তাহ্ক্বীক হাদিস শরিফ — মিশকাতুল মাসাবিহ (২) (বই)
/ ৭৬৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৩৪০ তাহৰ্বীক্‌ মিশৃকা-তুল মাসা-বীহ (দ্বিতীয় খণ্ড) সমাধানে বলা যায় যে, ইবনু ‘উমার গ্লণ_এর মতে নিয়মিত সুন্নাত (দৈনিক ১২ রাক'আত সুন্নাত) ও মুত্বলাক্‌ বা সাধারণ নাফ্ল যেমন তাহাজ্জুদ, বিত্র এবং সলাতুয্‌ যুহা ইত্যাদির মাঝে পার্থক্য রয়েছে। সুতরাং পূর্বে আলোচিত হাদীসে তার অনীহা দ্বারা প্রথমটি (নিয়মিত সুন্নাত) উদ্দেশ্য এবং এ হাদীসে তার নীরবতা দ্বারা দ্বিতীয়টি (অর্থাৎ তাহাজ্জুদ, বিত্র, যুহা ও অন্যান্য সলাত) উদ্দেশ্য । অতএব সম্ভবত ইবনু ‘উমার গ্লগ্ছ তার পুত্র ‘উবায়দুল্লাহ ধল নিয়মিত দৈনিক ১২ রাক'আত সুন্নাত ব্যতীত অন্যান্য নাফ্ল সলাত আদায় করতে দেখেছেন বিধায় তিনি নীরব ছিলেন (আল্লাহ তা‘আলাই ভাল জানেন) IG) অধ্যায়-৪২ : জুমু'আর সলাত এখানে 44441 ৬ (জুমু'আহ্‌ অধ্যায়) দ্বারা উদ্দেশ্য হলো জুমু'আর দিনের ফাযীলাত ও শ্রেষ্ঠত্ব বর্ণনা করা । ইমাম নাবাবী (রহঃ) বলেন, 44444 শব্দের 0. এবং বর্ণদ্বয়ে পেশ যোগে পড়া যাবে এবং & এ সাকিন এবং যবর যোগেও পড়া যাবে। এ দিনে মানুষ সলাত আদায়ের জন্য একত্রিত হয় বিধায় এর নামকল্ণ করা হয়েছে (444441 255) বা একত্রিত হওয়ার দিন । আর জাহিলী যামানায় জুমু'আর দিনকে বলা . ইবনু হায্‌ম (রহঃ) বলেন : (444| 225) জুমুআর দিনটা ইসলামী নাম, এটি জাহিলীতে ছিল না । নিশ্চয় জাহিলী যুগে এর নাম ছিল “আরবাহ্‌” । ইসলামী যুগে লোকজন এ দিনে সলাতে একত্রিত হওয়ার কারণে 44%4| (আল জুমু'আহ্‌) বলে নামকরণ করা হয়। এরই সমর্থনে ‘আব্দ ইবনু হুমায়দ তার তাফসীরে ইবনু সীরীন থেকে বিশুদ্ধ সানাদে বর্ণনা করেছেন সে ঘটনা, যাতে আসৃ্ওয়াদ ইবনু যুরারার সাথে আনসারগণ একত্রিত হয়েছিল । আর তারা জুমু'আর দিনকে “আরুবাহ্‌” বলত, অতঃপর তিনি তাদের সাথে সলাত আদায় করলেন এবং তাদের সাথে আলোচনা করলেন । অতঃপর তারা যখন এ দিনে জমায়েত হয়েছিল তখন এ দিনের নামকরণ করল “জুমু'আর দিন” । কেউ বলেছেন, এ দিনে সকল সৃষ্টিকুলকে একত্রিত করা হবে বিধায় এ দিনের নাম 44%| (আল জুমু‘আহ্‌) রাখা হয়েছে। কেউ বলেছেন এ দিনে আদাম 'আলাযহিশ সৃষ্টি করা হয়েছে এবং এ দিনে একত্রিত করা হয়েছে বিধায় এর নাম 44%! (আল জুমু‘আহ্‌) রাখা হয়েছে । যেমন- এ মতের সমর্থনে সালমান ধ্লষ্ঞ বর্ণিত হাদীস আহমাদ, ইবনু খুযায়মাহ্‌ সংকলন করেছেন এবং আবু হুরায়রাহ্‌ বর্ণিত এর সমর্থনে বিশুদ্ধ সানাদে বর্ণনা রয়েছে এবং হাফিয : আস্ৰ্বালানী (রহঃ) এ মতকে অধিক বিশুদ্ধ বলেছেন । কেউ বলেছেন : যেহেতু এ দিনে কা'ব ইবনু লুয়াই তার কওমের লোকদেরকে একত্রিত করত ও হারাম মাসগুলোর সম্মান রক্ষার নির্দেশ দিত বিধায় এর নাম 442! (আল জুমু‘আহ্‌) রাখা হয়েছে । যা হোক ইবনুল কৃইয়্যুম (রহঃ) তার “আল হুদা” গ্রন্থের ১ম খণ্ডের ১০২-১১৮ পৃষ্ঠায় জুমু'আর দিনের ৩৩টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, যার কতক হাফিয আসব্বালানী (রহঃ) ফাতহুল বারীতে উল্লেখ করেছেন । https://www.facebook.com/1 78945132263517

— পৃষ্ঠা ৩৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।