রিয়াদুস সালেহীন ১ম খণ্ড
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

রিয়াদুস সালেহীন ১৫৩ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামায শেষ করে বক্তৃতায় বলেন ঃ “হে জনগণ! তোমাদের রবকে ভয় কর, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন, আর উভয় থেকে অনেক পুরুষ ও নারী ছড়িয়ে দিয়েছেন এবং আল্লাহ্‌কে ভয় কর, যার দোহাই দিয়ে তোমরা পরস্পর নিজ নিজ অধিকার দাবি কর । আর তোমরা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা থেকে বিরত থাক। আল্লাহ অবশ্যই তোমাদের উপর কড়া দৃষ্টি রাখেন” (সূরা আন্‌ নিসা, আয়াত £ ১) । তিনি সূরা আল হাশরের শেষের দিকের নিমোক্ত আয়াতটিও পড়লেন £ “হে ঈমানদারগণ! তোমরা আল্লাহ্‌কে ভয় কর। আর প্রত্যেক ব্যক্তি যেন লক্ষ্য রাখে যে, সে আগামী দিনের (আখিরাতের) জন্য কি ব্যবস্থা করে রেখেছে। তোমরা আল্লাহকেই ভয় কর। তোমরা যা করছ আল্লাহ তার খবর রাখেন” (সূরা আল হাশর, আয়াত £ঃ ১৮) । (তারপর তিনি বলেন) প্রত্যেক ব্যক্তির উচিত সে যেন তার দীনার (স্বর্ণমুদ্রা), তার দিরহাম (রৌপ্যমুদ্রা), তার কাপড়, তার গম এবং তার খেজুর থেকে দান করে। তিনি এমনকি এ কথাও বলেন যে, এক টুকরা খেজুর হলেও তা দান কর। এরপর একজন আনসারী এক থলি খেজুর নিয়ে এল । থলিটি বয়ে আনতে তার হাত অক্ষম হওয়ার উপক্রম, বরং অক্ষম হয়েই পড়েছিল। তারপর লোকেরা একের পর এক দান করতে লাগল । শেষ পর্যন্ত আমি কাপড় ও খাদ্যের দু'টি স্তূপ দেখতে পেলাম । দেখতে পেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার নূর উজ্জ্বল হয়ে তা যেন সোনালী রংয়ে পরিবর্তিত হয়ে গেছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, ওয়াসাল্লাম তখন বলেন $ যে ব্যক্তি ইসলামে কোন ভালো নিয়মের প্রচলন করবে, সে তার প্রতিদান পাবে এবং পরে যারা তদনুযায়ী আমল করবে তাদের সমপরিমাণ সাওয়াবও সে পাবে। কিস্তু এতে তাদের বিনিময় কিছুমাত্র কম হবে না। আর যে ব্যক্তি ইসলামে কোন মন্দ নিয়ম চালু করে তার উপর এর (গুনাহর) বোঝা চেপে বসবে এবং তারপর যারা সে নিয়ম অনুযায়ী কাজ করবে তাদের বোঝাও তার উপর গিয়ে পড়বে। কিন্তু তাদের বোঝা কিছুমাত্রত্রাসপ্রাপ্ত হবে না । (মুসলিম) IG Ls ae a Lo dtl SE DVS) ats hl oe -\VY SEU ES Bis LSU ol AE SE 1 UB FE LE be - ale Gis JED 2 U1 ১৭২ । ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে ব্যক্তিই অন্যায়ভাবে নিহত হবে তার রক্তপাতের দায়ভাগ আদম (আ)-এর প্রথম হত্যাকারী সন্তানের. (কাবীল) উপরও পড়বে । কারণ সেই প্রথম ব্যক্তি যে হত্যার নিয়ম চালু করে । (বুখারী, মুসলিম) www.amarboi.org

— পৃষ্ঠা ১৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।