রিয়াদুস সালেহীন ১ম খণ্ড
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

রিয়াদুস সালেহীন ১০৩ END SEL IB LS Co CG Ub LUG LG 5 WS + ple lg) <i CE 132 LEG ১০২ । হুযাইফা ইবনুল ইয়ামান (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক রাতে নামায পড়েছি। তিনি সূরা আল বাকারা তিলাওয়াত শুরু করলেন। আমি মনে মনে ভাবলাম, তিনি হয়ত এক শত আয়াত পড়ে রুকু করবেন । কিন্তু তিনি তারপরও পড়তে লাগলেন। ভাবলাম, তিনি হয়ত এ সূরা এক রাকাতেই পড়ে শেষ করবেন। তিনি একাধারে পড়তে থাকলেন ভাবলাম, তিনি এরপরই রুকু করবেন। কিন্তু তিনি সূরা আন্‌ নিসা শুরু করে দিলেন। এটা পড়ে শেষ করে তিনি সূরা আলে ইমরান শুরু করলেন। তিনি ধীরে ধীরে তার্তীলের সাথে পড়ছিলেন। যখন এমন কোন আয়াত পড়তেন যাতে আল্লাহ্‌র তাসবীহ বর্ণনা করা হয়েছে, সেখানে তিনি তাসবীহ পড়তেন । আর যেখানে কোন কিছু চাওয়ার আয়াত পড়তেন সেখানে তিনি আল্লাহ্র নিকট চাইতেন । আবার যেখানে আশ্রয় প্রার্থনার আয়াত পড়তেন সেখানে আশ্রয় প্রার্থনা করতেন । তারপর তিনি রুকুতে গিয়ে বলেন, “সুবহানা রব্বিয়াল আযীম” (আমার মহান প্রভু পবিত্র) । তীর রুকুও কিয়ামের মত দীর্ঘ ছিল। তারপর তিনি “সার্মি‘আল্লাহু লিমান হামিদাহ্‌” (যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে, তিনি তার প্রশংসা শুনেন) বলেন। তারপর প্রায় রুকুর মত দীর্ঘক্ষণ দাড়িয়ে থাকলেন । তারপর সিজদায় গিয়ে বলেন £ “সুবহানা রব্রিয়াল আলা” (আমার রব পবিত্র যিনি সর্বোচ্চ) । তার সিজদাও দাড়ানোর মত দীৰ্ঘ ছিল। (মুসলিম) a DL dle ALS IG LE Do, as fl oF -\ IU Fa CAD UD G5 AV EAL SS UDUILY SL ae Si f, LTS CLS ১০৩ । ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক রাতে নামায আদায় করেছি । তিনি নামাযে দীর্ঘক্ষণ দাড়িয়েছিলেন, এমনকি আমি একটা খারাপ কাজের ইচ্ছা করলাম । ইবনে মাসউদকে জিজ্ঞেস করা হল, আপনি কিরূপ খারাপ কাজের ইচ্ছা করেছিলেন? তিনি বলেন, আমি তাকে নামাযে দাড়ানোরত রেখে বসে পড়ার ইচ্ছা করেছিলাম । (বুখারী, মুসলিম) EE IG LS A Wi Lo ddI 52 DMS il G2 -\-t JUG AB as 20 i SE rd ALE SUG BBG Eo www.amarboi.org

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।