রিয়াদুস সালেহীন ১ম খণ্ড
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

২৬ রিয়াদুস সালেহীন অনুচ্ছেদ £ ২ তাওবা । উলামায়ে কিরাম বলেন, প্রতিটি গুনাহ থেকে তাওবা করা ওয়াজিব । যদি গুনাহ আল্লাহ ও বান্দার মধ্যকার বিষয় সংশ্লিষ্ট হয় এবং তার সাথে কোন লোকের হক জড়িত না থাকে তবে তা থেকে তাওবা করার তিনটি শর্ত রয়েছে। (এক) তাওবাকারীকে গুনাহ থেকে বিরত থাকতে হবে । (দুই) সে তার কৃত গুনাহের জন্য অনুতপ্ত হবে। (তিন) তাকে আর কখনো গুনাহ না করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে। যদি কোন লোকের সাথে গুনাহর কাজটি সংশ্লিষ্ট থাকে তাহলে তা থেকে তাওবা করার জন্য উপরোক্ত তিনটি শর্ত ছাড়া আরও একটি শর্ত আছে। এই চতুর্থ শর্তটি হচ্ছে £ তাওবাকারীকে হকদার ব্যক্তির প্রাপ্য আদায় করতে হবে । যদি কারও ধন-সম্পত্তির হক থাকে অথবা এরূপ অন্য কিছু থাকে তবে তা তাকে ফেরত দিতে হবে। দোষারোপ (যেনার অপবাদ) বা এরূপ অন্য কোন বিষয় হয়ে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি থেকে তার শাস্তি ভোগ করতে হবে অথবা তার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। গীবাত বা পরনিন্দার ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে। সমস্ত গুনাহ থেকে তাওবা করা ওয়াজিব। কতক গুনাহ থেকে তাওবা করলে তাও গ্রহণযোগ্য হবে এবং অন্যান্য গুনাহ থেকে তাওবা বাকী রয়ে যাবে। কুরআন, সুন্নাহ ও উম্মাতের ইজমার মাধ্যমে তাওবা করা ওয়াজিব প্রমাণিত হয়েছে। - A PRL Ag Ld, es PE: As PEE EN + GAs SLT Siegel Ul Gees DL 59 : G5 VIG মহান আল্লাহ বলেন $ “হে মুমিনগণ! তোমরা সকলে আল্লাহ্র নিকট তাওবা কর, তাহলে তোমরা কল্যাণপ্রাপ্ত হবে।" (সূরা আন্‌ নূর 8 ৩১) ADU od ED BAL: AOS IG, (খ) “তোমরা নিজ প্রভুর নিকট গুনাহ মাফ চাও, তারপর তার নিকট তাওবা কর।” (সূরা হুদ ৪ ৩) CLs Lal AUD ELH gl : IGS IG, (গ) “হে মুমিনগণ! তোমরা আল্লাহ্র নিকট খাঁটি তাওবা (তাওবা নাসূহা) কর।”? (সূরা আত্‌ তাহ্রীম £ ৮) ১. তাওবা নাসূহা করার জন্য তিনটি বিষয় অপরিহার্য £ (ক) সমস্ত গুনাহ থেকে তাওবা করতে হবে, (খ) তাওবা করার ব্যাপারে সমস্ত প্রকার সন্দেহ, সংকোচ ও ইতস্তৃতভাব থেকে মুক্ত হতে হবে এবং (গ) তাওবা বহাল রাখার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। (অনুবাদক) www.amarboi.org

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।