১১২ রিয়াদুস সালেহীন EL GET sad CFT HUN ARE aan AB I ANAL pads DSU 55 Ge SI VED BG Gl ts LS EAT CFG 55) CEB adios 10 0 VED IH al OF, ex LUG SE SHEA BU os Cd CS al oh3 ss YS Ubu ES : AUS 55 SS LS 4 AC Ln bE, + el UY ১১৪ । আয়িশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, “ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু” সূরা নাযিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসান্পাম প্রতি নামাযেই “সুবহানাকা রাব্বানা ওয়া বিহামদিকা, আল্লাহুম্মাগফিরলী” অবশ্যই বলতেন । (বুখারী, মুসলিম) বুখারী ও মুসলিমের অপর রিওয়ায়াতে আয়িশা (রা) থেকে বর্ণিত হয়েছে $ রাসূলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু ও সিজদায় বেশি বেশি করে বলতেন ঃ “সুবৃহানাকা আল্লাহুম্মা রাববানা ওয়া বিহামদিকা, আল্লাহুম্মাগফির্লী” ৷ অর্থাৎ আল কুরআনে আল্লাহ “ফাসাব্বিহ বিহামৃদি রাব্বিকা ওয়াসৃতাগৃফিরৃহ”-এর মধ্যে যে তাসবীহ ও ইস্তিগফারের হুকুম দিয়েছেন তার উপর তিনি আমল করতেন। মুসলিমের এক বর্ণনায় আছে যে, রাসূলুল্লাহ সান্পাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইস্তিকালের পূর্বে বেশি বেশি করে বলতেন $ “সুবহানাকা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা ৷” আয়িশা (রা) বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! এই নতুন কথাগুলো কী যা আপনাকে বলতে দেখছি? তিনি বলেন £ঃ আমার জন্য আমার উম্মাতের মধ্যে একটি আলামত সৃষ্টি করা হয়েছে। যখন আমি তা দেখি, এ কথাগুলো বলি। তারপর তিনি সূরা আন্ নাস্র শেষ পর্যন্ত পড়লেন। মুসলিমের অন্য এক রিওয়ায়াতে আছে, রাসূলুল্লাহ সান্দাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম “সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহি” এ দু'আটি খুব বেশি করে পড়তেন । আয়িশা (রা) বলেন, আমি বললাম $ হে আল্লাহ্র রাসূল! আমি দেখছি আপনি এ কালেমাগুলো খুব বেশি বেশি পড়ছেন $ “সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আত্তাগফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহি” । তিনি বলেন £ আমার রব আমাকে জানিয়েছেন, তুমি শীঘ্রই তোমার উন্মাতের মধ্যে একটি আলামত দেখতে পাবে। কাজেই যখন তা দেখতে পাই তখন আমি এই বাক্যগুলো বেশি বেশি করে বলি £ “সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আত্তাগৃফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহি ।” আর আমি এই আলামত দেখতে পেয়েছি। আল্লাহ বলেছেন ঃ “যখন আল্লাহ্র সাহায্য আসে এবং বিজয় সম্পন্ন হয়” www.amarboi.org
— পৃষ্ঠা ১১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।