রিয়াদুস সালেহীন ১ম খণ্ড
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

রিয়াদুস সালেহীন ১০৯ অনুচ্ছেদ £ ১২ জীবনের শেষভাগে বেশি বেশি উত্তম কাজ করার প্রতি উৎসাহদান ২০ MILE HG bo 5 FIG CELSO: IGF lr IG মহান আল্লাহ বলেন ৪ (১) “আমি কি তোমাদেরকে এমন বয়স দান করিনি যাতে কেউ শিক্ষা গ্রহণ করতে চাইলে গ্রহণ করতে পারত? আর তোমাদের কাছে সতর্ককারীও তো এসেছিল ।” (সূরা ফাতির ৪ ৩৭) আবদুল্লাহ ইবনুল আব্বাস (রা) ও বিশেষজ্ঞ আলিমগণ বলেন £ ‘আমি কি তোমাদেরকে এমন’ এ বাক্যটিতে ষাট বছর বয়সের দিকে ইঙ্গিত করা হয়েছে। এই মতের সমর্থন পরবর্তী হাদীসেও পাওয়া যায়৷ এ ব্যাপারে কেউ কেউ আঠার বছরের কথাও বলেছেন। ইমাম হাসান, ইমাম কাল্বী ও মাসরূক (র) চল্লিশ বছরের ব্যাপারে একমত হয়েছেন। ইবনুল আব্বাস (রা)-র দ্বিতীয় একটি বক্তব্যও এই চল্লিশ বছরের সমর্থনে পাওয়া যায় । এক্ষেত্রে মদীনাবাসীদের একটি আমল উদ্ধৃত করা হয়েছে যে, তাদের কেউ চন্লিশ বছরে পৌছে গেলে সে নিজের সময়কে ইবাদাতের জন্য নির্দিষ্ট করে নিত । আবার কেউ কেউ এর অর্থ করেছেন নিছক বালেগ হওয়া । আর দ্বিতীয় অংশ ষাতে বলা হয়েছে, “তোমাদের কাছে সতর্ককারীও এসেছিল”, এ সম্পর্কে ইবনুল আব্বাস (রা) ও অধিকাংশ বিশেষজ্ঞ আলিমের মতে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইঙ্গিত করা হয়েছে। আরো বলা হয়েছে যে, এর অর্থ হচ্ছে বার্ধক্য । ইকরামা, ইবনে উয়াইনা প্রমুখ ইমাম এ অর্থ বর্ণনা করেছেন। ২০. মানুষ দুনিয়ায় সীমিত সময়ের জন্য আসে, তারপর এখান থেকে চিরবিদায় নিয়ে চলে যায় । কিন্তু কোথায় যায়? এ দুনিয়ায় কৃত ভালো-মন্দ কাজের প্রতিদান পাওয়ার জন্যই প্রত্যেককে মৃত্যুর পরবর্তী জীবনে চলে যেতে হয়। সেখানে আর কোন কাজ করার সুযোগ থাকে না। সেখানে শুধু হিসাব ও প্রতিদান । এদিকে অনেকেরই প্রথম জীবনটা আল্লাহ্র দীনের জন্য কাজে লাগেনি । অনেকে আবার প্রথম. জীবনে দীনের বহু কাজ ও খিদমাত করার পর শেষকালে দীনের পথে থাকতে পারে না। এই উভয় প্রকার লোকের জন্য জীবনের শেষকালে দীনের কাজে মগু থাকা ছাড়া মুক্তির কোন পথ নেই । তাছাড়া সকলেরই তো জীবনের সময় চলে যাচ্ছে এবং বিদায়ের সময় ঘনিয়ে আসছে। কাজেই এ সময় যথাসাধ্য সৎ কাজে মগু থাকা একান্ত কর্তব্য । নবী (সা) তার জীবনের শেষকালে বেশি বেশি ইবাদাত করে কাটিয়েছেন । যার শেষ ভালো তার সব ভালো । এ কারণেই আল্লাহ ও তাঁর রাসূল এ সময় বিশেষভাবে আখিরাতের জন্য বেশি বেশি উত্তম কাজের মাধ্যমে প্রস্তুত হতে উৎসাহ দিয়েছেন। (অনুবাদক) www.amarboi.org

— পৃষ্ঠা ১১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।