রিয়াদুস সালেহীন ১ম খণ্ড
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

রিয়াদুস সালেহীন ২৮১ পরিমাণ জায়গা অবশিষ্ট আছে? তিনি বলেন, হা । তিনি বলেন, আপনার মা বেঁচে আছেন কি? তিনি বলেন, হা। তিনি (উমার) বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি £ “ইয়ামানের সাহায্যকারী দলের সাথে উয়াইস ইবনে আমের নামক এক ব্যক্তি তোমাদের কাছে আসবে । সে মুরাদ গোত্রের উপগোত্র ‘কারনের' লোক । তার কুষ্ঠরোগ হবে এবং তা থেকে সে মুক্তি পাবে, শুধু এক দিরহাম পরিমাণ জায়গা ব্যতীত । তার মা জীবিত আছে, সে তার খুবই অনুগত ৷ সে (আল্লাহ্র উপর ভরসা করে) কোন কিছুর শপথ করলে আল্লাহ তা পূরণ করে দেন। যদি ভুমি তাকে দিয়ে তোমার শ্ুনাহ ক্ষমার জন্য দু'আ করাবার সুযোগ পাও তবে তাই করবে” । (উমার বলেন) কাজেই আপনি আমার অপরাধ ক্ষমার জন্য দুআ করুন। অতএব তিনি (উয়াইস) তার (উমারের) পাপের ক্ষমা চেয়ে দুআ করলেন উমার (রা) তাকে বলেন, আপনি কোথায় যাওয়ার ইচ্ছা রাখেন? তিনি বলেন, কূফা (যাওয়ার আশা আছে)। তিনি বলেন, আমি সেখানকার গভর্ণরকে আপনার (সাহায্যের) জন্য লিখে দিই? তিনি বলেন, গরীব- মিসকীনদের মাঝে বসবাস করাই আমার কাছে অধিক প্রিয় । পরবর্তী বছর কুফার এক নেতৃস্থানীয় ব্যক্তি হজ্জে এল । তার সাথে উমারের সাক্ষাত হলে তিনি উয়াইস সম্পর্কে তাকে জিজ্ঞেস করলেন। সে বলল, তাঁকে আমি এমন অবস্থায় দেখে এসেছি যে, তার ‘ঘরটা অত্যন্ত জীর্ণ অবস্থায় আছে এবং তার জীবনোপকরণ খুবই নগণ্য । উমার (রা) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লান্মাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ৪ “ইয়ামানের সাহায্যকারী দলের সাথে উয়াইস ইবনে আমের নামক এক ব্যক্তি তোমাদের কাছে আসবে। সে মুরাদ গোত্রের উপগোত্র কার্ন বংশের লোক । তার কুষ্ঠরোগ হবে এবং তা থেকে সে মুক্তি পাবে, শুধু এক দিরহাম পরিমাণ জায়গা ব্যতীত । তার মা জীবিত আছে এবং সে তার খুবই অনুগত । সে (আল্লাহ্র উপর ভরসা করে) কোন কিছুর শপথ করলে তিনি তা পূরণ করে দেন। যদি তুমি তোমার অপরাধ ক্ষমার জন্য তাকে দিয়ে দু'আ করানোর সুযোগ পাও, তবে তাই করবে” । লোকটি প্রত্যাবর্তন করে এসে উয়াইসের কাছে গিয়ে বলল, আপনি আমার গুনাহ মাফের জন্য দুআ করুন । তিনি (উয়াইস) বলেন, আপনি এইমাত্র কল্যাণময়. সফর থেকে ফিরে এসেছেন, বরং আপনি আমার গুনাহ মাফের জন্য দু'আ করুন৷ তিনি বলেন, আপনি কি উমারের সাথে সাক্ষাত করেছেন? সে বলল, হা । উয়াইস তার জন্য দু‘আ করলেন । লোকেরা উয়াইসের মর্যাদা সম্পর্ক্কে সচেতন হলে উয়াইস সেখান থেকে অন্যত্র চলে গেলেন। ইমাম মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন। মুসলিমের অপর বর্ণনায় উসাইর ইবনে জাবির (রা) থেকে বর্ণিত আছে। কৃফার অধিবাসীরা উমার (রা) এর কাছে একটি প্রতিনিধিদল পাঠায় । দলের এক ব্যক্তি উয়াইসকে বিদ্বূপ করত । উমার (রা) বলেন, এখানে কার্ন "বংশের কেউ আছে কি? এঁ লোকটি উঠে আসলে উমার (রা) বলেন, রাসূলুল্লাহ সাল্লান্সাহু www.amarboi.org

— পৃষ্ঠা ২৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।