তাহ্ক্বীক হাদিস শরিফ — যঈফ তিরমিযী শরিফ ২
/ ৩৯৮
📝 লেখা 📖 পিডিএফ

http://islamiboi.tk/ __ $১৮01 ৯০/ যন্ফ আত তিরমির্ষা বেয় ধণ্ড)- পৃষ্া বার সেটার সনদ বর্ণনা করেছেন কিন্তু তার মতন পূর্বের হাদীসের বরাত দিয়েছেন। যেমন তিনি বলেন, “মিসলুহু’ যেমন ৬২ নং হাদীসটি । অথবা তিনি বলেন- ‘নাহ্বুহু’ যেমন ২২৬ নং হাদীস । এ ধরনের হাদীসের ক্ষেত্রে আমি কোন হুকুম লাগাইনি। তার শেষে অধিকাংশ ' ক্ষেত্রেই আমি কিছু লিখিনি পূর্ববর্তী হাদীসের হুকুমই যথেষ্ট মনে করে। কেননা আলোচনার বিষয়ই হচ্ছে হাদীসের মতন । সেটার সনদ নয়। কিন্তু যেখানে সেটার মতনের মর্যাদা জানা একান্তই জরুরী সেখানে তা উল্লেখ করেছি । চতুৰ্থত £$ সুনানে তিরমিষীর পাঠকবৃন্দ অবগত আছেন যে, “কুতুবুস্‌ সিত্তাহ” এর মধ্যে ইমাম তিরমিযী’র বাচনভঙ্গী অন্যান্য লেখকদের চাইতে ভিন্ন । তন্মধ্যে একটি এই যে, অধিকাংশ ক্ষেত্রে তিনি হাদীস বর্ণনা করার পর বলেছেন, সহীহ্‌ অথবা হাসান বা যঈফ ৷ যা তার গ্রন্থের একটি সোন্দর্য । যদি তার এ সহীহ্‌করণের ক্ষেত্রে তাসাহুল অর্থাৎ নমতা না থাকতো যে বিষয়ে তিনি হাদীস বিশারদগর্ণের নিকট প্রসিদ্ধ । আমার অনেক গ্রন্থেই বিষয়টির প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। আর এজন্যই আমি এক্ষেত্রে তার অনুসরণ করিনি। বরং আমি হুকুম বর্ণনা করি আমার অনুসন্ধান ও গবেষণা আমাকে যে জ্ঞান দান করে তারই ভিত্তিতে । এজন্যই লেখকের অনেক দুর্বল হুকুম লাগানো হাদীসকেও সহীহ্‌ অথবা হাসানের স্তরে উন্নত করপ্তে সক্ষম হয়েছি। আর এর প্রশংসা একমাত্র আল্লাহরই । যেমন সুনানে তিরমিযী গ্রন্থে কিতাবুত তাহারাতে নিম্নবর্তী নম্বরযুক্ত হাদীসগুলো- ১৪, ১৭, ৫৫, ৮৬, ১১৩, ১১৮, ১২৬, ১৩৫, ১৩৯ । অন্যান্য অধ্যায়ে এরূপ আরো অনেক, উদাহরণ রয়েছে। আমি যা উল্লেখ করলাম উদাহরণের জন্য এটাই যথেষ্ট । আর এর মাধ্যমেই সেটার যঈফ হাদীসের নিসবাত নেমে (দূর

— পৃষ্ঠা ১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।