তাহ্ক্বীক হাদিস শরিফ — মিশকাতুল মাসাবিহ (২) (বই)
/ ৭৬৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents পর্ব-৪ : সলাত ৩১৭ ১৩২৩-[২] জাবির ইবনু ‘আবদুল্লাহ ধ্লগ্ থেকে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ শরহুল্নু আমাদেরকে (আল্লাহ্র নিকট) ‘ইস্তিখারাহ্‌' করার নিয়ম ও দু'আ এ রকম শিখাতেন, যেভাবে আমাদেরকে তিনি : কুরআনের সূরাহ্‌ শিখাতেন । তিনি বলতেন, তোমাদের কোন লোক কোন কাজ করার সংকল্প করলে সে যেন ' ফার্য সলাত ব্যতীত দু’ রাক্‌‘আত নাফ্‌ল সলাত আদায় করে তারপর এ দুআ পড়ে- “আল্ল-হম্মা ইরী _ আসৃতাখীরুকা বি‘ইল্‌মিকা ওয়া আসৃতাকৃদিরণ্কা বিকুদূরাতিকা ওয়া আসৃআলুকা মিন ফায্‌লিকাল ‘আয্যাম ফাই্নাকা তাকৃদিরু ওয়ালা- আকুদিরু ওয়া তা‘লামু ওয়ালা- আ‘লামু ওয়া আনৃতা “আল্লা-মুল গুয়ুব, আল্ল- হুম্মা ইয্না কুনতা তা‘লামু আরা হা-যাল আম্রা খয়রুল লী ফী দানী ওয়ামা “আ-শী ওয়া “আ-ক্বাতি আম্‌রী আও কা-লা ফী ‘আ-জিলি আমরা ওয়া আ-জিলিহী ফাকৃদুরৃহ লী ওয়া ইয়াসৃসিরৃহ লী সুম্মা বা-রিক লী ফাহি ওয়া ইন কুনতা তা‘লামু আরা হা-যাল আম্‌রা শার্রুল লী ফী দানী ওয়ামা “আ-শী ওয়া “আ-ক্বাতি আমরা আও কা-লা ফা ‘আ-জিলি আম্‌ূরী ওয়া আ-জিলিহী ফাসৃরিফ্‌হ “আযর্নী ওয়াসূরিফনী ‘আনহু ওয়াকু দুর্লিয়াল খয়রা হায়সু কা-না সুম্মা আর্যিনী বিহী” (অর্থাৎ হে আল্লাহ! আমি তোমারই জানার ভিত্তিতে তোমার নিকট কল্যাণ কামনা করছি । তোমার কুদরতের দ্বারা তোমার নিকট নেক ‘আমাল করার শক্তি প্রার্থনা করছি । তোমার নিকট তোমার মহা ফজল চাই । এজন্য তুমিই সকল কাজের শক্তি দাও । আমি তোমার ইচ্ছা ব্যতীত কোন কাজ করতে পারব না । তুমি সব কিছুই জানো । আমি কিছুই জানি না । সব গোপন কথা তোমার . জানা । হে আল্লাহ! তুমি যদি ইচ্ছা করো এ কাজটি (উদ্দেশ্য) আমার জন্যে আমার দীনে, দুনিয়ায়, আমার জীবনে, আমার পরকালে অথবা বলেছেন, এ দুনিয়ায় এ দুনিয়ার ভাল হবে, তাহলে তা আমার জন্যে ব্যবস্থা ' করে দাও । আমার জন্য তা সহজ করে দাও । তারপর আমার জন্য বারাকাত দান করো । আর তুমি যদি এ কাজকে আমার জন্য আমার দীন, আমার জীবন, আমার পরকাল অথবা বলেছেন, আমার ইহকাল ও পরকালে ক্ষতিকর মনে করো, তাহলে আমাকে তার থেকে, আর তাকে আমার থেকে ফিরিয়ে রাখো । আর আমার জন্যে যা কল্যাণকর তা করে দাও । অতঃপর এর সঙ্গে আমাকে রাজী করো ।) ৷ হাদীস বর্ণনাকারী বলেন, ‘এ কাজটি’ বলার সময় দরকারের ব্যাপারটি স্মরণ করতে হবে । (বুখারী)** ব্যাখ্যা : ইন্তিখারাহ্‌ দ্বারা উদ্দেশ্য হলো কার্য সম্পাদন ও বর্জনের দিক দিয়ে দু'টি বিষয়ের কল্যাণকরটি অনুসন্ধান করা, যে দু'টির একটির দিকে বান্দা মুখাপেক্ষী । (2 5) এর দ্বারা সামনে আগন্তুক কতকগুলো বিষয় যথা, বাড়ী স্থানান্তর, বিবাহ, ভিত্তি স্থাপন ইত্যাদি । তবে এর দ্বারা খাওয়া বা পান করার বিষয়গুলো উদ্দেশ্য নয় । ইবনু আবী জামারাহ্‌ (রহঃ) বলেন : সেটা ‘আম, কিন্তু এর দ্বারা খাস উদ্দেশ্য । সুতরাং ওয়াজিব, মুস্ত হাব কাজ করার ব্যাপারে কোন ইস্তিখারাহ্‌ নেই, অনুরূপ হারাম মাকরূহ বর্জনের ক্ষেত্রে কোন ইস্তিখারাহ্‌ নেই । কাজেই ইস্তিখারার বিষয়টি বৈধ বস্তুর মধ্যই সীমাবদ্ধ । তবে মুস্তাহাব বিষয়ের ক্ষেত্রে যখন দু'টি বিষয় সাংঘর্ষিক হবে তখন যে কোন একটি প্রথমে শুরু ‘করবে এবং তার উপরই দৃঢ় তা পোষণ করবে । হাফিয আস্ব্বালানী (রহঃ) বলেন যে, যে সকল ওয়াজিব ও মুস্তাহাব বিষয়ের সময়ের প্রশস্ততা রয়েছে, (হাজ্জ, ‘উমরাহ্‌) সে সব ওয়াজিব ও মুস্তাহাবে কল্যাণ অনুসন্ধান তথা ইস্তিখারার অন্তর্ভুক্ত হবে । ** সহীহ : বুখারী ১১৬২, ৬৩৮২, ৭৩৯০, আবু দাউদ ১৫৩৮, আত্‌ তিরমিযী ৪৮০, ইবনু মাজাহ্‌ ১৩৮৩, নাসায়ী ৩২৫২, আহমাদ ১৪৭০৭, ইবনু হিব্বান ৮৮৭, সুনানুল কুবরা লিল বায়হাকী ৪৯২১, শারহুস্‌ সুরাহ ১০১৬, সহীহ আত্‌ তারগীব ৬৮২, সহীহ আল জামি‘ ৮৭৭ । https://www.facebook.com/178945132263517

— পৃষ্ঠা ৩৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।