রিয়াদুস সালেহীন 8১ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ সে সত্য কথাই বলেছে। আচ্ছা উঠে যাও । তোমার ব্যাপারে আল্লাহ কোন ফায়সালা করা পর্যন্ত দেখা যাক । বনী সালেমার কয়েকজন লোক আমার পেছনে পেছনে এসে আমাকে বলতে লাগল, আল্লাহ্র শপথ! ইতিপূর্বে তুমি কোন অপরাধ করেছ বলে আমরা জানি না । তুমি কি অন্য লোকদের মত রাসূলুল্পাহ সাল্লান্পাছ আলাইহি ওয়াসাল্লামের নিকট ওজর পেশ করতে পারলে না? তোমার গুমাহর জন্য আল্পাহ্র নিকট রাসূলুল্লাহ সান্মাল্পাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমা প্রার্থনাই তো যথেষ্ট হয়ে যেত । এরা আমাকে এত তিরস্কার করতে লাগল যে, রাসূলুল্লাহ সান্পাল্পাহু আলাইহি ওয়াসান্পামের কাছে ফিরে গিয়ে নিজেকে মিথ্যাবাদী সাব্যস্ত করার আমার ইচ্ছা হল। তারপর আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, আমার মত এরূপ ব্যাপার আর কারও ঘটেছে কি? তারা বলল, হা আরও দু'জনের ব্যাপারও তোমার মতই ঘটেছে । তুমি যা বলেছ, তারাও সেই রকমই বলেছে। আর তোমাকে যা বলা হয়েছে, তাদেরকেও তাই বলা হয়েছে। কা'ব (রা) বলেন, আমি জিজ্ঞেস করলাম, সে দু'জন কে কে? লোকেরা বলল, তারা হচ্ছেন মুরারা ইবনে রবীআ আমেরী ও হিলাল ইবনে উমাইয়া ওয়াকেফী (রা)। কা'ব (রা) বলেন, লোকেরা আমাকে যে দু'জন লোকের নাম বলল, তারা ছিলেন খুবই সৎ ও আদর্শ পুরুষ এবং বদরের জিহাদে তারা যোগদান করেছিলেন। কা'ব বলেন, লোকেরা উক্ত দু'জনের খবর দিলে আমি আমার পূর্বের নীতির উপর অবিচল রইলাম । যারা পেছনে রয়ে গিয়েছিল তাদের মধ্য থেকে আমাদের তিনজনের সাথে লোকদেরকে কথা বলতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিলেন। কাজেই সব লোক আমাদের নিকট থেকে দূরে থাকতে লাগল (অথবা তারা আমাদের জন্য পরিবর্তিত হয়ে গেল), এমনকি আমার জন্য দুনিয়া একেবারে অপরিচিত হয়ে গেল । পরিচিত দেশ আমার জন্য অপরিচিত হয়ে গেল । এভাবে আমরা পঞ্চাশ দিন পর্যন্ত থাকলাম । আমার দু'জন সাথী ঘরের মধ্যে আবদ্ধ হয়ে পড়লেন এবং তারা ঘরে বসে বসে কাদতে থাকলেন। আমি নওজোয়ান ও শক্তিশালী ছিলাম । তাই আমি বাইরে বের হয়ে মুসলিমদের সাথে নামায পড়তাম এবং বাজারে চলাফেরা করতাম, কিন্তু কেউ আমার সাথে কথা বলত না । নামাযের পর রাসূলুল্লাহ সাল্লান্মাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্থানে বসলে আমি তাকে সালাম দিতাম এবং মনে মনে-ভাবতাম দেখি তিনি সালামের জওয়াব দিতে ঠোট নাড়েন কি না। তারপর আমি তার নিকটবর্তী স্থানে নামায পড়তাম এবং চুপে চুপে দেখতাম তিনি আমার দিকে তাকান কিনা । আমি যখন নামাযে মশগুল হতাম তখন তিনি আমার দিকে তাকাতেন। আবার আমি যখন তার দিকে তাকাতাম, তখন তিনি আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিতেন। এভাবে যখন মুসলিম সমাজের অসহযোগিতার দরুন আমার এ অবস্থা দীর্ঘায়িত হল, www.amarboi.org
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।