তাহ্ক্বীক হাদিস শরিফ — যঈফ তিরমিযী শরিফ ২
/ ৩৯৮
📝 লেখা 📖 পিডিএফ

http://islamiboi.tk/ ৬৮০০১০০ / যছফ আত্-তিরমির্যা হেয় ধণ্ড)- পৃষ্টা চৌদ্দ দুই. সুনানুত তিরমিযী । গ্রন্থটি প্রথম নামেই অধিক প্রসিদ্ধ । সাময়ানী, মিজ্জি, যাহাবী এবং আসক্বালানীর মতো প্রসিদ্ধ হাফিযগণ সেটাকে প্রথম নামেই উল্লেখ করেছেন। কিন্তু কিছু কিছু লেখক প্রথম নাম জামি এর সাথে সহীহ্‌ শব্দটি যুক্ত করে সেটাকে আল-জামিউস্‌ সহীহ্‌ বলে উল্লেখ করেছেন। তন্মধ্যে কাতিব জালাবী তার রচিত গ্রন্থ “কাশফুজ্‌ জুনুনে” এ নামে উল্লেখ করেছেন “সহীহুল বুখারী ও সহীহ্‌ মুসলিম” বলার পর । বুখারী ও মুসলিম এরই উপযুক্ত শুধুমাত্র সহীহ্‌ হাদীস বর্ণনা করার জন্য । কিন্তু তিরমিযী এর ব্যতিক্রম । আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই যে, আল্লামাহ আহমাদ শাকিরের মতো ব্যক্তিও তার অনুকরণে সুনানে তিরমিযীকে আল-জামিউস্‌ সহীহ্‌ নাম দিয়ে গ্রন্থটি প্রকাশ করেছেন। এ সত্ত্বেও যে, তিনি এ গ্রন্থের জ্ঞানগর্ভ অতুলনীয় তাহ্‌কীক্‌ করেছেন এবং তার অনেক হাদীসের সমালোচনা করেছেন। এর কোন কোন হাদীসকে যঈফ বলে সাব্যস্ত করেছেন। অতঃপর কিতাব প্রচার ও প্রসারের উদ্দেশে কোন কোন প্রকাশক তার অনুকরণ করেছে। যেমনটি করেছে বৈক্রুতস্থ “দারুল ফিকর” । | আমার দৃষ্টিতে বিভিন্ন কারণেই এমনটি করা অনুচিত $ ১ম কারণ ঃ এটা হাদীস শাস্ত্রের হাফিযগণের রীতি বিরুদ্ধ “যেমনটি আমি সবেমাত্র উল্লেখ করেছি” এবং তাদের সাক্ষ্যের খেলাফ ৷ যার বৰ্ণনা অচিরেই আসবে । ২য় কারণ ঃ হাফিয ইবনু কাসীর তীর “ইখতিসারু ‘উলুমুল হাদীস” গ্রন্থের ৩২ পৃষ্ঠায় বলেছেন- “হাকিম আবূ আব্দিল্লাহ এবং আলখাতীব বাগদাদী তিরমিযী'র কিতাবকে আল-জামিউস্‌ সহীহ্‌ নামকরণ

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।