Contents ২৬৮ তাহঝ্বীক্ মিশৃকা-তুল মাসা-বীহ (দ্বিতীয় খণ্ড) STS , দ্বিতীয় অনুচ্ছেদ adn ht tie ১২৬৩-১০] গুযায়ফ ইবনু হারিস (রহঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি ‘আয়িশাহ্ ধ্ণ্-কে প্রশ্ন করলাম, রসূলুল্লাহ হ্ুহুু ফার্য গোসল রাতে প্রথম অংশে না শেষ অংশে করতেন? ‘আয়িশাহ্ ব্ বললেন, কোন কোন সময় তিনি রাতের প্রথম প্রহরে এবং কোন কোন সময় রাতের শেষ প্রহরে গোসল করতেন । আমি বললাম, আল্লাহ তা'আলা অনেক বড় । সব প্রশংসাই আল্লাহ তা'আলার জন্যে । যিনি দীনের ‘আমালের ব্যাপারে সহজ (ব্যবস্থা) করে দিয়েছেন । আবার তিনি জিজ্ঞেস করলেন, রসূলুল্লাহ শু কি বিত্রের সলাত রাতের প্রথম ভাগে আদায় করে নিতেন না শেষ ভাগে আদায় করতেন? ‘আয়িশাহ্ গ্গ্% বললেন, তিনি (হু) কখনো রাতের প্রথম ভাগেই আদায় করতেন, আবার কখনো শেষ রাতে আদায় করতেন । আমি বললাম, আল্লাহ তা'আলা অনেক বড় । সব প্রশংসা তার যিনি দীনের কাজ সহজ (ব্যবস্থা) করে দিয়েছেন। তিনি আবার জিজ্ঞেস করলেন, তিনি (শূহ্ণু) কি তাহাজ্জুদের সলাতে অথবা অন্য কোন সলাতে শব্দ করে ক্বরাআিত পড়তেন, না আস্তে আস্তে? তিনি বললেন, কখনো তো শব্দ করে বক্বিরাআাত পড়তেন, আবার কখনো নিচু স্বরে । আমি বললাম, আল্লাহ অনেক বড় ও সব প্রশংসা তীরই প্রাপ্য, যিনি দীনের কাজ সহজ ও প্রশস্ত করে দিয়েছেন । (আবূ দাউদ, ইবনু মাজাহ! ইবনু মাজাহ এ সূত্রে শুধু শেষ অংশ [যাতে বক্বিরাআতের উল্লেখ হয়েছে] নকল করেছেন)*** ব্যাখ্যা : রসূলুল্লাহ হু সঙ্গম করতেন রাতের প্রথমাংশে এবং গোসল করতেন রাতের শেষাংশে এটি তিনি করতেন উম্মাতের উপর সহজের জন্য এবং তা বৈধতার বর্ণনার জন্য । গোসলের ক্ষেত্রে নাবী শুট সহজ বিধান দিয়েছেন যে, রাতের যে কোন সময় গোসল করা যাবে । সহবাসের সাথে সাথেই গোসল করতে হবে এমন কোন সংকীৰ্ণতা বা জটিলতা আরোপ করেননি বরং উভয় বিধানই আমাদের জন্য বৈধ করে দিয়েছেন, যার প্রমাণ পাওয়া যায় নাবী শ্ললল-এর আগে এবং পরে (রাতের প্রথমাংশে এবং শেষাংশে) গোসল করার মাধ্যমে । আল্লামা ত্বীবী (রহঃ) বলেন যে, গোসলের ক্ষেত্রে আল্লাহর পক্ষ হতে এ সহজতা দান করাটা একটি '‘নি‘আমাত । আর নি*আমাতকে কৃতজ্ঞতার সাথে গ্রহণ করা তিনি (গুলু) ভালবাসেন । * সহীহ : আবূ দাউদ ২২৬, ইবনু আবী শায়বাহ্ ৬৭৯, আহমাদ ২৪২০২, সুনান আল কুবরা লিল বায়হাঝ্বী ৯৬৩ । https://www.facebook.com/178945132263517
— পৃষ্ঠা ২৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।