রিয়াদুস সালেহীন ২৬৫ ওয়াসাল্লামের কাছে যা শুনেছেন তা আমাদেরকে বলুন ৷ তিনি বলেন, হে ভ্রাতুল্পুত্র! আল্লাহ্র শপথ! আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার অনেক বয়স হয়েছে এবং আমি রাসূলুল্লাহ সান্পান্পাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা মুখস্থ করেছিলাম তার কতক ভুলে গেছি। কাজেই আমি তোমাদেরকে যা বলব তা গ্রহণ করবে এবং যা না বলব তার জন্য আমাকে তকলিফ দেবে না। অতঃপর তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুন্মা নামক কূপের কাছে আমাদের সামনে বক্তৃতা করতে দাড়ালেন স্থানটি মক্কা ও মদীনার মাঝামাঝি অবস্থিত । তিনি মহান আল্লাহ্র প্রশংসা ও গুণগান করলেন, লোকদের নসীহত করলেন এবং (শান্তি ও শাস্তির কথা) স্বরণ করালেন, অতঃপর বলেন £$ “হে লোকেরা! সতর্ক হয়ে যাও। আমি একজন মানুষ, হয়ত অচিরেই আমার প্রতিপালকের দূত এসে যাবে এবং আমাকে আল্লাহ্র ফায়সালা মেনে নিতে হবে। আমি তোমাদের মাঝে দু'টি জিনিস রেখে যাচ্ছি। প্রথমটি হল আল্লাহ্র কিতাব, এর মধ্যে রয়েছে হিদায়াত ও আলো । তোমরা আল্লাহ্র কিতাবকে অবলম্বন কর এবং তাকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত রাখ । (যায়িদ বলেন) তিনি আল্লাহ্র কিতাবের প্রতি আমাদের অনুপ্রাণিত করলেন এবং তদনুযায়ী কাজ করার জন্য আমাদের দৃষ্টি আকর্ষণ করলেন। অতঃপর তিনি বলেন ঃ$ (দ্বিতীয়টি হল) আমার আহলে বাইত (পরিবারবর্গ)। আমি তোমাদেরকে আমার আহলে বাইতের ব্যাপারে আল্লাহ্কে স্মরণ করিয়ে দিচ্ছি, আমি তোমাদেরকে আমার আহলে বাইতের ব্যাপারে আল্লাহ্কে স্মরণ করিয়ে দিচ্ছি (তাদেরকে ভুলে যাবে না)। হুসাইন (র) তাকে বলেন, হে যায়িদ, তার আহলে বাইত কারা? তার স্ত্রীগণ কি তার আহলে বাইতের অন্তর্ভুক্ত নয়? তিনি বলেন, তার স্ত্রীগণও আহলে বাইতের অন্তর্ভুক্ত । ব্যাপকভাবে বলতে গেলে তার ইন্তিকালের পর, যাদের প্রতি সাদাকা খাওয়া হারাম করা হয়েছে তারাও তার পরিবারবর্গের অন্তর্ভুক্ত । তিনি (হুসাইন) বলেন, তারা কে কেঃ তিনি (যায়িদ) বলেন, তারা হলেন £ আলী (রা), আকীল (রা), জাফর (রা) ও আব্বাস (রা) এর বংশধরগণ । তিনি বলেন, এদের সবার প্রতি সাদাকা হারাম ছিল? তিনি (যায়িদ) বলেন, হা । ইমাম মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন। অপর বর্ণনায় আছে $ সাবধান! আমি তোমাদের মাঝে দু'টি গুরুত্বপূর্ণ জিনিস রেখে যাচ্ছি । এর একটি হল আল্লাহ্র কিতাব- আর এটা হল আল্লাহ্র রজ্জু (তার সাথে বান্দার যোগসূত্র) । যে ব্যক্তি তার অনুসরণ করবে সে হিদায়াতের নির্ভুল পথেই থাকবে । যে ব্যক্তি একে ছেড়ে দেবে সে পথভ্রষ্ট হবে। 20 er %, EA A Be 4A্ণ wr FAS | পল ESE x . Slade 552 BLA A il be Efe DS) Pe fl oe VEY BE 3 Ed A 3 EE 2 Ed Ed ow ! ig Ed 5 ig A Lh Ed i El 2 BS Ls 20 Dl he ane 1255106 ET 2 0 20 L551 www.amarboi.org
— পৃষ্ঠা ২৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।