রিয়াদুস সালেহীন ১৭৯ চাও, আমি তা দিতে প্রস্তুত ৷ আবদুল্লাহ বলেন, না । তিনি (ইবনে জাফর) বলেন, তবে জমির একটা অংশ আমাকে পৃথক করে দাও । আবদুল্লাহ বলেন, তুমি এখান থেকে এ পর্যন্ত জমি নিয়ে নাও । তিনি জমি বিক্রয় করে তীর (আযু যুবাইরের) খণ পরিশোধ করলেন। এরপরও জমির সাড়ে চারটা খণ্ড অবশিষ্ট ছিল । অতঃপর তিনি (আবদুল্লাহ) মু'আবিয়া (রা)-র কাছে আসলেন তাঁর কাছে আমর ইবনে উসমান, মুনযির ইবনুয যুবাইর ও ইবনে যাম‘আ উপস্থিত ছিলেন। মু‘আবিয়া (রা) তাকে বলেন, তুমি গাবার জমির কি মূল্য নির্ধারণ করেছ? তিনি বলেন, প্রতি খণ্ড এক লাখ (দিরহাম) । তিনি বলেন, কয় খণ্ড অবশিষ্ট আছে? তিনি বলেন, সাড়ে চার খণ্ড । মুনযির ইবনুয যুবাইর বলেন, আমি এক খণ্ড এক লাখ (দিরহামে) নিয়ে নিলাম । আমর ইবনে উসমান বলেন, আমি এক লাখ (দিরহামে) এক খণ্ড নিয়ে নিলাম । ইবনে যাম‘আ বলেন, আমি এক লাখ (দিরহামে) এক খণ্ড নিয়ে নিলাম । মু‘আবিয়া (রা) জিজ্ঞেস করেন, এখন আর কতটুকু বাকী আছে? তিনি বলেন, দেড় খণ্ড (অবশিষ্ট আছে) । তিনি বলেন, আমি তা দেড় লাখ (দিরহামে) নিয়ে নিলাম । বর্ণনাকারী বলেন, আবদুল্লাহ ইবনে জাফর তাঁর পাওনা বাবদ যে অংশটুকু কিনেছিলেন, তা পুনরায় তিনি মু‘আবিয়ার কাছে চার লাখ (দিরহামে) বিক্রয় করেন। আবদুল্লাহ্ ঝণণ পরিশোধ করে অবসর হলে আয্্ যুবাইরের অন্য ছেলেরা তাকে বলেন, আমাদের মীরাস আমাদের মধ্যে বণ্টন করুন । তিনি বলেন, আল্লাহ্র শপথ! একাধারে চার বছর হজ্জের মৌসুমে এই ঘোষণা না দেয়া পর্যন্ত আমি তোমাদের মধ্যে মীরাস বণ্টন করব না $ “আয্ যুবাইরের কাছে যে ব্যক্তির পাওনা রয়েছে সে যেন আমাদের কাছে আসে । আমরা তা পরিশোধ করে দেব” তিনি একাধারে চার বছর হজ্জের সমাবেশে এ ঘোষণা দিলেন। চার বছর পূর্ণ হলে তিনি তাদের মধ্যে পরিত্যক্ত সম্পত্তি বষ্টন করলেন এবং এক-তৃতীয়াংশ (ওসিয়াতের মাল হিসেবে) পৃথক করে রাখলেন। আয্ যুবাইরের চারজন স্ত্রী ছিলেন। প্রত্যেক স্ত্রীর অংশে বার লাখ (দিরহাম) করে পড়লো । সম্ভবত আষ্ যুবাইরের ধন-সম্পদের পরিমাণ ছিল পীচ কোটি দুই লাখ (দিরহাম) । ইমাম বুখারী হাদীসটি বর্ণনা করেছেন। অনুচ্ছেদ £ ২৬ যুল্ম করা হারাম এবং যুল্মের প্রতিরোধ করার নির্দেশ । LE AST oid a SEU C: ATE মহান আল্লাহ বলেনঃ www.amarboi.org
— পৃষ্ঠা ১৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।