IslamiBoi.tk ১২০ $৮১০৷ ১-০2 / যনপ্পফ আত্-তিরমির্যী ৫২৭ ৷ ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ ইবনু রাওয়াহা (রাঃ)-কে একটি সৈন্য বাহিনীর সাথে পাঠালেন । ঘটনাক্রমে তা ছিল জুমু‘আর দিন । তার সংগীরা সকাল বেলা রাওয়ানা হয়ে গেলেন। তিনি বললেন, আমি পিছনে থেকে যেতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামায আদায় করব, তারপর তাদের সাথে মিলিত হব । তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামায় আদায় করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে ফেললেন ৷ তিনি তাকে বললেন সকাল বেলা তোমার সঙ্গীদের সাথে একত্রে যেতে কোন্ জিনিস তোমাকে বাধা দিল? তিনি বললেন, আমি আপনার সাথে নামায আদায় করার ইচ্ছা করেছি, তারপর তাদের সাথে গিয়ে মিলিত হব । তিনি বললেন $ দুনিয়ার সমস্ত কিছু ব্যয় করলেও তুমি সকাল বেলায় চলে যাওয়া দলের সমান ফাযীলাত ও মর্যাদা লাভ করতে পারবে না । সনদ দুর্বল আবু ঈসা বলেন £ এটা গারীব হাদীস । আমরা এ হাদীসটি শুধুমাত্র উল্লেখিত সনদেই জেনেছি শুবা বলেছেন, হাকাম মিকসামের নিকট মাত্র পাঁচটি হাদীস শুনেছেন শুবা হাদীসগুলো গণনা করেছেন কিন্তু তার মধ্যে উল্লেখিত হাদীসটি নেই ৷ সম্ভবত হাকাম এ হাদীসটি মিকসামের নিকট শুনেননি ৷ জুমু'আর দিন সফর প্রসঙ্গে বিশেষজ্ঞদের মধ্যে মতের অমিল আছে । একদল বলেছেন, যদি নামাযের ওয়াক্ত উপস্থিত না হয় তবে জুমু'আর দিন সফরে বের হওয়ায় কোন সমস্যা নেই । অপর একদল বলেছেন, শুক্রবার সকাল হওয়ার পর জুমু'আর নামায আদায়ের আগে সফরে বের হবেনা। ll Ey Jill i: LSU (YA অনুচ্ছেদঃ ২৯ । ভুযু'জার দিন মিসওয়াক করা ও সুগন্ধি লাগানো Tl i i be EE ELE er ELS OOO
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।