রিয়াদুস সালেহীন ১ম খণ্ড
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

১৩৪ রিয়াদুস সালেহীন আমি এর চাইতেও বেশি ক্ষমতা রাখি। তিনি বলেন £ তাহলে দশ দিনে খতম কর । আমি বললাম, হে আল্লাহ্র রাসূল! আমি এর চাইতেও বেশি শক্তি রাখি । তিনি বলেন £ তাহলে এক সপ্তাহে আল কুরআন খতম কর এবং এর বেশি নয়। এভাবে আমি নিজেই কঠোরতা আরোপ করেছি এবং তা আমার উপর আরোপিত হয়েই গেছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসান্মাম আমাকে বলেছিলেন ঃ তুমি জানো না, সম্ভবত তোমার বয়স দীর্ঘায়িত হবে। আবদুল্লাহ (রা) বলেন, নবী সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম যা. বলেছিলেন আমি সেখানে পৌছে গেছি । কাজেই যখন আমি বার্ধক্যে পৌছে গেলাম তখন আমার আফসোস হল- যদি আমি নবী সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত সুবিধা গ্রহণ করতাম! অন্য এক রিওয়ায়াতে আছে £ তোমার ছেলেরও তোমার উপর হক আছে। আর এক রিওয়ায়াতে আছে ঃ যে হামেশা রোযা রাখে সে রোযাই রাখে না। এ কথা তিনি তিনবার বলেন । অন্য এক রিওয়ায়াতে আছে £ আল্লাহ্র কাছে সবচাইতে পছন্দনীয় রোযা হচ্ছে দাউদের রোযা এবং সবচাইতে পছন্দনীয় নামায হচ্ছে দাউদের নামায । তিনি অর্ধেক রাত ঘুমাতেন, রাতের এক-তৃতীয়াংশের সময় ইবাদাত করতেন এবং যষ্ঠাংশে (আবার) ঘুমাতেন। আর তিনি একদিন রোযা রাখতেন, একদিন ইফতার করতেন এবং দুশমনের মুকাবিলায় আসলে পেছনে হটতেন না। অন্য এক রিওয়ায়াতে আছে, আবদুল্লাহ (র) বলেন, আমার পিতা একটি সন্তরান্ত পরিবারের মেয়ের সাথে আমার বিয়ে দেন। আমার পিতা তার পুত্রের স্ত্রীকে শপথ দিয়ে তার স্বামী সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতেন । আমার স্ত্রী তাকে জবাবে বলত ঃ খুব ভালো লোক, এমন লোক যে, এখনো আমার সাথে বিছানায় শয়ন করেনি, পরদাও খোলেনি যখন থেকে আমি তার কাছে এসেছি ব্যাপারটি দীর্ঘায়িত হলে আমার পিতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রসংগটি উত্থাপন করলেন । তিনি বলেন £ তাকে আমার কাছে পাঠিয়ে দাও । অতঃপর আমি তার সাথে মুলাকাত করলাম । তিনি জিজ্ঞেস করলেন ঃ তুমি কিভাবে রোষা রাখ? আমি বললাম, প্রতিদিন ৷ তুমি আল কুরআন কিভাবে খতম কর? জবাব দিলাম, প্রতি রাতে । হাদীসের অবশিষ্ট বর্ণনা পূর্ববৎ। আর আবদুল্লাহ (রা) তার পরিবারের কাউকে এক-সপ্তমাংশ শুনিয়ে দিতেন, যা তিনি পড়তেন, যাতে রাতে তার বোঝা হালকা হয়ে যায়। আবদুন্পাহ যখন আরাম করতে চাইতেন তখন কয়েকটা দিন গণনা করে ইফতার করতেন এবং পরে সে দিনগুলোর রোযা কাযা করে নিতেন। কারণ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে কথাসহ পৃথক হয়েছেন তার খেলাপ করাকে তিনি অপছন্দ করতেন। ইমাম নববী (র) বলেন, এই বর্ণনাগুলির সবই সহীহ, এদের অধিকাংশই বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে এবং মাত্র সামান্য অংশ এ দু'টি গ্রন্থের কোন একটি থেকে গৃহীত হয়েছে। www.amarboi.org

— পৃষ্ঠা ১৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।