তাহ্ক্বীক হাদিস শরিফ — মিশকাতুল মাসাবিহ (২) (বই)
/ ৭৬৫
📝 লেখা 📖 পিডিএফ

etn 2 dls আমাদের কথা সমস্ত প্রশংসা একমাত্র মহান রবরুল ‘আলামীনের এবং লক্ষ-কোটি দরূদ ও সালাম মানবতার মুক্তির দূত, সর্বশ্রেষ্ঠ নাবী এবং সকলের অনুসরণীয় ও অনুকরণীয় একমাত্র আদর্শ নেতা মুহাম্মাদুর রসূলুল্লাহ হলন- এর প্রতি । | মানব সভ্যতার বিকাশ, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য আল্লাহ রববুল ‘আলামীন ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে মনোনীত করেছেন । ইসলামের শাশ্বত ও চিরন্তন বাণী কুরআন ও সহীহ হাদীসের মাধ্যমেই আমরা পেয়েছি । কুরআন মাজীদ হচ্ছে তাত্বিক বিধি-বিধান সম্বলিত আসমানী গ্রন্থ; হাদীস হচ্ছে তার প্রায়োগিক বিশ্লেষণ । কুরআন মাজীদে আল্লাহ তা'আলা ঘোষণা দিয়েছেন: “নিশ্চয় রসূলুল্লাহ হ্রহুপ্-এর মধ্যে তোমাদের জন্য উস্ওয়াতুন হাসানাহ্‌ বা সর্বোত্তম আদর্শ রয়েছে”- (সূরাহ্‌ আল আহযাব ৩৩ : ২১) । হাদীস শরীফে ‘আয়িশাহ্‌ বগ কর্তৃক বর্ণিত হয়েছে- রসূলুল্লাহ হুহলঁ-এর চরিত্র হচ্ছে কুরআনের বাস্তব রূপ । কুরআন বুঝতে হলে হাদীসের অপরিহার্যতা অনস্বীকার্য । বাংলা ভাষায় বেশ কিছু সংখ্যক তাফসীর প্রকাশিত হলেও সে তুলনায় সংকলিত হাদীস গ্রস্থগুলোর মধ্যে তাহঝবীক্ব করা বাংলা অনুবাদ খুব কমই প্রকাশিত হয়েছে । বর্তমানে দেশের মানুষের কাছে হাদীসের মান যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে যেমন যথেষ্ট সচেতনতা পরিলক্ষিত হচ্ছে, তেমনি মাদ্রাসার ছাত্রদের কাছে তাহৰ্বীকব করা কিতাবের আকর্ষণ, ও চাহিদাও দীর্ঘদিনের । তাই হাদীস সম্পর্কে পরিষ্কার ধারণা দেয়ার জন্য রসূলুল্লাহ ্ন-এর সহীহ হাদীস জানার ও মুসলিমদের সত্যিকার ইসলামের পথে সুপ্রতিষ্ঠিত করার আন্তরিক প্রচেষ্টার ফসল হচ্ছে এ অনুবাদ গ্রন্থ । বর্তমান বিশ্ব বহু মাযহাবের ডামাডোলের মধ্যে বসবাস করে ফিরকাবন্দীর মহাজালে আবদ্ধ হয়ে সহীহ হাদীসের বাস্তব জ্ঞান না থাকার জন্য বর্তমান যুগের মুসলিমগণ সঠিক ও নির্ভরযোগ্য হাদীসের সন্ধান না পেয়ে সত্যিকার ইসলাম থেকে বিচ্যুত হয়ে বিভিন্ন মতবাদের শিকারে পরিণত হচ্ছে । সুতরাং যে সকল মুসলিম ভাই ও ভযগ্নিগণ য‘ঈফ হাদীস বাদ দিয়ে শুধু সহীহ হাদীসের উপর ‘আমাল করতে চায় (আর এটাই সকলের জন্য অত্যাবশ্যক) তাহকঝ্বীকৃকৃত মিশ্‌কা-তুল মাসা-বীহ অনুবাদ গ্রন্থখানি তাদের যথেষ্ট উপকারে আসবে ইন্‌্শা-আল্লা-হ । আমাদের জানা মতে প্রকাশিত ‘মিশ্কা-তুল মাসা-বীহ’-এর (আলবানী’র) তাহঝ্বীক্‌ এবং (মির্‌আ-তুল মাফা-তীহ’-এর) ব্যাখ্যাসহ অনুবাদ এটাই প্রথম । ‘হাদীস একাডেমী’ তাহৰবীক্‌ ও ব্যাখ্যাসহ “মিশ্কা-তুল মাসা-বীহ’” গ্ৰন্থটি বাংলা ভাষায় অনুবাদ ও প্রকাশনা কার্যক্রম গ্রহণ করে । আমরা আশা করি, আমাদের এ গ্রন্থটি গুণী মহলে বিশেষভাবে সমাদৃত হবে । তবুও মানবীয় প্রচেষ্টায় ক্রটি থাকাই স্বাভাবিক । সুহৃদ পাঠকগণ, বিশেষত হাদীস চর্চায় নিয়োজিত ‘আলিমগণ প্রামাণ্য ক্রটি নির্দেশ করলে সংশোধনের প্রতিশ্রর্ণত রইল । পরিশেষে এ কাজটি বাস্তবায়ন করতে গিয়ে যে সকল ‘আলিম ও দীনী ভাই-বোন বিভিন্নভাবে মেধা, শ্রম, অর্থ, অনুপ্রেরণা, পরামর্শ দিয়ে নিরলসভাবে সহযোগিতা করেছেন তদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি দুআ করছি । হে আল্লাহ! তুমি আমাদের সকলকে ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ দান কর । আমীন! হাদীস একাডেমী (শিক্ষা, গবেষণা ও প্রকাশনা প্রতিষ্ঠান) https://www.facebook.com/178945132263517

— পৃষ্ঠা ৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।