রিয়াদুস সালেহীন ১ম খণ্ড
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

Sob রিয়াদুস সালেহীন OPN HES HE ies 5 3 5 UN oo C33 SLL Go Sa SG ১১১। আবু যার জুনদুব ইবনে জুনাদা (রা) থেকে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেন £ হে আমার বান্দারা! আমি নিজের উপর যুল্মকে হারাম করে রেখেছি এবং তোমাদের জন্যও তা হারাম করেছি । কাজেই তোমরা পরস্পর যুল্‌ম করো না। হে আমার বান্দারা! আমি যাকে হিদায়াত দিয়েছি সে ছাড়া তোমাদের প্রত্যেকেই পথভ্রষ্ট । কাজেই তোমরা আমার কাছে হিদায়াত চাও, আমি তোমাদেরকে হিদায়াত দেব। হে আমার বান্দারা! আমি যাকে খাদ্য দিয়েছি সে ছাড়া তোমাদের প্রত্যেকেই ক্ষুধার্ত । কাজেই তোমরা আমার কাছে খাদ্য চাও, আমি তোমাদেরকে খাদ্য দেব। হে আমার বান্দারা! আমি যাকে বস্তু দিয়েছি সে ছাড়া তোমাদের প্রত্যেকেই বিবস্ত্র । কাজেই তোমরা আমার কাছে বস্তু চাও, আমি তোমাদেরকে বস্তু দেব। হে আমার বান্দারা! তোমরা রাত-দিন ভুল করে থাক, আর আমি সমস্ত গুনাহ মাফ করে দিই । কাজেই তোমরা আমার কাছে গুনাহ মাফ চাও, আমি তোমাদেরকে মাফ করে দেব। হে আমার বান্দারা। তোমরা আমার কোন ক্ষতি করতে পারবে না, আমার কোন উপকারও করতে পারবে না। হে আমার বান্দারা! যদি তোমাদের পূর্বের ও পরের সমস্ত জিন ও মানুষ তোমাদের মধ্যকার সবচেয়ে মুত্তাকী লোকের দিলের মত হয়ে যায়, তবে তা আমার রাজত্বের কিছুই শ্ৰীবৃদ্ধি করবে না। হে আমার বান্দারা! যদি তোমাদের পূর্বের ও পরের সমস্ত জিন ও মানুষ তোমাদের মধ্যকার সবচেয়ে খারাপ মানুষের দিলের মৃত দিলসম্পন্ন হয়ে যায়, তবুও তাতে আমার রাজত্বের এতটুকু মর্যাদা ক্ষুণ্ন হবে না। হে আমার বান্দারা! যদি তোমাদের পূর্বের ও পরের সমস্ত জিন ও মানুষ এক ময়দানে দাড়িয়ে একত্রে আমার কাছে চায় এবং আমি তাদের প্রত্যেককে তার চাহিদা পূরণ করে দিই, তাহলে তাতে আমার কাছে যে ভাণ্ডার রয়েছে তার অতটুকু কমে যায় যতটুকু সমুদ্রে একটি সূচ ফেললে তার পানি কমে যায় (অর্থাৎ সমুদ্রের মধ্যে একটি সূচ ফেলে দিলে যেমন তাতে সমুদ্রের পানির কিছুই কমে না, তেমনি আল্লাহ্র অসীম ভাগ্তার থেকে প্রত্যেকের চাহিদা পূরণ করে দিলেও তার কিছুমাত্র কমে না)। হে আমার বান্দারা! আমি তোমাদের নেক আমলকে তোমাদের জন্য জমা করে রাখছি, তারপর আমি তোমাদেরকে তার পূর্ণ বিনিময় দেব। কাজেই যে ব্যক্তি কোন কল্যাণ পায়, সে যেন আল্লাহ্র প্রশংসা করে। আর যে ব্যক্তি অন্য কিছু পায়, সে যেন নিজেকেই তিরস্কার করে। সাঈদ (র) বলেন, আবু ইদরীস যখন এই হাদীস বর্ণনা করতেন, তখন হাটু ভাজ করে পড়ে যেতেন । ইমাম মুসলিম এ হাদীস রিওয়ায়াত করেছেন এবং ইমাম আহমাদ ইবনে হাম্বল (র) বলেন ঃ$ সিরিয়াবাসীদের কাছে এর চাইতে বেশি মর্যাদাপূর্ণ আর কোন হাদীস নেই। www.amarboi.org

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।