Contents পর্ব-৪ : সলাত ২৬৩ নিয়মিত আদায় করতে পছন্দ করতেন । কোন দিন যদি ঘুম বেশী হয়ে যেত অথবা অন্য কোন সমস্যা দেখা দিত, যাতে তার জন্যে রাত্রে দাড়ানো সম্ভব হত না, তখন তিনি দুপুরে বারো রাক'আত সলাত আদায় করে নিতেন । আমার জানা মতে, আল্লাহর নাবী শ্ুলুন কখনো এক রাতে সম্পূর্ণ কুরআন পড়েননি । অথবা ভোর ' পর্যন্ত সারা রাত্র ধরে সলাত আদায় করেননি এবং রমাযান মাস ব্যতীত অন্য কোন মাসে গোটা মাস সওম পালন করেননি । (মুসলিম) *** ব্যাখ্যা : GA SEB ah 05 6 > OL) “নাবী শুল-এর চরিত্র ছিল আল কুরআন” এর অর্থ হলো আল কুরআনের আদেশ, নিষেধ, ভদ্বতা ইত্যাদি ধারণ করা; আরো স্পষ্ট করে বলা যেতে পারে যে, কুরআনুল কারীমে উত্তম চরিত্র ও উত্তম আদর্শ সম্পর্কে যা বর্ণিত হয়েছে এবং আল্লাহ তা‘আলা নাবী প্র সম্পর্কে যা বলেছেন তা-ই উত্তম নৈতিকতা । আর এসব গুণাবলী তার মধ্যে ছিল । এ ব্যাপারে ইমাম নাবাবী (রহঃ) বলেন, কুরআনুল কারীমের প্রতি ‘আমাল করা, তার সীমালজ্ঘন না করা, সে অনুযায়ী আদর্শবান হওয়া, সুন্দর তিলাওয়াত ও নির্দেশের বাস্তবায়ন করা ইত্যাদি এবং উক্ত বাক্যে আল্লাহ তা'আলার সে কথা “নিশ্চয়ই তুমি মহান চরিত্রের অধিকারী”- (সূরাহ্ আল বক্বলাম ৬৮ : ৪)-এর প্রতি ইঙ্গিত করা হয়েছে । (4 ৯০১ ১55 ৬) বলতে বিত্র সলাতের সময় পদ্ধতি ও রাক'আতের সংখ্যা বুঝানো হয়েছে। নাবী স্নপ্হ্টু ৯ রাক'আত আদায় করতেন এবং ৮ম রাক'আত ব্যতীত কোন বৈঠকে বসতেন না । এখান থেকে যে শার'ঈ বিধান হবে ধারাবাহিকভাবে । শেষ রাক'আত ব্যতীত কোন সালাম হবে না এবং ৮ম রাক্“আতে শুধু বৈঠক হবে সালাম ফিরানো যাবে না । আর এ বৈঠকে নাবী শট যে তাশাহ্হুদ পড়তেন তা সাধারণ হাম্দ ও সানা (আল্লাহর প্রশংসা) পড়তেন । প্রকৃত আত্তাহিয়্যাতু নয় কারণ তাশাহ্হুদের মাঝে আল্লাহর প্রশংসা শব্দের উল্লেখ নেই এবং আরো পরিচিত দুআ পড়তেন এরপর দাড়িয়ে যেতেন এবং ৯ম রাক্‘আতের শেষে উচচ আওয়াজে সালাম ফিরাতেন । এখানে স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে, বিত্র সলাতে প্রতি দু’ রাক'আতে বৈঠক ওয়াজিব নয়, কেননা নাবী শুট লাগাতার ৮ রাক‘'আত সলাত আদায় করেছেন কোন বৈঠক ছাড়াই । তবে হানাফী মাযহাবধারীরা সম্পূর্ণ এর বিপরীত, তারা বলে প্রতি দু’ রাক্‘'আতে তাশাহ্হুদের জন্য বৈঠক ওয়াজিব । তারা জবাব হিসেবে বলেন যে, দু’ রাক্'আতের মাঝে বৈঠকের নিষেধাজ্ঞা বলতে সালাম ফিরানো নিষেধ এ কথা বুঝানো হয়েছে । তারা আরো বলেন যে, ৯ রাক্‘আতের তিন রাক্'আত বিত্র এবং তার পূর্বের ৬ রাক্‘'আত নাফ্ল । তবে এটা স্পষ্টভাবেই প্রমাণিত হয় যে, বৈঠকের নিষেধাজ্ঞা বলতে সালাম ফিরানো নিষেধ বুঝানো হয়েছে মর্মে যা বলা হয় তার কোন প্রমাণ নেই । কারণ হাদীসটি খুবই স্পষ্ট বরং তা একটি পূর্ণাঙ্গ বক্তব্য । অষ্টম রার্ক'আতের পূর্বে বৈঠক নিষেধ হওয়ার ক্ষেত্রে, আর ৯ম রাক্‘আতের পূর্বে সালাম ফিরানো নিষিদ্ধ হওয়াটা মুত্বলাক্ । কাজেই পূর্ণ সলাতটি দু' বৈঠকে এবং সালামের মধ্যেই সীমাবদ্ধ । অতএব এটাও নাবী " £5 এক শ্ৰেণীর বিত্র । | ss ORT S OS 2 £ঠ) এরপর নাবী হর বসে বসে দু’ রাক'আত সলাত আদায় করতেন । ইমাম নাবাবী বলেন যে, নাবী হল এরূপ করেছেন বিত্রের পরেও নাফ্্ল সলাত আদায় করা বৈধ এটা বর্ণনার জন্য এবং বসা অবস্থায়-নাফূল সলাত আদায় করা বৈধ এটা বর্ণনার জন্য । * সহীহ্ : মুসলিম ৭৪৬ । https://www.facebook.com/178945132263517
— পৃষ্ঠা ২৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।