তাহ্ক্বীক হাদিস শরিফ — যঈফ তিরমিযী শরিফ ২
/ ৩৯৮
📝 লেখা 📖 পিডিএফ

http://islamiboi.tk/ ৬১৮০৷ ১:০৮ / যছফ আত্_তিরমির্যী হেয় ঘণ্ড)- পৃষ্টা £ তাচ m2 Dl os SAD শাইখ মোঃ ঈসা মিঞা বিন খলিলুর রহমানের মন্তব্য ংসা একমাত্র আল্লাহ্‌ তাআলার, যিনি এ নিখিল বিশ্বের একমাত্র নিয়ন্তা । দরূদ ও সালাম সর্বশেষ ও মহানবী মুহাম্মাদ হুহঃ-এর প্রতি ৷ শান্তির ধারা বর্ষিত হোক তীর সহচরবৃন্দ ও তাদের উপর যারা তাঁর একনিষ্ঠ অনুসারী । শারী‘আতের মূল উৎস হচ্ছে কুরআন । আর কুরআনের ব্যাখ্যা বিশ্লেষণ হলো হাদীস । মুসলমানের আইন, নিয়ম-কানুন, ‘আমাল ইত্যাদি ওয়াহীভিত্তিক হওয়ায় অন্যান্য ধর্মের নিয়মের সাথে এর কোন মিল নেই। মানব রচিত নিয়মে সংশোধনের সুযোগ থাকলেও ওয়াহীভিত্তিক নিয়ম-বিধানে পরিবর্তনের কোন অবকাশ নেই । এরূপ ধারণা করা যাবে না যে, বিধানতো সেকেলের বা যুগোপযোগী নয়। আজকের বৈজ্ঞানিক যুগে যে সম্পর্কে কথা বলা হচ্ছে সে সমস্ত বিষয়ের উপর ১৪শত বছর পূর্বেই ইন্গিত দেয়া হয়েছে। : দুঃখজনক হলেও সত্য যে, বিভিন্ন কারণেই ইসলামের মধ্যে নানা ধরনের বিদ‘আতের অনুপ্রবেশ ঘটেছে। তন্মধ্যে অন্যতম কারণ হচ্ছে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে সুগভীর ষড়যন্ত্র । ইসলামের শত্রুরা যখন মুসলমানদের সাথে সন্মুখ সমরে পেরে উঠছিল না তখন তারা ইসলামের ' বিরুদ্ধে গোপন ষড়যন্ত্রে মেতে ওঠে তারই অংশ হিসেবে ইয়াহুদী ও খৃস্টান কুচক্রীরা সম্মিলিত হয়ে পরিকল্পিতভাবে মাঠে নামে । ফলে কিছু ইয়াহুদী ও খৃষ্টান বাহ্যিকভাবে ইসলাম গ্রহণের ভাব দেখিয়ে মুসলমানদের মাঝে তারা বিভিন্ন কর্মকাণ্ডের অনুপ্রবেশ ঘটাতে সক্ষম হয়। এজন্য তারা সাধারণ মুসলিম জনগণকে ধোকা দেয়ার উদ্দেশে নিজেদের কথার মধ্যে “রাসূলুল্লাহ == বলেছেন” এ কথাটি সংযোগ করে হাদীস বলে চালিয়ে দেয় । এভাবে মুসলিম সমাজে জাল যঈফ হাদীসের প্রচলন ঘটে । একইভাবে প্রসার

— পৃষ্ঠা ৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।