[ এগার ] “যে ব্যক্তি কোন কল্যাণের পথ দেখায়, তদনুযায়ী যে কাজ হবে তার সাওয়াব সেও পাবে।” (মুসলিম, আবু দাউদ) তিনি আরও বলেছেন $ El ip DS ki Ys inl ee SITIES ES “যে ব্যক্তি হিদায়াতের আহ্বান জানাবে, সে হিদায়াত অনুসরণকারীর সমান সাওয়াব পাবে। এ দু'জনের কারও সাওয়াবেই কমতি হবে না৷” তিনি আলী (রা)-কে বলেছেন $ DLS be ES Lol 5 Wy Gate BY “আল্লাহর শপথ! যদি তোমার দ্বারা আল্লাহ এক ব্যক্তিকেও হিদায়াত দান করেন, তবে এটা তোমার জন্য লাল উট (এটা সবচেয়ে মূল্যবান) অপেক্ষা উত্তম” (বুখারী, মুসলিম) আমি রাসূলুল্লাহ (সা)-এর সহীহ হাদীসগুলো সংক্ষেপে সংকলন করার ইচ্ছা করলাম । পাঠকের জন্য এ সংকলনের মাধ্যমে আখিরাতের পথ সুগম হবে। এর দ্বারা বাহ্যিক ও আভ্যন্তরীণ গুণাবলী অর্জিত হবে। এতে থাকবে আল্লাহ ও রাসূলের আনুগত্যের প্রতি আগ্রহ সৃষ্টিকারী হাদীস এবং আধ্যাত্মিক উন্নতির সর্বপ্রকার নিয়ম, পদ্ধতি ও কর্মসূচীসহ কুপ্রবৃত্তি দমনের সাধনা ও চারিত্রিক সংশোধন সম্পর্কিত হাদীসসমূহ ৷ আমি এ গ্রন্থে বিশেষ সতর্কতার সাথে বিখ্যাত হাদীস গ্রন্থগুলো থেকে কেবল সহীহ হাদীসসমূহই সন্নিবেশিত করেছি। এ গ্রন্থের অধ্যায় ও অনুচ্ছেদগুলো আল কুরআহনর আয়াত দিয়ে শুরু করেছি । তারপর হাদীস বর্ণনা করেছি। আমি আল্লাহর কাছে আশা করি, এ গ্রন্থখানা পাঠককে সততা, নেক ও কল্যাণের দিকে ধাবিত করে তাকে গুনাহ ও ধ্বংস থেকে রক্ষা করবে । যারা এই গ্রন্থ থেকে উপকৃত হবেন, তীদের কাছে আমার আবেদন, তারা যেন আমার জন্য, আমার পিতা-মাতা, শিক্ষক, বন্ধু ও সমস্ত মুসলিমের জন্য দোয়া করেন। মেহেরবান আল্লাহর উপর আমার ভরসা । তিনিই আমার জন্য যথেষ্ট । তার প্রতি আমার দৃঢ় বিশ্বাস । তিনিই সর্বোত্তম সাহায্যকারী ও সমাধানকারী । মহান আল্লাহ ছাড়া আর কেউ অসৎ পথ থেকে সরিয়ে সৎ পথে নিয়ে আসার শক্তি রাখে না। অতএব তারই নিকট আমি সবকিছু সোপর্দ করছি। সং www.amarboi.org
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।