IslamiBoi.tk $/১৷০১:৯2/ যঙ্জফ আত্-তিরমির্যী ৮৭ সন অনাত পাঠ করতে এবং ‘আমীন’ বলতে শুনেছি। আমীন বলতে গিয়ে তিনি নিজের কণ্ঠস্বর দীর্ঘ ও উচ্চ করলেন । সহীহ্ । ইবনু মাজাহ- (৮৫৫) এ অনুচ্ছেদে আলী ও আবু হুরাইরা (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে। ওয়াইল ইবনু হুজর (রাঃ)-এর হাদীসটি হাসান । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল সাহাবা, তাবিঈন ও তাদের পরবর্তীগণ ‘আমীন’ সশব্দে বলার পক্ষে মত দিয়েছেন এবং নিঃশব্দে বলতে নিষেধ করেছেন। ইমাম শাফিঈ, আহমাদ ও ইসহাক এই মত গ্রহণ করেছেন। শুবা এ হাদীসটি সালামা ইবনু কুহাইলের সূত্রে তিনি হুজরের সূত্রে, তিনি আলকামার সূত্রে, তিনি তার পিতা ওয়াইলের সূত্রে বৰ্ণনা করেছেন। তাতে আছে £$ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘গাইরিল মাগষূবি আলাইহিম অলায-যআল্লীন’ পাঠ করলেন, অতঃপর নীচু স্বরে ‘আমীন’ বললেন । এই বর্ণনাটি শাজ, সহীহ আবূ দাউদ (৮৬৩) আবু ঈসা বলেন, আমি মুহাম্মাদকে (বুখারীকে) বলতে শুনেছি, এ বিষয়ে শুবার হাদীসের তুলনায় সুফিয়ানের হাদীস বেশি সহীহ । কেননা শুবা এ হাদীসের কয়েকটি স্থানে ভুল করেছেন। যেমন তিনি বলেছেন হুজর আবুল আনবাস অথচ হবে হুজর ইবনু আনবাস দ্বিতীয়তঃ তিনি আলকামার নাম বাড়িয়ে বলেছেন, অথচ তিনি হাদীসের রাবী নন। এখানে সনদ হবে হুজর ইবনু আনবাস তিনি ওয়াইল ইবনু হুজর হতে তৃতীয়তঃ তিনি বৰ্ণনা করেছেন তিনি নিচু স্বরে আমিন বললেন অথচ হবে তিনি কণ্ঠস্বর দীর্ঘ করেছেন। সুফিয়ানের হাদীসটি বেশি সহীহ । আল-আলা ইবনু সালিহ আল-আসাদী সালামা ইবনু কুহাইল হতে সুফিয়ানের বর্ণনার অনুরূপ বর্ণনা করেছেন।
— পৃষ্ঠা ৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।