Contents ২৮৬ তাহব্বীক্্ মিশ্কা-তুল মাসা-বীহ (দ্বিতীয় খণ্ড) বিষয়ে তারা ওকমত্য পোষণ করেছেন। তারা মতবিরোধ করেছেন ফাজ্রের ব্যাপারে, ইমাম শাফি'ঈ ও. মালিক (রহঃ)-এর মতে ফাজুরে সর্বদাই কুনুত বৈধ । আর ইমাম আবু হানীফাহ্ ও আহমাদ (রহঃ)-এর মতে : বিনা কারণে ফাজ্রে কুনুত বৈধ না । ফাজ্রের কুনুত পড়ার পক্ষের ‘উলামাগণের দলীল দারাকুত্বনী (২য় খণ্ড, ১১৮ পৃঃ), আহমাদ (ওয় খণ্ড, ১৬২ পৃঃ), ত্বহাবী (১ম খণ্ড, ১৪৩ পৃঃ)..... আনাস শধ্লদ হতে বৰ্ণিত, নাবী লন দুনিয়া থেকে বিদায় নেয়া পর্যন্ত ফাজ্র সলাতে কুনুত পড়তেন । আত্ তানক্বিহ প্রণেতা বলেন, এ হাদীস দ্বারা উদ্দেশ্য হলো নাবী শরণ সর্বদা কুনূতে নাযিলাহ্ পড়তেন । অথবা নাবী শ্রহুন সর্বদাই সলাত দীর্ঘ করে আদায় করতেন । কেননা (৩৩) শব্দটি আনুগত্য, সলাত, দীর্ঘ ক্ব্য়াম, সলাতে নম্রতা ও নীরবতা ইত্যাদিকে সম্পৃক্ত করে। ইবনুল কৃইয়্যুম (রহঃ) বলেন, উল্লেখিত হাদীস সহীহ হলেও তা এ নির্দিষ্ট কুনুতের দলীল নয় কারণ সেখানে এমন কথা উল্লেখ নেই যে, এটাই দু'আ কুনুত । বরং তা সলাতে বি্ব্য়াম, নীরবতা, সর্বদাই ‘ইবাদাত, দুআ, তাসবীহ ইত্যাদি বুঝায় । মির‘আত প্রণেতা বলেন, আমাদের নিকট ইমাম আবু হানীফাহ্ ও আহমাদ (রহঃ)- এর মত অধিক বিশুদ্ধ । কেননা বিত্র ছাড়া বিনা কারণে কুনুত পড়া ফাজ্র কিংবা অন্যান্য সলাতে শারী'আত সম্মত নয় । ফাজ্রে কুনৃত পড়াটা কুনুতে নাযিলাহ্ এর সাথে নির্দিষ্ট । কেননা বিত্র ব্যতীত অন্য সলাতে কুনূত পড়াটা বিশুদ্ধ মারফ্* হাদীস দ্বারা প্রমাণিত নয় । ৬ষ্ঠ মাসআলাহ্ : যখন মুসলিমগণ কোন বিপদ মুসীবাত বা শত্রুর কিংবা অনুরূপ কোন বিপদের কারণে কুনুতে নাযিলার প্রয়োজন মনে করবে । তখন বিত্র ছাড়া অন্য সলাতে কুনুত পড়া কি বৈধ? যদি বৈধ হয় তবে কি তা ফাজ্র কিংবা উচ্চৈেঃস্বরে ক্বরাআত বিশিষ্ট সলাতের মধ্য সীমিত থাকবে নাকি পাচ ওয়াক্ত সলাতেও তা বৈধ হবে । এ ব্যাপারে জমহূর হাদীস বিশারদগণ ও ইমাম শাফি'ঈ (রহঃ)-এর মতে পাচ ওয়াক্ত সলাতে কুনুতে নাযিলাহ্ পড়া শারী'আত সম্মত । তবে হানাফী ও হাম্বালীদের মতে তা ফাজ্রের সলাতের সাথে খাস । মির্আত প্রণেতা বলেন যে, অধিক গ্রহণযোগ্য মত হলো জমতহূর হাদীস বিশারদ ও শাফি'ঈ (রহঃ)- এর মত । অর্থাৎ কুনুতে নাযিলাহ্ পাচ ওয়াক্ত সলাতেই বৈধ । কারণ এ ব্যাপারে একাধিক সহীহ হাদীস রয়েছে কিন্তু কুনুতে নাযিলাহ্ ফাজ্র কিংবা জিহরী ক্বরাআত বিশিষ্ট সলাতের সাথে নির্দিষ্ট এ মর্মে কোন কোন সহীহ কিংবা যঈফ হাদীসও নেই । সপ্তম মাসআলাহ্ : কুনুতে নাধিলাটি রুক্ু'র আগে পড়তে হবে, নাকি রু্কু'র পড়ে । ইমাম শাফি'ঈ ও আহমাদ (রহঃ)-এর মতে কুনুতে নাধিলাহ্ রুক্ূ'র পরে পড়তে হবে । তবে আবু হানীফাহ্ (রহঃ) তার RS SEE A 0 LE ENTRAR. TURES © HE সর্বপছন্দনীয় মত ৷ কেননা নাবী শ্রহযঠ থেকে এর বিকল্প কোন সিদ্ধান্ত প্রমাণিত হয়নি । তবে রু্ক্'র পূর্বে কুনুতে নাযিলা পড়লে তা জায়িয হবে কারণ এ ব্যাপারে সহাবী শ্লগ্ঞ-দের কারো কারো ‘আমাল রয়েছে। iw IB ULL https://www.facebook.com/178945132263517
— পৃষ্ঠা ৩০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।