IslamiBoi.tk ৬১৮৮০ ১:৯০/ যন্ছফ আত্_তিরমির্যা (১ম থণ্ড)- দৃষ্টা : ছয় বিশ্লেষণ ও কারণ বর্ণনা করেছেন। তার বিশ্লেষণ বা তাহ্ঝীক্বরে আলোকে হাদীস য‘ঈফ বা বাতিল হওয়ার কারণ স্পষ্টভাবে জানা যায়। সাধারণ লোক, এমনকি ধর্মের বহু ‘আলিম য'ঈফ ও জাল হাদীসের পূর্ণ জ্ঞান না থাকায় বিভ্রান্ত ও বিপথগামী হচ্ছেন। ইসলাম আগমনের পর বিভিন্ন সময়ে কিছু নতুন আমল ইসলামের ভিতর ঢুকে পড়ে ৷ ভ্রান্ত লোকেরা এসব ‘আমালকে গ্রহণযোগ্যতার প্রমাণ দেয়ার জন্য য‘ঈফ ও জাল হাদীসের আশ্রয় গ্রহণ করে। এরপর মুসলিম সমাজে য‘ঈফ ও জাল হাদীস সহজেই বিস্তার লাভ করে। এদিকে সাধারণ মুসলিমরা যঈফ ও জাল হাদীসসমূহকে রাসূলুল্লাহ £:%ঃ-এর বাণী বা ‘আমাল মনে করে নিত্য নতুন বিদ'আত আশ্রয়ী আমন্ব করতে থাকে এমতাবস্থায় মুসলিম সমাজের জনসাধারণের ঈমান ও আক্ীদাহ্ রক্ষা করার জন্যই য‘ঈফ জাল ইত্যাদির হাদীস সংকলনের প্রয়োজনীয়তা দেখা দেয় । ইসলামের ইতিহাসে বিভিন্ন যুগে সে প্রয়োজনীয়তার প্রতি লক্ষ্য রেখে মুসলিম মনীষীরা লোক সমাজে প্রচলিত হাদীস পর্যালোচনা ও বিশ্লেষণ করে বিভিন্ন কিতাব রচনা করেছেন। তারই ধারাবাহিকতায় শাইখ ‘আল্লামাহ্ নাসিরুদ্দান আলবানী (রাহ্ঃ) য‘ঈফ ও জাল হাদীসের এক বিশাল গ্রন্থ রচনা করেছেন । বিদায় হাজ্জে রাসুলুল্লাহ £25 তার উন্মাতকে সাবধান করে বলেছিলেন- eas CEs ALAS bial be lS SS PEE ES “আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি । যতদিন পর্যন্ত তোমরা এ দু’টিকে দৃঢ়ভাবে ধারণ করে থাকবে ততদিন পর্যন্ত তোমরা কিছুতেই বিভ্রান্ত হবে না । (এক) আল্লাহর কিতাব (দুই) তার রাসূলের সুন্নাত ।” (মুওয়াত্তা মালিক) উপরিউক্ত হাদীস থেকে সহজেই প্রতীয়মান হয়- ইসলামে হাদীসের গুরুত্ব অনেক ৷ সহীহ্ হাদীস ছাড়া আল-কুরআনের যথার্থ আবেদন বুঝা যেমন অসম্ভব তেমনই মুসলিম জীব নর পূর্ণ রূপায়ণ অভাবনীয় ও অণল্লনীয় । রাসুলুল্লাহ £:%-এর পূর্ণ আনুগত্য ব্যতিরেকে অর্থাৎ- সহীহ্ হাদীসের পূর্ণ ও শর্তহীন অনুসরণ ছাড়া কেউই সত্যিকার মুসলিম বা নাবীর যথার্থ উম্মাত হতে পারে না।
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।