তাহ্ক্বীক হাদিস শরিফ — মিশকাতুল মাসাবিহ (২) (বই)
/ ৭৬৫
📝 লেখা 📖 পিডিএফ

২৭৬ তাহঝ্বীক্‌ মিশ্‌কা-তুল মাসা-বীহ (দ্বিতীয় খণ্ড) উপরোক্ত হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, এ দু‘আর মাধ্যমে কুনুত পড়া শারী‘আত কর্তৃক নির্ধারিত এবং. ' এটাই ইমাম শাফি‘ঈ ও হাম্বালী মাযহাব অবলম্বীদের নিকট উত্তম । তবে হানাফী মাযহাব অবলম্বীদের নিকট বিত্রের কুনুত সূরাহ্‌ আল আনফাল ও সূরাহ্‌ আল হা-কৃব্বাহ্‌ এর দ্বারা অর্থাৎ ..... eid Ul oll) (৫4৮,00 পড়াই উত্তম । এটি আবূ দাউদ বৰ্ণনা করেছেন মারাসিল নামক গ্রন্থে, বায়হাঝী বর্ণনা করেছে সুনান গ্রন্থের ২য় খণ্ডের ২১০ পৃষ্ঠায় মুরসাল সানাদে, আবী শায়বাহ্‌ বর্ণনা করেছেন মাওকুফভাবে । ইমাম আবু হানীফাহ্‌ (রহঃ) বলেন : এটি ‘উবাইয়ের মাসহাফের কুরআনের ২টি সূরাহ্‌ । অনুরূপ কথা বর্ণনা করেছেন আল্লামা সুয়ূতী দুর্রুল মানসূর নামক গ্রন্থে এবং ইবনু কুদামাহ্‌ বর্ণনা করেছেন মুগনী নামক গ্রন্থের ২য় খণ্ডের ১৫৩ পৃষ্ঠায় । মির্‘আত প্রণেতা বলেন : আমার নিকট গরহণযোগ্য ও প্রসিদ্ধ মত হলো বিত্রের কুনুতে হাসান ইবনু ‘আলী ধ্ল5্ছ-এর বর্ণিত দু'আ (5/%| £41) পড়াই উত্তম, কারণ তা সহীহ কিংবা হাসান, মারফ্‌' ও মুত্তাসিল সানাদে বর্ণিত । এমনকি ইর্মাম তিরমিযী (রহঃ) বলেন : বিত্রের কুনুত সম্পর্কে নাবী হ্হুহ্ন থেকে প্রমাণিত এ দু'আর চেয়ে উত্তম দু'আ আমার জানা নেই । (আবূ দাউদ, আহমাদ- ১ম খণ্ড, ১৯৯, ২০০ পৃঃ) তবে যদি হানাফীদের পছন্দনীয় দু'আ কেউ পড়ে তবে তা সন্দেহাতীতভাবে বৈধ হবে মর্মে মির‘আত প্রণেতা অভিমত ব্যক্ত করেছেন । বিত্র সলাতের কুনুত রু্কু'র পূর্বে হবে না পরে পড়তে হবে এ ব্যাপারে মতানৈক্য রয়েছে । হানাফীদের নিকট প্রথমটি উত্তম (অর্থাৎ রু্কু'র আগে পড়া) । ইমাম শাফি‘ঈ, আহমাদ ও ইসহাক ইবনু রাহিয়্যাহ-এর নিকট দ্বিতীয়টি (রু্কু'র পরে পড়া) উত্তম ৷ তাদের পক্ষ হতে দলীল (যারা রুকু‘'র পড়ে কুনুত পড়ার পক্ষে) উপস্থাপন করা হয় আনাস শ্রদঞ্ঞ কর্তৃক বর্ণিত হাদীস । নাবী শট রু্ক'র পড়ে কুনুত পড়তেন এবং আবূ বাক্র ও ‘উমার এমনকি ‘উসমান বেগ পর্যন্ত, আর নাবী রুই রুক্‌'র পূর্বে কুনুত পড়েছেন মুসলিম মিল্লপাতকে (রুকু'র পূর্বে পড়া) বৈধতা জানানোর জন্য । ইরাকী (রহঃ) বলেছেন, এ হাদীসের সানাদ জাইয়্যিদ (‘আমালযোগ্য), এছাড়াও মুস্তাদরাকে হাকিমে হাসান ইবনু ‘আলী গ্লগ হতে বর্ণিত । “যখন রু্ক' হতে মাথা উঠাবে এবং সাজদাহ্‌ ব্যতীত কিছু অবশিষ্ট থাকবে না তখন কুনুত পড়বে ৷” এছাড়াও তাদের জন্য সহাবায়ে কিরামদের একাধিক আসার রয়েছে এবং ফাজ্র সলাতের উপর কিয়াস রয়েছে, (অর্থাৎ নাবী শুহুই ফাজ্রের সলাতে রু্ক'র পরে কুনুত পড়েছেন) যা রু্কু'র পরে কুনূত পড়ারই প্রমাণ বহন করে। আর হানাফীগণ দলীল গ্রহণ করেছেন বুখারীর বর্ণনানুযায়ী নাবী শুহুঠ রু্ক্‌'র পূর্বে কুনুত পড়েছেন । (সহীহুল বুখারী- ১ম খণ্ড, ১৩৬ পৃঃ) হাফিয আসব্বালানী উক্ত হাদীস আত্‌ তালখীস-এর ৯৪ পৃষ্ঠায় উল্লেখ করেছেন, উবাই ইবনু কা'ব গ্লগ্্-এর বর্ণনায় বায়হাঝবীতে (৩য় খণ্ড, পৃঃ ৩৯, ৪০ পৃঃ) রয়েছে যে, নাবী হুল রুক্'র পূর্বে কুনুত পড়েছেন। এ প্রসঙ্গে মির‘আত প্রণেতা (রহঃ) বলেন : বিত্র সলাতে রুক্‌'র পূর্বে এবং পরে কুনুত পড়া ' বৈধ । তবে রু্কু'র পূর্বে কুনুত পড়াটাই উত্তম, কারণ এ ব্যাপারে সর্বাধিক বিশুদ্ধ হাদীস রয়েছে। আর এ ব্যাপারে বিত্রের কুনুত ফাজ্রের সলাতের কুনুতের উপর কিয়াস করার কোন প্রয়োজন নেই, কেননা বিত্রের ব্যাপারে অধিক হাদীস রয়েছে যেগুলো নির্ভরযোগ্য সানাদে বর্ণিত এবং তা রুক্‌'র পূর্বে কুনৃত পড়াই স্পষ্ট করে দেয় । আর বিত্রের কুনুতকে ফাজ্রের কুনুতের সাথে কিয়াস করা সম্ভব নয়, কারণ উভয়ের মাঝে অর্থগত কোন সামঞ্জস্যতা নেই (একটি বদদু‘আ অপরটি সাধারণ দু'আ বা প্রার্থনা) যা উভয়ের মাঝে সমন্বয়ে সহায়ক হয় । https://www.facebook.com/178945132263517

— পৃষ্ঠা ২৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।