রিয়াদুস সালেহীন ১ম খণ্ড
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

১৭৮ রিয়াদুস সালেহীন আবদুল্লাহ বলেন, তিনি (পিতা আয্‌ যুবাইর) বরাবরই আমাকে তার খণের কথা বলতে থাকলেন । তিনি বলছিলেন, হে পুত্র! তুমি যদি এ খণ পরিশোধে অক্ষম হও তবে তুমি আমার মনিবের কাছে এ দেনা পরিশোধ করার জন্য প্রার্থনা করবে৷ তিনি (আবদুল্লাহ) বলেন, আল্লাহ্র শপথ! আমি বুঝতেই পারছিলাম না তিনি মনিব বলে কাকে বুঝাতে চেয়েছেন। তাই আমি জিজ্ঞেস করলাম, আব্বাজান! আপনার মনিব কে? তিনি বলেন, আল্লাহ । আবদুল্লাহ বলেন, আমি যখনই তার দেনা পরিশোধ করতে অসুবিধায় পড়ে যেতাম তখনই বলতাম, হে আষ্‌ যুবাইরের মনিব (আল্লাহ)! তার দেনা পরিশোধের ব্যবস্থা করে দিন। মহান আল্লাহ এ দোয়া কবুল করলেন এবং পিতার দেনা পরিশোধ করার সুযোগ করে দিলেন। তিনি (আবদুল্লাহ) বলেন, আয্‌ যুবাইর (রা) নিহত হলেন, কিন্তু তিনি কোন নগদ অর্থ (দীনার ও দিরহাম) রেখে যাননি । তিনি কিছু স্থাবর সম্পত্তি রেখে গেলেন । তা হল ৪ গাবা নামক স্থানের কিছু জমি, মদীনায় এগারটি ঘর, বসরায় দু'টি ঘর, কুফায় একটি ঘর এবং মিসরে একটি ঘর । আবদুল্লাহ বলেন, তার খণগ্রস্ত হওয়ার কারণ ছিল £ কোন লোক তীর কাছে কিছু গচ্ছিত (আমানাত) রাখতে আসলে তিনি বলতেন, আমি আমানাত রাখি না তবে এটা তোমার কাছ থেকে ঝণ হিসেবে নিয়ে নিলাম । কেননা আমানাত হিসেবে রাখলে হয়ত এটা আমার হাতে বিনষ্ট হয়ে যেতে পারে। তিনি (আয্্‌ যুবাইর) কখনও কোন প্রশাসনিক পদে অথবা কর আদায়ের জন্য বা অন্য কোন পদে নিযুক্ত হননি । তিনি কোন পদ পছন্দ করতেন না। কিন্তু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এবং আবু বাক্র (রা), উমার (রা) ও উসমান (রা)-র সাথে জিহাদে অংশগ্রহণ করেছেন। আবদুল্নাহ বলেন, আমি তীর সমস্ত দেনার হিসাব করলাম । তার পরিমাণ দাড়াল বাইশ লাখ (দিরহাম) ৷ হাকীম ইবনে হিযাম (রা) আবদুল্লাহ ইবনুয যুবাইরের সাথে সাক্ষাত করে বলেন, হে ভ্রাতুম্পুত্র! আমার ভাইয়ের ঝণের পরিমাণ কত? আমি (আবদুল্লাহ) আসল পরিমাণটা গোপন করে বললাম, এক লাখ (দিরহাম) ৷ হাকীম (রা) বলেন, আল্লাহ্র শপথ! তোমার এতো পরিমাণ মাল নেই যা দিয়ে এ দেনা পরিশোধ করতে পার । আবদুল্লাহ বলেন, যদি ঝণের পরিমাণ বাইশ লাখ হয় তবে কি অবস্থা হবেঃ হাকীম (রা) বলেন, তাহলে আমার ধারণা অনুযায়ী এটা পরিশোধ করতে তুমি মোটেই সক্ষম হবে না। ঝণ পরিশোধে কোনরূপ অসুবিধার সম্মুখীন হলে আমার সাহায্য চেয়ো। আবদুল্লাহ বলেন, আষ্‌ যুবাইর (রা) গাবা নামক স্থানের সম্পত্তি এক লাখ সত্তর হাজার দিরহামে ক্রয় করেছিলেন। আবদুল্লাহ তা ষোল লাখ দিরহামে বিক্রয় করেন। অতঃপর তিনি দাড়িয়ে ঘোষণা দেন £ আয্‌ যুবাইরের কাছে যার পাওনা রয়েছে, সে যেন গাবা নামক স্থানে এসে আমাদের সাথে সাক্ষাত করে। ঘোষণার : পর আবদুল্লাহ ইবনে জাফর (রা) এসে বলেন, আয্‌ যুবাইরের কাছে আমার চার লাখ (দিরহাম) পাওনা আছে । যদি তোমরা চাও তবে আমি তা ছেড়ে দিতে পারি । আবদুল্লাহ বলেন, না। আবদুল্লাহ ইবনে জাফর বলেন, যদি তোমরা এটা পরিশোধের জন্য সময় www.amarboi.org

— পৃষ্ঠা ১৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।