80 রিয়াদুস সালেহীন শরীরের দুই পার্ম্বদেশ দর্শন আটকে রেখেছে। মু'আয ইবনে জাবাল রাদিআন্পাহু আনহু তাকে বলেন, তুমি যা বললে তা খারাপ কথা । আল্লাহ্র শপথ! ইয়া রাসূলাল্লাহ! আমরা তো তার ব্যাপারে ভালো ছাড়া আর কিছু জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন । এমন অবস্থায় তিনি সাদা পোশাক পরিহিত একজন লোককে মরুভূমির মরীচিকার মধ্য দিয়ে আসতে দেখে বলেন, তুমি আবু খাইসামা? দেখা গেল তিনি সত্যিই আবু খাইসামা আনসারী (রা)। আর আবু খাইসামা হচ্ছেন সেই ব্যক্তি মুনাফিকরা যাকে টিট্কারি দিয়েছিল তিনি এক সা খেজুর দান করেছিলেন বলে । কাব (রা) বলেন, যখন তাবুক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্পমের ফিরে আসার খবর পেলাম তখন আমার খুব দুশ্চিন্তা হল । তাই মিথ্যা ওজর ভাবতে লাগলাম । (মনে মনে) বলতে লাগলাম, কিভাবে তার অসন্তোষ থেকে বাচতে পারি । আমার পরিবারবর্গের বুদ্ধিমান লোকদের নিকট সাহায্য চাইলাম ৷ তারপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসছেন বলে খবর পাওয়া গেল, তখন মিথ্যা বলার ইচ্ছা দূর হয়ে গেল, এমনকি কোন কিছু দ্বারা মুক্তি পাব না বলে বুঝতে পারলাম, তাই সত্য কথা বলার দৃঢ় প্রতিজ্ঞা করলাম । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এলেন। আর তিনি সফর থেকে ফিরে এসে প্রথমে মসজিদে গিয়ে দুই রাক'আত নামায আদায় করতেন, তারপর লোকজনের সামনে বসতেন এ নিয়ম অনুযায়ী তিনি যখন বসলেন, তখন যারা এ জিহাদে যোগদান করেনি, তারা শপথ করে ওজর পেশ করতে লাগল । এরূপ লোক ছিল আশিজনের বেশি। রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রকাশ্য বক্তব্য এহণ করলেন, তাদের বাইয়াত গ্রহণ করলেন এবং তাদের গুনাহ্র জন্য আল্লাহ্র কাছে ক্ষমা প্রার্থনা করে তাদের গোপন অবস্থা আল্লাহ্র নিকট সোপর্দ করলেন। অবশেষে আমি হাযির হয়ে যখন সালাম দিলাম, তিনি রাগের হাসি হাসলেন, তারপর কাছে ডাকলেন । আমি তার সামনে গিয়ে বসে পড়লাম । তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কেন পেছনে রয়ে গেলে? তুমি তোমার বাহন কিনেছিলে নাঃ কা'ব (রা) বলেন, আমি বললাম, হে আল্লাহ্র রাসূল! আমি যদি আপনি ছাড়া অন্য কোন দুনিয়াদার লোকের সামনে বসতাম, তাহলে কোন ওজর দ্বারা তার অসন্তোষ থেকে বাচবার পথ দেখতে পেতাম । যুক্তি প্রদর্শনের যোগ্যতা আমার আছে । আল্লাহ্র শপথ! আমি জানি, যদিও আজ আমি আপনার নিকট মিথ্যা কথা বললে তাতে আপনি আমার প্রতি সন্তুষ্ট হবেন, কিন্তু আল্লাহ আপনাকে আমার প্রতি অতি শীঘ্রই অসন্তুষ্ট করে দেবেন। আর সত্য কথা বলায় আপনি আমার প্রতি অসন্তুষ্ট হলেও আমি আল্লাহ্র নিকট ভাল পরিণতির আশা করি। আল্লাহ্র শপথ! আমার কোন ওজর ছিল না। আল্লাহর শপথ! এ জিহাদে আপনার সাথে না গিয়ে পেছনে রয়ে যাওয়ার সময় আমি যতটা শক্তিমান ও অর্থশালী ছিলাম অতটা অন্য কোন সময় ছিলাম না । রাসূলুল্লাহ www.amarboi.org
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।