রিয়াদুস সালেহীন i সে আর তাকে নিষেধ করত না। এভাবে সেও তার পানাহার ও উঠা-বসায় শরীক হয়ে পড়ে । যখন তারা এ অবস্থায় পৌছে গেল, তখন আল্লাহ তাদের একের অন্তরের (কালিমা) দ্বারা অপরের অন্তরকে অন্ধকার করে দিলেন। অতঃপর তিনি এ আয়াত পাঠ করলেন ঃ “বনী ইসরাঈলের মধ্যে যারা কুফরের পথ অবলম্বন করল তাদের প্রতি দাউদ ও ঈসা ইবনে মারইয়ামের মুখ দিয়ে অভিসম্পাত করা হল। কেননা তারা বিদ্রোহী হয়ে গিয়েছিল এবং অত্যন্ত বাড়াবাড়ি করেছিল । তারা পরস্পরকে পাপ কাজ থেকে বিরত রাখা পরিত্যাগ করেছিল। অতি জঘন্য কর্মনীতিই তারা অবলম্বন করেছিল। তোমরা তাদের অনেক লোককে দেখতে পাচ্ছ, যারা (মুমিনদের বিপরীতে) কাফিরদের সাথে বন্ধুত্ব ও সহযোগিতা করতে ব্যস্ত । নিশ্চয় অত্যন্ত খারাপ পরিণামই সম্মুখে রয়েছে, যার ব্যবস্থা তাদের প্রবৃত্তিসমূহ তাদের জন্য করেছে। আল্লাহ তাদের প্রতি ক্রোধাধবিত হয়েছেন। তাদের শাস্তিভোগ স্থায়ী হবে। তারা যদি বাস্তবিকই আল্লাহ, রাসূল এবং সেই জিনিসের প্রতি ঈমান আনত, যা তার (নবীর) প্রতি অবতীর্ণ হয়েছে, তবে তারা কখনও (ঈমানদার লোকদের বিরুদ্ধে) কাফিরদেরকে নিজেদের বন্ধুরূপে গ্রহণ করত না । কিন্তু তাদের মধ্যে অধিকাংশ লোকই ফাসিক” (সূরা আল মা-ইদা £ ৭৮-৮১) । অতঃপর তিনি (মহানবী) বলেন $ কখনও নয়! আল্লাহর শপথ! তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ করতে থাক এবং অন্যায় ও গ্হিত কাজ থেকে (মানুষকে) বিরত রাখ, যালিমের হাত শক্ত করে ধর এবং তাকে টেনে তুলে সত্য-ন্যায়ের উপর প্রতিষ্ঠিত কর । অন্যথায় আল্লাহ তোমাদের (নেক্কার ও গুনাহগার) পরস্পরের অন্তরকে মিলিয়ে (অন্ধকার করে) দেবেন, অতঃপর বনী ইসরাঈলের মত তোমাদেরকেও অভিশপ্ত করবেন । ইমাম আবু দাউদ ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী বলেছেন, এটা হাসান হাদীস ৷ হাদীসের মূল শব্দগুলো আবু দাউদের ৷ তিরমিযীর মূল হাদীসের অর্থ নিম্নরূপ ঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ বনী ইসরাঈল যখন পাপ কাজে লিপ্ত হল, তাদের আলিমগণ তাদেরকে তা থেকে বিরত থাকতে বলল, কিন্তু তারা বিরত হল না। (এক পর্যায়ে) আলিমগণও তাদের সাথে উঠা-বসা ও পানাহার করতে থাকল । অতঃপর আল্লাহ তাদের অন্তরকে পরস্পরের সাথে মিলিয়ে দিলেন (ফলে আলিমরাও পাপে লিপ্ত হয়ে পড়ল) আল্লাহ তাদেরকে দাউদ ও ঈসা ইবনে মারইয়ামের মুখ দিয়ে অভিশাপ দিলেন । কেননা তারা বিদ্রোহী হয়ে গিয়েছিল এবং খুব বাড়াবাড়ি শুরু করেছিল। রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দেয়া অবস্থা থেকে সোজা হয়ে বসলেন এবং বলেন ঃ কখনও নয়, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ! তোমরা তাদেরকে (যালিমদেরকে) হাত ধরে টেনে এনে হকের উপর প্রতিষ্ঠিত না করা পর্যস্ত ছাড়বে না। cA A GIARALS HS ABN. As REI AY 2 SRG Ae fe SAT RN nN Pl IG LE VS) GLANS isl be -\ AV www.amarboi.org
— পৃষ্ঠা ১৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।