তাহ্ক্বীক হাদিস শরিফ — যঈফ তিরমিযী শরিফ ২
/ ৩৯৮
📝 লেখা 📖 পিডিএফ

http://islamiboi.tk/ ৬০০৬০০০ যন্ফ আত্-তিরমির্যা (২য় ঘণ্ড- পৃষ্টা হ আটার সংক্ষেপ । কিন্তু কোন কোন ক্ষেত্রে ইস্তিদরাক করেছেন। আর এটাই ইসতিদরাকের অন্তর্ভুক্ত নয় । কেননা আনসাবেও অনুরূপ বর্ণনা রয়েছে, তিনি সিকাহ নন এ কথা বাদে । আর এটা স্পষ্ট যে, ইউরোপীয় সংস্করণ থেকে এ কথাটি বাদ পরে গেছে। (৫) যদিও এ বর্ণনাটি এ ক্রটিযুক্ত রাবীর বর্ণনা থেকে নিরাপত্তা লাভ করে তথাপি সেটা তিনি ও ইমাম তিরমিযীর মাঝে বিচ্ছিন্নৃতার ক্রুটি মুক্ত নয়। কারণ তাদের উভয়ের মাঝে ব্যবধান অনেক । খালিদী মৃত্যুবরণ করেছেন ৪০২ হিজরীতে ইমাম তিরমিযী মৃত্যুবরণ করেছেন ২৭৬ হিজরী সালে, দু'জনের মৃত্যুর মাঝের ব্যবধান ১২৬ বছর । সুতরাং দু'জনের মাঝে দুই বা ততোধিক বরাত রয়েছে। এদিক থেকেও বর্ণনাটি মু‘যাল। ' চতুৰ্থ ঃ এ বর্ণনার পূর্ণরূপ এ রকম যা ইমাম যাহাবীর গ্রন্থে এ শব্দে রয়েছে, “যার ঘরে এগ্রন্থ বিদ্যমান রয়েছে অর্থাৎ- “আল-জামি” যেন তার ঘরে নাবী কথা বলছেন” । আর এ ধরনের বর্ণনা ইমাম তিরমিযীর না হওয়ার ধারণাকেই শক্তিশালী করে। কারণ এতে তার গ্রন্থের প্রশংসার আধিক্য রয়েছে। আর এ ধরনের উক্তি তার থেকে হওয়া খুবই দুরূহ ব্যাপার । কেননা তিনি স্বয়ং জানেন যে, এ গ্রন্থে এমনও দুর্বল ও মুনকার হাদীস রয়েছে যা বিশ্লেষণ ব্যতীত বর্ণনা করা অবৈধ- যার ফলে তিনি তা বর্ণনা করেছেন। যা না করলে তার গ্রন্থটি ক্রটিযুক্ত হয়ে যেত যা তার নির্মলতাকে ময়লাযুক্ত করে দিতো। এটা পরিতাপের বিষয় যে, এ কিতাবের অনেক মুহাক্কিক ও মুয়াল্লিক এ দিকে দৃষ্টি দেননি যে, এ ধরনের কথা সনদ ও মতন উভয় দিক থেকেই বাতিল । যদি তিরমিযীর জামি সম্পর্কে এ ধরনের কথা বলা বৈধ হয় আর

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।