তুমি তাদের কাছেই থাক । হেলাল ইবনে উমাইয়ার প্তরী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন, হে আল্লাহ্র রাসূল! হিলাল ইবনে উমাইয়া খুবই বুড়ো মানুষ, তার কোন খাদেম নেই । আমি তার খিদমত করলে আপনি কি অপছন্দ করবেন? তিনি বললেন, না । তবে সে যেন তোমার সাথে সহবাস না করে। উমাইয়ার স্ত্রী বলেন, আল্লাহ্র শপথ। এ ব্যাপারে তার কোন শক্তিই নেই । আল্লাহ্র শপথ! এই দিন পর্যন্ত তার ব্যাপারে যা কিছু হচ্ছে তাতে. সে সর্বদা কীদছে। (কা‘ব বলেন) আমার পরিবারের কেউ আমাকে বলল, তুমি রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসান্মামের নিকট থেকে তোমার স্ত্রীর (খিদমত নেয়ার) ব্যাপারে অনুমতি নিতে পারতে । তিনি তো হিলাল ইবনে উমাইয়ার খিদমত করার জন্য তার স্ত্রীকে অনুমতি দিয়েছেন। আমি বললাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এ ব্যাপারে অনুমতি চাইব না । না জানি এ সম্পর্কে www.amarboi.org
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।