তাহ্ক্বীক হাদিস শরিফ — মিশকাতুল মাসাবিহ (২) (বই)
/ ৭৬৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents পর্ব-৪ : সলাত ২৯৭ আবূ সালামাহ্‌ ইবনু ‘আবদুর রহমান শ্র্ছ_এর জিজ্ঞাসার জবাবে ‘আয়িশাহ্‌ রগ বলেন যে, রমাযান কিংবা রমাযানের বাইরে নাবী শ্হনু এগার রাক“আতের অতিরিক্ত সলাত আদায় করতেন না । প্রথমে চার রাক'আত আদায় করতেন এবং প্রশ্নাতীতভাবে তা সুন্দর দীর্ঘ করতেন, এরপর চার রাক‘আত আদায় করতেন এবং প্রশ্নাতীতভাবে তা সুন্দর ও দীর্ঘ করতেন । তারপর তিনি (হশসন) তিন রাক'আত বিত্র আদায় করতেন । হাদীসটি বুখারী, মুসলিম ও অন্যান্য ইমামগণ বর্ণনা করেছেন । আলোচ্য হাদীসটি একটি পূর্ণাঙ্গ বক্তব্য যে, নিশ্চয়ই রমাযানের তারাবীহ মাত্র আট রাক্‌'আত, এর বেশী আদায় করা যাবে না । হাফিয আসৃক্বালানী (রহঃ) আল আরফু আশ্শাজ গ্রন্থের ২০১ পৃষ্ঠায় বলেছেন, এ বর্ণনাটি বুখারী মুসলিম (রহঃ)-এর রিওয়ায়াত এবং বিশুদ্ধভাবে প্রমাণিত যে, নাবী শ্রনন-এর তারাবীহের সলাত ছিল আট রাক'আত । অন্যদিকে ইবনু আবী শায়বাহ্‌ তার মুসান্নাহ গ্রন্থে, ত্ববারানী (রহঃ) তার কাবীর ও আও সাত গ্রন্থে এবং বায়হাঝ্বীর ২য় খণ্ডের ৪৯৬ পৃষ্ঠায় ইবনু ‘আববাস শ্রগ্ষ্ঞ থেকে বর্ণিত যে, নাবী হুঁ রমাযান মাসে বিত্র ছাড়াই ২০ রাকআত সলাত আদায় করতেন । তবে হাদীসটি য'ঈফ জিদ্দান বা নিতাস্তই দুর্বল । এর দ্বারা দলীল গ্রহণ সঠিক নয় । এ হাদীসের সানাদে আবী শায়বাহ্‌ ইব্রাহীম ইবনু ‘উসমান মাতরূক রাবী, যায়লা‘ঈ নাসবুর্‌ রায়াহ- এর ২য় খণ্ডের ১৫৩ পৃষ্ঠায় বলেছেন যে, সকলের একমত্যে তিনি য‘ঈফ, এছাড়াও তা পূর্বে উল্লেখিত আবূ সালামাহ্‌ ইবনু ‘আবদুর রহমান (রহঃ)-এর বর্ণিত হাদীসের পরিপষ্থী । তারপরও সার্বিক পর্যালোচনায় প্রমাণিত হয় যে, ইবনু ‘আব্বাস গ্লদ্্-এর (২০ রাক'আত সংক্রান্ত হাদীস) হানাফী, শাফি'ঈ, মালিকীসহ অন্যান্য মাযহাব অবলম্বী সকল ‘উলামাগণের নিকট অত্যন্ত দুর্বল । এরপরও বর্তমানের হানাফীদের একাংশ ইবনু ‘আববাস ধ্ল৯-এর বর্ণিত হাদীসের দ্বারা ফাতাওয়া দিয়ে থাকেন । (তাদের দাবী) ইবনু ‘আব্বাস গ্রগ্ঞ- এর বর্ণিত হাদীস একাধিক সহাবী বেছ গণের ‘আমাল দ্বারা শক্তিশালী যা (পূর্বেল্লিখিত) জাবির ধ্রল্ছ-এর হাদীসের চেয়েও অগ্রগণ্য যদিও তার মাঝে সানাদ গত দুর্বলতা রয়েছে, কারণ জমতূর সহাবায়ে কিরামগণের একমত্য রয়েছে যে, তারাবীহের সলাত ২০ রাক'আত । কিন্তু প্রকৃতপক্ষে ইবনু ‘আব্বাস শ্রুঞ্ছ-এর ২০ রাক্‌‘আত সংক্রান্ত হাদীসে জমতূর সহাবী হহ্ং্র-গণের ‘আমাল রয়েছে মর্মে যে বর্তমান হানাফীদের দাবী তা সায়িব ইবনু ইয়াযীদ ্ল্-এর বর্ণিত হাদীস দ্বারা সম্পূৰ্ণ প্রত্যাখ্যাত । সায়িব ইবনু ইয়াযীদ ধ্ল্ বলেন, “উমার ইবনুল খাত্বাব ধ্লগষ্ উবাই ইবনু কা'ব ও তামিম আদ দারী ধ-কে লোকেদের নিয়ে ১১ রাক'আত তারাবীহের সলাত আদায় করতে নির্দেশ দিয়েছেন। এছাড়াও সাঈদ ইবনু মানসূর তার সুনান গ্রন্থে সায়িব ইবনু ইয়াধীদ থেকে বর্ণনা করেন যে, আমরা ‘উমার ইবনুল খাত্বাব ধ্লশ*_এর খিলাফাতকালে রাতের ব্বিয়ামে ১১ রাক'আত সলাত আদায় করতাম । আল্লামা সুয়ুতী ‘বহঃ) বলেন : এ আসারের সানাদ সহীহের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অতএব নাবী শুন থেকে প্রমাণিত হয় যে, জামা'আতের সাথে রমাযানের রাতের সলাত বিত্রসহ এগার রাক্‌'আত এবং এটাই সুন্নাত, ২০ রাক'আত নয় । AR fh IE 3d % Sp UE sh 04 S45 :৬ SIE LE 583 [0]- \YAA 1:0 Dc PG SIA SG Yh TO 23 GSS HAS elle 4l ll bens Of GSES +r 8 5 ck 26 ASE 03 SR HGS sD HERE C2 AITO IES https://www.facebook.com/178945132263517

— পৃষ্ঠা ৩১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।