Contents পর্ব-৪ : সলাত 8৫" ১০২৩-১] ‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস শ্্ থেকে বর্ণিত । তিনি বলেন, নাবী হুল সূরাহ্ আন্ নাজ্ম- এ সাজদাহ্ করেছেন । তার সাথে মুসলিম, মুশরিক, জিন্ ও মানুষ সাজদাহ্ করেছে । (বুখারী)* | রয়েছে । এতে বুঝা যায় অত্র অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদে ইবনু মাসউদ কর্তৃক বর্ণিত হাদীস এবং ইবনু ‘আব্বাস গ্রগষ্ছ বর্ণিত অত্র হাদীস একই ঘটনার বর্ণনা । নাবী গ্লু এ সাজদাহ্ করেছিলেন তার প্রতি সাজদাহ্ করার আল্লাহর নির্দেশ পালনার্থে এবং তার প্রতি মহান আল্লাহর মহা নি‘আমাতের শুকরিয়া তথা কৃতজ্ঞতা প্রকাশের নিমিত্তে । এ হাদীসটি মুফাস্সাল সূরাগুলোতে সাজদাহ্ করার বিষয় বিধিবদ্ধ হওয়ার প্রমাণ বহন করে। ‘মুসলিম্গণণও তাঁর সাথে সাজদাহ্ করলেন' মুসট্নগণের সাজদাহ্ ছিল নাবী শ্রু্র-এর অনুসরণের নিমিত্তে (55 415) ‘মুশরিকগণও সাজদাহ্ করে’ অর্থাৎ যে সকল মুশরিক তার নিকট উপস্থিত ছিল তারাও সাজদাহ্ করে । মুশরিকগণের সাজদাহ্ করার কারণ ছিল উক্ত সূরাতে তাদের দেব-দেবীর নাম যথা লাত, উজ্জা ও মানাতের উচ্চারণ । অর্থাৎ এগুলোর নাম শুনার কারণে তারা সাজদাহ্ করেছিল । হাদীসের এ অংশ থেকে প্রমাণিত হয়, কোন ব্যক্তি সাজদার আয়াত পাঠ করলে তার শ্রবণকারীর জন্যও সাজদাহ্ করার বিধান বিধিবদ্ধ । (6355) জিনেরাও সাজদাহ্ করে । ইবনু ‘আব্বাস ধ্রগচ্ছু এ কথাটি হয়তো বা সরাসরি রসূল $ট- এর মুখ থেকে পরবর্তীতে শুনেছেন অথবা অন্য কোন সহাবী থেকে শুনেছেন। কেননা তার বয়স অল্প থাকাতে তিনি ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেননা । J 3 or (5513 , CLA CEN 1314 : SEO ss Tes Li: Bi csv) \.Y AED 455 lb ১০২৪-২] আবু হুরায়রাহ্ বঞ্ঞ থেকে বর্ণিত । তিনি বলেন, আমরা নাবী $ট-এর সঙ্গে সুরাহ ইন্শিকাক ও সূরাহ্ আল ‘আলাব্-এ সাজদাহ্ করেছি । (মুসলিম)”* ব্যাখ্যা : সূরাহ্ আল ইনশিক্বাক্ এবং সূরাহ্ ‘আলাক্্ মুফাস্সাল সূরাসমূহের অন্তর্ভুক্ত । এ হাদীস দ্বারা স্পষ্টভাবে সাব্যস্ত হয় যে, সূরাহ্ মুফাস্সালে সাজদাহ্ করা বিবিবদ্ধ । খুলাফায়ে রাশিদাহ্, তিন ইমাম এবং একদলে ‘আলিমদের মতে সূরাহ্ মুফাস্সালে তিলাওয়াতের সাজদাহ্ সিদ্ধ । জমহূর ‘আলিমদের মতে সুফাস্সাল সূরাসমূহে তিলাওয়াতের সাজদাহ্ সিদ্ধ নয় । কেননা আবূ সালাআহ্ আবু হুরায়রাহ্ গ্র্্ড-কে ৰললেন : আপনি এমন এক সূরাতে সাজদাহ্ করলেন যাতে আমি লোকদের সাজদাহ্ করতে দেখিনি । এতে ৰুঝা যায় যে, লোকজন মুরসাল সূরাসমূহে সাজদাহ্ করা পরিত্যাগ করেছেন এবং এর উপর ‘আমাল অব্যাহত আছে । ইবনু ‘আবদুল বার এর জবাবে বলেন : নাবী শ্রহু এবং খুলাফায়ে রাশিদার বিরুদ্ধাচরণকে কোন ‘আমাল বলা যায় কি? ইমাম বুখারী এবং অন্যরা আবু রাফি* থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি আবূ হুরায়রাহ্ ব্লগ্চএর পিছনে ইশারায় সলাত 'আদায় করলাম । তিনি তাতে সূরাহ্ ইনশিক্থাক্ব পাঠ করলেন এবং তিলাওয়াতের সাজদাহ্ করলেন । আমি বললাম, এটা কি? তিনি বললেন, আমি আবুল ক্বাসিম $5 এর পিছনে এ সূরাতে সাজদাহ্ করেছি। অতএব তাঁর সাথে সাক্ষাতের আগ পর্যন্ত (মৃত্যু পর্যন্ত) সাজ্দাহ্ করতেই থাকব । * ক্স্টুহ্ : বুখারী ১০৭১ । * সন্ুহ : মুসলিম ৫৭৮ । https://www.facebook.com/178945132263517
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।