রিয়াদুস সালেহীন 5 শক্তি রাখি । তিনি বলেন ঃ তাহলে তুমি একদিন রোযা রাখ ও দু'দিন খাও। আমি বললাম, আমি এর চাইতেও বেশি শক্তি রাখি। তিনি বলেন ঃ তাহলে একদিন রোযা রাখ ও একদিন খাও এবং এটি হচ্ছে দাউদ আলাইহিস সালামের রোযা, আর এটিই হচ্ছে ভারসাম্যপূর্ণ রোযা । অন্য এক রিওয়ায়াতে বলা হয়েছে, আর এটিই হচ্ছে শ্রেষ্ঠ রোযা । আমি বললাম, আমি এর চাইতেও বেশি শক্তি রাখি। রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঃ এছাড়া আর কোনো শ্রেষ্ঠ রোযা নেই । (আবদুল্লাহ বুড়ো বয়সে বলতেন ঃ$) হায়! আমি যদি সেই তিন দিনের রোযা কবুল করে নিতাম যার কথা রাসুলুন্পাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তাহলে তা আমার পরিবার-পরিজন ও ধন-সম্পদের চাইতে আমার কাছে বেশি প্রিয় হতো। অন্য এক রিওয়ায়াতে আছে ঃ রাসূলুন্নাহ সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ঃ আমি কি অবহিত হইনি, তুমি দিনে রোযা রাখ ও রাতে নফল নামায পড়? আমি জবাব দিলাম, অবশ্যই হে আল্লাহ্র রাসূল! তিনি বলেন ঃ এমনটি কর না, রোযা রাখ, আবার ইফতারও কর, ঘুমাও আবার ঘুম থেকে উঠে নামাযও পড় । কারণ তোমার উপর তোমার শরীরের হক আছে, তোমার দুই চোখের উপর তোমার হক আছে, তোমার উপর তোমার স্ত্রীর হক আছে, তোমার উপর তোমার মেহমানেরও হক আছে। আর প্রত্যেক মাসে তিন দিন রোযা রাখাই তোমার জন্য যথেষ্ট । কারণ প্রতিটি নেকীর বদলে তুমি দশ গুণ সাওয়াব পাবে। আর এটা সারা বছর বা সর্বক্ষণ রোযা রাখার সমান হয়ে যায়। আমি (আবদুল্লাহ) নিজে আমার উপর কঠোরতা আরোপ করার ফলে আমার উপর কঠোরতা চেপেছে। আমি বললাম, হে আল্লাহ্র রাসূল! আমি শক্তি অনুভব করছি। তিনি জবাব দিলেন £ আল্লাহ্র নৰী দাউদের রোযা রাখ এবং তার উপর বৃদ্ধি করো না। আমি জিজ্ঞেস করলাম, দাউদের রোযা কেমন ছিল। জবাব দিলেন ঃ অর্ধ বছর (অর্থাৎ একদিন রোযা রাখা একদিন ইফতার করা) । আবদুল্লাহ (রা) বুড়ো হবার পর বলতেন £$ হায়, আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত সুবিধা গহণ করতাম! অন্য এক রিওয়ায়াতে আছে £ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ আমাকে কি খৱর দেয়া হয়নি, তুমি সারা বছর রোযা রাখ এবং প্রত্যেক রাতে আল কুরআন খতম কর? আমি বললাম, হা, হে আল্লাহ্র রাসূল! তবে আমি এ থেকে কল্যাণ লাভের আকাঙ্ক্ষা পোষণ করি। তিনি বলেন £ তাহলে আল্লাহ্র'নবী দাউদের (নিয়মে) রোযা রাখ । কারণ তিনি ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি ইবাদাতগুজার, আর প্রতি মাসে একবার আল কুরআন খতম কর । আমি বললাম, হে আল্লাহ্র নবী! আমি এর চাইতে বেশি করার ক্ষমতা রাখি । তিনি বলেন ঃ তাহলে বিশ দিনে খতম কর । বললাম, হে আল্লাহ্র নবী! www.amarboi.org
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।