রিয়াদুস সালেহীন ১ম খণ্ড
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

রিয়াদুস সালেহীন ২৭৩ বলেছেন £ যদি কোন যুবক কোন প্রবীণ ব্যক্তিকে তার বার্ধক্যের কারণে সম্মান প্রদর্শন করে, তবে আল্লাহ তার বৃদ্ধাবস্থায় এমন লোক নির্দিষ্ট করে দেবেন, যে তাকে সম্মান প্রদর্শন করবে। ইমাম তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন এবং বলেছেন, এটা গরীব হাদীস । অনুচ্ছেদ £ 8৫ সৎকর্মপরায়ণ লোকদের সাথে দেখা-সাক্ষাত করা, তাদের বৈঠকসমূহে অংশগ্রহণ করা, তাদের সংস্পর্শে থাকা, তাদেরকে মহব্বত করা, তাদের সাক্ষাত প্রার্থনা করা, তাদেরকে দিয়ে দু'আ করানো এবং বরকতময় ও মর্যাদা সম্পন্ন স্থানসমূহ যিয়ারত করা । 5 ES El SS CAN IY a 2 IG 3: HU Le AS 1 0 Sl 2 JIG AOS BIS ALES al LE AL মহান আল্লাহ বলেন $ “যখন মূসা তার সফরসংগীকে বলল, দুই নদীর সংগমস্থলে না পৌছা পর্যন্ত আমি আমার সফর শেষ করব না অথবা আমি যুগ যুগ ধরে চলতে থাকব । তারা দুই সমুদ্রের সঙ্গমস্থলে পৌছে নিজেদের মাছের কথা ভুলে গেল। আর তা ছুটে গিয়ে এমনভাবে নদীতে পথ ধরল যেন কোন সুড়ংগ রয়েছে। আরও সামনে অগ্রসর হয়ে মূসা তার সংগীকে বলল, আমাদের নাশতা পেশ কর । আমাদের এই সফরে আমরা ক্লান্ত হয়ে পড়েছি। সংগী বলল, আমরা যখন সেই প্রস্তর খণ্ডে আশ্রয় নিয়েছিলাম, তখন কি ঘটনা ঘটেছিল তা কি আপনি লক্ষ্য করেছেন? মাছের কথা আমি ভুলে গেছি। আর শয়তান আমাকে এমনভাবে বেখেয়াল করে দিয়েছে যে, আমি তার উল্লেখ করতেও ভুলে গেছি। মাছ তো আশ্চর্যরকম্‌ভাবে তার পথ ধরে নদীতে চলে গেছে। মূসা বলল, আমরা তো ওটাই চাচ্ছিলাম । অতঃপর তারা দু'জন নিজেদের পায়ের চিহ্ন ধরে পুনরায় ফিরে আসল । আর সেখানে তারা আমার বান্দাদের মধ্য থেকে একজন বান্দাকে পেল ৷ তাকে আমরা আপন রহমত দিয়ে ধন্য করেছিলাম এবং নিজের পক্ষ থেকে তাকে এক বিশেষ জ্ঞানও দান করেছিলাম । মূসা তাকে বলল, আমি কি আপনার সংগে থাকতে পারি, যাতে আপনি আমাকেও সেই জ্ঞান শিক্ষা দেন যা আপনাকে শেখানো হয়েছে?” (সূরা আল-কাহ্‌ফ £ ৬০-৬৬) Bis Sl LAL ot FEL Se LS Se bl : ILS UU, te UE NS Yo > www.amarboi.org

— পৃষ্ঠা ২৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।