তাহ্ক্বীক হাদিস শরিফ — মিশকাতুল মাসাবিহ (২) (বই)
/ ৭৬৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents পর্ব-৪ : সলাত ২৬৯ কখনো তিনি (শহৰ) বিত্র রাতের প্রথমাংশে আদায় করেছেন এটা অধিক সহজের জন্য এবং কখনো রাতের শেষাংশে আদায় করেছেন, আর রাতের শেষাংশেই তিনি বেশি আদায় করেছেন এবং এটাই উত্তম । তবে বিত্র ব্যাপারে ১২৭৬, ১২৭৭, ১২৭৮ নং হাদীসে বিস্তারিত আলোচনা হয়েছে । দু’ কিংবা একই রাত্রিতে তিনি অবস্থাভেদে স্বরবে কিংবা নীরবে ক্বরাআত পড়তেন । কাজেই প্রমাণিত হয় যে, রাতের সলাতে (তাহাজ্জুদ বা কিরামে রমাযান) স্বরবে কিংবা নীরবে বক্বিরাআত মুসন্লীর জন্য w ed রসূলুল্লাহ হুল কখনো চার ও তিন (অর্থাৎ সাত), আবার কখনো ছয় ও তিন (অর্থাৎ নয়), কখনো আট ও তিন (অর্থাৎ এগার) আবার কখনো দশ ও তিন (অর্থাৎ তের) রাক্‌‘আত বিত্রের সলাত আদায় করতেন । তিনি সাত-এর কম ও তের-এর বেশী বিত্রের সলাত আদায় করতেন না । (আবূ দাউদ)"”* ব্যাখ্যা : জেনে রাখতে হবে যে, নিশ্চয় মা ‘আয়িশাহ্‌ লছ এ বর্ণনায় নাবী গ্রললর-এর রাতের পূর্ণ সলাত যার মধ্য বিত্র সলাতও রয়েছে এসবগুলোকে তিনি মুত্বলাক্ৃভাবে বর্ণনা করেছেন । তিনি ছাড়া ও আরো অনেকেই নাবী শ্ুহন-এর রাতের সলাত মুত্বলাক্ৃভাবে বর্ণনা করেছেন । আত্‌ তিরমিযী অভিন্ন শব্দে উম্মু সালামাহ্‌ শ্রল্্ঞ_এর হাদীস, নাবী শ্রই ১৩ রাক'আত বিত্র আদায় করতেন । যখন তিনি বার্ধক্যে উপনীত হলেন এবং দুর্বল হয়ে পড়লেন তখন তিনি ৭ রাক্‌‘আত বিত্র আদায় করতেন, ভিন্ন শব্দে নাবী শ্্র থেকে বর্ণিত রয়েছে যে, বিত্রের সলাত তের, এগার, নয়, সাত, পাচ, তিন ও এক রাক্‌'আত । এরপর ইমাম আত্‌ তিরমিযী (রহঃ) বলেন যে, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) বলেন: নাবী শই তের রাক'আত বিত্র আদায় করতেন, এর অর্থ হলো নাবী শুলে বিত্রসহ রাতের সলাত তের রাক'আত আদায় করতেন । সুতরাং রাতের সলাতকে বিত্রের দিকে সম্পৃক্ত করা হয়েছে । রাতের সলাতের উপর বিত্র সহ মুত্বলাক্ৃভাবে বর্ণনা করা হয়েছে। অতএব বিত্র সহ তিনি তের রাক'আত আদায় করেছেন । মির‘আত প্রণেতা বলেন : ‘আয়িশাহ্‌ শ্লণ্-এর বর্ণনায় প্রতিটি সংখ্যায় তিনের উল্লেখ দ্বারা প্রমাণিত হয় যে, এ রিওয়ায়াত প্রকৃতপক্ষে বিত্র তিন রাক্‌‘আত, আর তার পূর্বে যা উল্লেখ রয়েছে তা রাতের সলাত বা তাহাজ্জুদ । অতএব এখানে বিত্র দ্বারা উদ্দেশ্য হলো পূর্ণ রাতের সলাত । তার কথারই সমর্থক ইবনু ‘উমার শ্লল্১_এর হাদীস, বিত্রকে তোমরা রাতের সলাতের শেষ সলাত করো । সেখানে তিনি বিত্র বলেননি অর্থাৎ বিত্রসহ রাতের সূলাত আদায় করবে । আর সাত-এর কম ও তের রাক্‌'আতের বেশি তিনি (শ্হুঃ) বিত্র আদায় করতেন না, এটি অধিকাংশ সময় । কারণ অন্য বর্ণনায় রয়েছে যে, তিনি (হরে) পনের রাক'আত বিত্র আদায় করতেন । এ ইখতিলাফ বা বৈপরীত্য যা পাওয়া যায় তা সময়ের আধিক্য কিংবা স্বল্পতার কারণে । যেমন- ‘আয়িশাহ্‌ গ্রগ্ বলেন যে, ০ সহীহ : আবূ দাউদ ১৩৬২, সুনান আল কুবরা লিল বায়হাৰবী ৪৮০৪ । https://www.facebook.com/178945132263517

— পৃষ্ঠা ২৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।