http://islamiboi.tk/ ৬৮৭১০৮ / যঞ্ধফ আত্_তিরমির্যী (২য় খণ্ড- পৃষ্| সাত হাদীস শাস্তরবিদগণ তাদের সংকলনে হাদীস নির্বাচনের ক্ষেত্রে সুশৃঙ্খলিত নিয়ম পদ্ধতি অনুসরণ করেছেন। সিহাহ সিভ্তার রচয়িতাগণ সহীহ্ হাদীসকে য'ঈফ হাদীস থেকে পৃথক করার ব্যাপারে সীমাহীন সাবধানতা অবলম্বন করেছেন। কিন্তু বুখারী, মুসলিম বাদে সুনানে ‘আরবা‘আর রচয়িতাগণ যথাযথ সাবধানতা অবলম্বন না করায় বেশ কিছু যঈফ হাদীস তিরমিযীতেও ডুকে পড়ে । ‘আল্লামাহ্ নাসিরুদ্দীন আলবানী (রাহ্ঃ) তিরমিযী গ্রন্থ থেকে য‘ঈফ হাদীসসমূহ পৃথক করে যঈফ সুনান আত্-তিরমিযী প্রকাশ করেন। বাংলা ভাষাভাষী মুসলিম নর-নারীগণের সুবিধার্থে সে যঈফ সুনান আত্-তিরমিযী বঙ্গানুবাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি কিন্তু তিরমিযী’র মতো একটি বহুল প্রচলিত গ্রন্থের পূর্ণাঙ্গ ও সাবলীল অনুবাদ প্রকাশ করা খুব সহজসাধ্য কাজ নয়। এ ব্যাপারে আমাকে সার্বিক সহযোগিতা দিতে এগিয়ে এসেছেন আমার অকৃত্রিম বন্ধু জনাব শাইখ মোঃ ঈসা মিঞা বিন খলিলুর রহমান । আমার বন্ধু শাইখ মোঃ ‘ঈসা বর্তমানে অধ্যাপনার দায়িত্বে নিয়োজিত থেকেও উক্ত যঈফ সুনান আত্-তিরমিযীর অনুবাদে আমাকে সাহায্য করার মাধ্যমে ইসলাম ও মুসলমানদের যে খিদমাত করেছেন সেজন্য মুসলমান বাংলা ভাষাভাষী মাত্রই তার কাছে খণী থাকবে । আল্লাহ তার পরিশ্রমকে কৃবুল করুন এবং ইহকাল ও পরকালে তাকে শান্তি দান করুন -আমীন ॥ আমি আশা পোষণ করছি- কিতাবটি মুসলিম সমাজে ব্যাপকভাবে মূল্যায়ন হবে। নির্ভুল ছাপার চেষ্টা করলেও ভুল-ক্রণটি থেকে যাওয়া স্বাভাবিক ৷ প্রচ্ফ সংশোধনে সময় দিতে না পারায় আমি আন্তরিকভাবে দুঃখিত । পাঠকবৃন্দের চোখে যে কোন ধরনের ভুল ধরা পড়লে আমাকে তা সংশোধনের জন্য অনুরোধ জানাচ্ছি। ইনশাআল্লাহ- পরবর্তী সংস্করণে ভুল-ভ্ৰান্তি শুদ্ধ করে প্রকাশ করতে চেষ্টা করব । পরিশেষে আল্লাহ্ রাববুল ‘আলামীনের নিকটে প্রার্থনা- হে আল্লাহ! তুমি আমার এ ক্ষুদ্র প্রচেষ্টাকে কৃবূল কর এবং আমাকে এরূপ আরো বেশি বেশি খিদমাত করার তাওফীক্্ দান কর -আমীন ॥ . খাদিম . হুসাইন বিন সোহ্রাব (হাফেয হোসেন)
— Page 5 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.