রিয়াদুস সালেহীন ১ম খণ্ড
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

রিয়াদুস সালেহীন ২৫ আল্লাহ! আমার পিতামাতা ছিলেন অত্যধিক বৃদ্ধ । আমি তীদেরকে আমার পরিবার, সন্তান ও অধীনস্থদের পূর্বেই দুধ পান করিয়ে দিতাম । একদিন কাঠের সন্ধানে আমাকে বহুদূর যেতে হল এবং যথাসময়ে বাড়ী ফিরে আসতে পারলাম না, ফলে তারা ঘুমিয়ে পড়লেন। আমি তাদের রাতে খাওয়ার জন্য দুধ দোহন করে এনে দেখি তারা ঘুমিয়ে রয়েছেন । তখন তাদেরকে জাগিয়ে তোলা আমি পছন্দ করলাম না। আবার তাদের পূর্বে পরিবারবর্গ ও অধীনস্থ দের দুধ খাওয়াতেও পছন্দ করলাম না। কাজেই আমি দুধের পেয়ালা হাতে নিয়ে তাদের জাগ্রত হওয়ার অপেক্ষায় রইলাম । এদিকে আমার সন্তানগুলো আমার দুই পায়ের কাছে ক্ষুধায় কান্নাকাটি করছিল । এ অবস্থায় ভোর হয়ে গেল । তারপর তারা জেগে উঠে দুধ পান করেন। হে আল্লাহ! যদি আমি এ কাজটি তোমারই সত্ুষ্টি লাভের জন্য করে থাকি তাহলে এই পাথরের দরুন আমরা যে বিপদে পড়েছি তা দূর করে দাও। এতে পাথরখানা কিছুটা সরে গেল, কিন্তু তার ফাক দিয়ে তারা বের হতে পারল না। অন্য একজন বলল ঃ হে আল্লাহ! আমার এক চাচাত বোন ছিল। আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম । অন্য বর্ণনায় আছে, পুরুষ নারীকে যত বেশি ভালোবাসতে পারে আমি তাকে তত বেশি ভালোবাসতাম। আমি তার সংগে মিলনের আকাঙ্ক্ষা প্রকাশ করলাম, কিন্তু সে রাজী হল না। শেষে এক দুর্ভিক্ষের বছরে সে আমার নিকট এলে আমি তাকে আমার সাথে নির্জনে মিলনের শর্তে এক শত বিশটি স্বর্ণমুদ্রা দিলাম । এতে সে রাজী হয়ে গেল। আমি যখন তাকে পেলাম, অন্য এক বর্ণনায় আছে £ যখন আমি তার দুই পায়ের মাঝখানে বসলাম, তখন সে বলল ঃ “আল্লাহ্‌কে ভয় কর এবং অবৈধভাবে আমার কৌমার্য নষ্ট করো না।” তখনই আমি তাকে ছেড়ে চলে গেলাম । অথচ মানুষের মধ্যে সে ছিল আমার নিকট সর্বাপেক্ষা প্রিয় । আমি তাকে যে স্বর্ণ মুদ্রা দিয়েছিলাম তাও ছেড়ে দিলাম । হে আল্লাহ! আমি যদি এ কাজ তোমারই সন্তোষ লাভের জন্য করে থাকি, তাহলে তুমি আমাদের এই বিপদ দূর করে দাও! এতে পাথর আরও কিছুটা সরে গেল, কিন্তু তাতেও তারা বের হতে পারল না। তৃতীয় ব্যক্তি বলল $ হে আল্লাহ! আমি কয়েকজন মজুর রেখেছিলাম । আমি তাদের সবাইকে মজুরী দিলাম, কিন্তু একজন তার মজুরী রেখে চলে গেল৷ আমি তার মজুরীটা ব্যবসায়ে খাটালাম। তাতে ধন-দৌলত অনেক বেড়ে গেল। কিছুকাল পর সে ব্যক্তি আমার কাছে এসে বলল, হে আল্লাহ্‌র বান্দা! আমার মজুরী দাও । আমি বললাম ঃ এই উট, গরু, ছাগল, চাকর যা তুমি দেখছ সবই তোমার ৷ সে বলল, হে আল্লাহ্র বান্দা! তুমি আমার সাথে উপহাস করো না । আমি তাকে বললাম £ আমি তোমার সাথে উপহাস করছি না । তারপর সে সবকিছু নিয়ে চলে গেল এবং কিছুই রেখে যায়নি । হে আল্লাহ! আমি যদি তোমারই সন্তোষ লাভের জন্য এ কাজ করে থাকি, তবে আমাদের এ বিপদ থেকে মুক্তি দাও। তারপর এঁ পাথর সম্পূর্ণ সরে গেল এবং তারা সকলে হেঁটে বের হয়ে গেল । (বুখারী, মুসলিম) 8— www.amarboi.org

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।