২০২ রিয়াদুস সালেহীন ২৪৬ ৷ আবু মূসা আল আশ'‘আরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন অভাবী লোক আসলে তিনি উপস্থিত লোকদের দৃষ্টি আকর্ষণ করে বলতেন £ তোমরা সুপারিশ কর, প্রতিদান পাবে। আল্লাহ যা পছন্দ করেন, তা তার নবীর মুখ দিয়ে প্রকাশ করান। ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন। অপর এক বর্ণনায় ‘যা ইচ্ছা করেন’ কথা উল্লেখ আছে। WIG IG Geis in as 55 CLS Ds nls Alok ~YEV L106 GA ANI CEG 10 Ladle ds Ao ll Sls 45 GI LEY IG itl ২৪৭ । ইবনুল আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বারীরাহ ও তার স্বামীর ঘটনা প্রসংগে বলেন, নবী সান্তাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে (বারীরাকে) বললেন £ তুমি যদি তাকে (স্বামীকে) পুনরায় গ্রহণ করতে ৬ বারীরাহ বললেন, হে আল্লাহ্র রাসূল! এটা কি আমার প্রতি আপনার নির্দেশ? তিনি বললেন £ আমি সুপারিশ করছি, তোমাকে অনুরোধ করছি । ৪ বারীরাহ বললেন, তাকে (স্বামীকে) আমার প্রয়োজন নেই । ইমাম বুখারী হাদীসটি বর্ণনা করেছেন। ৩৩. বারীরাহ ও তাঁর স্বামী যুগীস উভয়েই ক্রীতদাস ছিলেন। আয়িশা (রা) বারীরাহকে ক্রয় করে আযাদ করে দেন, কিন্তু তার স্বামী তখনও ক্রীতদাস ছিলেন। ফলে বারীরাহ বিবাহ বন্ধন ছিন্ন করার অধিকার (০০০n৷) লাভ করেন এবং মুগীসকে পরিত্যাগ করার সিদ্ধান্ত নেন'। কিন্তু বেচারা মুগীস ছিলেন তার প্রেমে পাগল । ৩৪. রাসূলের (সা) দু'টি সত্তা । একটি তাঁর নববীসত্তা, অপরটি তাঁর ব্যক্তিসত্তা । নবী হিসাবে তিনি যেসব নির্দেশ দিয়েছেন তা অলংঘনীয়, বাধ্যতামূলক এবং শিরোধার্য । এগুলো মেনে নেয়া বা নেয়ার ক্ষেত্রে ব্যক্তিগত বিবেচনার কোন স্থান নেই । রাসূল (সা) যখন মুগীসকে পুনরায় গহণ করার জন্য বারীরাহকে বললেন, তখন তিনি জিজ্ঞেস করলেন, এটা তার প্রতি রাসূলের নির্দেশ কি না । কেননা নির্দেশ হলে অবশ্যই তাকে এটা মেনে নিতে হবে। সমাজের একজন ব্যক্তি হিসাবে তিনি নিজেও মানবীয় অভিজ্ঞতা থেকে যেস্নব পরামর্শ, প্রস্তাব, অভিপ্রায় ও-সুপারিশ ব্যক্ত করেছেন, যার সাথে ওহীর কোন সম্পর্ক নেই, তা বিবেচনা করে গ্রহণ করা বা না করার অধিকার উম্মাতের রয়েছে। তাই ব্যক্তিগত প্রসংগে মহানবী (সা) বলতেন ঃ “আমি তোমাদেরই মত একজন মানুষ” স্বামীকে পুনরায় গ্রহণ করার জন্য বারীরাহর প্রতি রাসূলের (সা) নির্দেশ ছিল না; ছিল ব্যক্তিগত অনুরোধ, যা বারীরাহ বিবেচনা করেননি । www.amarboi.org
— পৃষ্ঠা ২০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।