তাহ্ক্বীক হাদিস শরিফ — যঈফ তিরমিযী শরিফ ২
/ ৩৯৮
📝 লেখা 📖 পিডিএফ

http://islamiboi.tk/ $৮০/০১৯৮/ যহফ আত্‌ তিরমির্যা হেয় ধণ্ড)- পৃষ্ঠ হ দশ য‘ঈফ সুনান আত্-তিরমিযী’র ভূমিকা প্রশংসা একমাত্র আল্লাহ তা'আলার জন্য । দরূদ ও সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ হু:ুুঃ-এর উপর, তার পরিবারবর্গ, সহচরবৃন্দ এবং তীদের উপর যারা তাদের অনুসরণ করতে থাকবেন কিয়ামাত পর্যন্ত । অতঃপর সুনানে তিরমিযী গ্রন্থের তাহকীক এবং এর মধ্যে নিহিত সহীহ্‌ ও যঈফ হাদীসগুলো পৃথক করার যে দায়িত্ব রিয়াদস্থ মাকতাবাতুত তারবিয়্যাহ আল-‘আরাবী’র পক্ষ থেকে আমার উপর অর্পিত হয়েছিল তা আমি ১৪০৬ হিজরী সনের ১০ যুলকা‘আদাহ্‌ বৃহস্পতিবার সন্ধ্যাবেলা সমাপ্ত করেছি । আর এতে আমি সে পৃষ্থাই অবলম্বন করেছি, যে পন্থা অবলম্বন করেছিলাম সুনানে ইবনু মাজাহ্‌’র তাহ্‌ঝবীক্‌ করার ক্ষেত্রে । এখানে আমি সেসব পরিভাষাই ব্যবহার করেছি, যেসব পরিভাষা সেটাতে ব্যবহার করেছি। আর তা আমি ইবনু মাজাহ্‌’র ভূমিকায় উল্লেখ করেছি। তাই একই জিনিস পুনরুল্লেখ নিষ্প্রয়োজন। তবে এ ভূমিকাতে কিছু বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করার নিমিত্তে আলোকপাত করছি। প্রথমত ঃ পাঠকবৃন্দ অনেক হাদীসের শেষে দেখতে পাবেন হাদীসের স্তর বা মর্যাদা বর্ণনার ক্ষেত্রে বিষয়টিকে আমি ইবনু মাজাহ্‌’র বরাত দিয়েছি । যেমনটি আমি এ গ্রন্থের পঞ্চম নং হাদীসের ক্ষেত্রে বলেছি- সহীহ্‌ ইবনু মাজাহ্‌ ২৯৮ নং হাদীস । আমি এরূপ করেছি সংক্ষিপ্ত করার উদ্দেশে। সময় বীচানোর জন্য ও একই বিষয় বার-বার উল্লেখ করা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ।

— পৃষ্ঠা ৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।