88 তাহক্ীক্ মিশ্কা-তুল মাসা-বীহ (দ্বিতীয় খণ্ড) ull 234220 (Y \) অধ্যায়-২১ : তিলাওয়াতের সাজদাহ্ তিলাওয়াতে সাজদাহ্'র হুকুম সম্পর্কে ‘আলিমগণের মাঝে মতপার্থক্য রয়েছে। শাফি‘ঈ এবং হানাবেলাদের নিকট তিলাওয়াতের সাজদাহ্ সুন্নাতে মুয়াক্কাদা । মালিকীদের নিকট সাধারণ সুন্নাত আর হানাফীদের মতে তা ওয়াজিব । যারা ওয়াজিব বলেন তাদের দলীল : ১. হাদীস আদাম সন্তানকে সাজদাহ্ করতে আদেশ করা হয়েছিল তারা সাজদাহ্ করে জান্নাতের অধিকারী হয়েছে। আর আমাকেও সাজদাহ্ করতে আদেশ করা হয়েছিল আমি তা অস্বীকার করে জাহান্নামী হয়েছি’ । অত্র হাদীসে আদাম সন্তানের প্রতি সাজদাহ্ করার নির্দেশ রয়েছে। আর নির্দেশ হলো ওয়াজিব হওয়ার দলীল । আর আয়াত দ্বারাও অনুরূপ বুঝা যায় । কেননা আয়াত তিন প্রকারের : ১ম প্রকার- যাতে সাজদাহ্ করার স্পষ্ট নির্দেশ রয়েছে যেমন আল্লাহর বাণী “আল্লাহর উদ্দেশে সাজদাহ্ কর এবং ‘ইবাদাত কর"- (সূরাহ্ আন্ নাজৃম ৫৩: ৬২) । “সাজদাহ্ কর এবং নৈকট্য অর্জন কর"- (সূরাহ্ আল ‘আলাক্ ৯৬: ১৯) । ২য় প্রকার- যাতে সাজদার নির্দেশ সত্বেও তা থেকে কাফিরদের বিরত থাকার বর্ণনা । যেমন আল্লাহ্র বাণী “তাদের কি হলো যে তারা বিশ্বাস স্থাপন করে না এবং তাদের নিকট কুরআন তিলাওয়াত করা হলে তারা সাজদাহ্ করে না”- (সূরাহ্ আল ইনশিব্বাক্্ ৮৪: ২০-২১) । “আর যখন তাদের বলা হয় তোমরা রহমানের উদ্দেশে সাজদাহ্ কর তারা বললো রহমান কে? তুমি যাকে সাজদাহ্ করতে আদেশ করবে তাকেই কি আমরা সাজদাহ্ করব? তাদের অমান্য আরো বেড়ে গেল”- (সূরাহ্ আল ফুরব্বান ২৫ : ৬০) । ওয় প্রকার- নাবীদের সাজদাহ্ করার ঘটনা বর্ণনা এবং আল্লাহর কালাম শুনে যারা সাজদাতে লুটিয়ে পড়ে তাদের প্রশংসা ৷ আল্লাহর নির্দেশ পালন করা, কাফিরদের বিরোধিতা করা এবং নাবীগণের অনুসরণ করা এসবই ওয়াজিব। উপরোক্ত দলীলের জওয়াবে বলা হয় যে, উল্লেখিত দুই আয়াতের নির্দেশ এবং ইবলীসের উক্তির দ্বারা ওয়াজিব হওয়ার বিষয়টি মতবিরোধপূর্ণ বিষয় বরং এ নির্দেশ দ্বারা মানদূব (সুন্নাত) সাব্যস্ত হয় । এর দলীল যায়দ ইবনু সাবিত ধ্লষ্ছু থেকে বর্ণিত হাদীস, তিনি বলেন, আমি রসূল শ্রলু-এর নিকট সুরাহ্ আন্ নাজৃম পাঠ করলাম তাতে তিনি সাজদাহ্ করলেন না । নাবী শে সাজদাহ্ না করা সাজদাহ্ পরিত্যাগ করা বৈধতার প্রমাণ । ইমাম শাফি'ঈ এমনটিই বলেছেন, কেননা যদি তা ওয়াজিব হতো তাহলে নাবী শ্ল্টু পরবর্ততে হলেও সাজদাহ্ করার নির্দেশ দিতেন । UBL প্রথম অনুচ্ছেদ SRE S240 Tacs A EE gl Ta 08 LE ol pF [\]- Net FEtss. 53 3s https://www.facebook.com/178945132263517
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।