Lh GHG As 356 Ss Bi SosS SAS Bll 535 «al LIS 255 ১০৪২-[৪] ‘আম্র ইবনু ‘আবাসাহ্ শ্রম হতে বর্ণিত । তিনি বলেন, নাবী শু মাদীনায় তাশরীফ আ্বানলে আমিও মাদীনায় চলে আসলাম । তীর কাছে প্রবেশ করলাম । অতঃপর আমি বললাম, আমাকে সলাত সম্পর্কে অবহিত করুন । তিনি বললেন, ফাজ্রের সলাত. আদায় করো । এরপর সলাত হতে বিরত থাকো যতক্ষণ পর্যন্ত সূর্য উঠে উপরে না আসে । কেননা, সূর্য উদয় হয় শায়ত্বনের দু’ শিং-এর মাঝখান দিয়ে । আর এ সময় কাফিরগণ (সূর্য পূজারীরা) একে সাজদাহ্ করে । তারপর সলাত পড়ো । কেননা এ সময়ে (আল্লাহর কাছে বান্দার) সলাতের উপস্থিতির সাক্ষ্য দেয়া হয়। যতক্ষণ পর্যন্ত ছায়া বর্শার উপর উঠে না আসে ও : জমিনের উপর না পড়ে (অর্থাৎ ঠিক দুপুরের সময়), এ সময়ও সলাত হতে বিরত থাকো । এজন্য যে এ সময় জাহান্নামকে গরম করা হয়। তারপর ছায়া যখন সামান্য ঢলে যাবে তখন সলাত আদায় করো । সলাতের সময়টা মালায়িকাহ্'র (ফেরেশৃতাদের) উপস্থিতি ও সাক্ষ্য দেয়ার সময় যে পর্যন্ত তুমি ‘আস্রের সল্গাত আদায় না করবে । তারপর আবার সলাত হতে বিরত থাখবে সূর্য ডুবা পর্যন্ত । কারণ সূর্য শায়ত্বনের দু' শিং-এর মাঝখান দিয়ে অস্ত যায়। এ মুহূর্তে সূর্য পুূজক কাফিররা সূর্যকে সাজদাহ্ করে । ‘আম্র ইবনু 'আবাসাহ্ ধল বলেন, আমি আবার আবেদন করলাম, হে আল্লাহর রসূল! উযুর ব্যাপারে কিছু বয়ান করুন ৷ তিনি বললেন, তোমাদের যে লোক উযুর পানি তুলে নিবে, কুলি করবে, নাকে পানি দিয়ে ঝেড়ে নেবে । তাতে তার চেহারার, মুখের ও নাকের ছিদ্রের পাপরাশি ঝরে যায় । সে যখন তার চেহারাকে আল্লাহর ঝির্দেশ মতো ধুয়ে নেয় তখন তার চেহারার পাপরাশি তার দাড়ির পাশ দিয়ে পানির সঙ্গে পড়ে যায় । আর সে যখন তার দু'টি হাত কনুই পর্যন্ত ধুয়ে নেয় তখন দু'হাতের পাপ তার আঙ্গুলের মাথা দিয়ে বের হয়ে পানির ফোটার সঙ্গে পড়ে যায় । তারপর সে যখন তার মাথা মাসেহ করে তখন তার মাথার পাপরাশি চুলের পাশ দিয়ে পানির সঙ্গে পড়ে যায়। আর যখন সে তার দু’ পা গোছাদ্বয়সহ ধৌত করে তখন তার দু’ পায়ের পাপ তার আঙ্গুলের পাশ দিয়ে পানির সঙ্গে পড়ে যায় । তারপর সে উষযু সমাপ্ত করে যখন দাড়ায় ও সলাত আদায় করে এবং আল্লাহর উপযুক্ত প্রশংসা ও গুণগান বর্ণনা করে, আল্লাহর জন্যে নিজের মনকে নিবেদিত করে, তাহলে সলাতের শেষে তার অবস্থা তেমন (নিষ্পাপ) হয়ে যায় যেদিন তার মা তাকে প্রসব করেছিল । (সুসলিম)’* টু ee ব্যাখ্যা : 3401০৪ ১5১1) ‘আমাকে সলাত সম্পর্কে অবহিত করুন’ অর্থাৎ সলাতের সময় সম্পর্কে করুন ।, 0 (5555 4) ‘তা সূৰ্য উপরে উঠা পর্যন্ত ' এ থেকে বুঝা যায় সলাত বৈধ হওয়ার জন্য সূর্য উদয় যথেষ্ঠ নয় । বরং সূর্যোদয় হয়ে তা প্রকাশমান হতে হবে । তথা বর্শার দৈর্ঘ্য পরিমাণ উপরে উঠতে হবে যেমন আবূ দাউদ ও নাসায়ীতে বর্ণিত হয়েছে ** সৃন্টূহ্ : মুসলিম ৮৩২ । https://www.facebook.com/178945132263517
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।