তাহ্ক্বীক হাদিস শরিফ — মিশকাতুল মাসাবিহ (২) (বই)
/ ৭৬৫
📝 লেখা 📖 পিডিএফ

পর্ব-৪ : সলাত ১৮১ এবং ইমাম ও মুক্তাদীর কি অর্থ তা বুঝবে না তখন তাকে নির্বুদ্ধিতার ক্ষেত্রে গাধার সাথে সাদৃশ্য দেয়া হয়েছে যেমন আল্লাহ তা'আলার বাণী : “যাদেরকে তাওরাতের দায়িত্বভার দেয়া হয়েছিল, অতঃপর সে দায়িত্বভার বহন করেনি তাদের দৃষ্টান্ত এ গাধার মতো যে পুস্তকের বোঝা বহন করে”. এবং এ রূপক অর্থকে প্রাধান্য দেয়া হবে আর তা এ কারণে যে, এ ধরনের কাজের কর্তা অনেক হওয়া সত্ত্বেও তাদের মাঝে বাহ্যিক পরিবর্তন সংঘটিত হয়নি । এক মতে বলা হয়েছে এটি তার বাহ্যিক অবস্থার দিকে গড়াবে এবং উদ্দেশ্য বাহ্যিক আকৃতি পরিবর্তন । কেননা এ জাতির মাঝে প্রকাশ্য বিকৃতি ঘটতে কোন বাধা নেই । যেমন সহীহুল বুখারীর মাগাযী পর্বে আবূ মালিক আল আশ্‌'আরী বর্ণিত হাদীস এ ব্যাপারে সাক্ষ্য দিচ্ছে । কেননা তাতে বিকৃতির আলোচনা আছে এবং এর শেষে রয়েছে “আর অন্যদেরকে তিনি ক্ন্য়ামাত পর্যন্ত বানর ও শুকরে বিকৃত করে রাখবেন” এবং এ বিষয়টি বাহ্যিক অবস্থার উপর প্রয়োগ এ “আল্লাহ তার মাথাকে কুকুরের মাথায় পরিবর্তন করে দিবেন” শব্দে বর্ণিত ইবনু হিব্বান-এর বর্ণনাকে শক্তিশালী করবে । গাধার নির্বুদ্ধিতার বিষয়ে তারা যা উল্লেখ করেছে এ বর্ণনার সাথে তার সম্পৃক্ততা না থাকার কারণে এ হাদীসটি রূপক অর্থকে দূর করে দিচ্ছে বা অসম্ভবপর করে দিচ্ছে । এ রূপক অর্থকে আরও অসম্ভব করে দিচ্ছে ভবিষ্যৎকালীন বিষয়ের মাধ্যমে শাস্তি বর্ণনা করা ও অর্জিত পরিবর্তনের উপর প্রমাণ বহনকারী শব্দের কারণে । যদি নির্বুদ্ধিতার কারণে গাধার সাথে মানুষের সাদৃশ্য দেয়া হত তাহলে অবশ্যই বলতেন : “তার মাথা গাধার মাথা” কেননা উল্লেখিত নির্বুদ্ধিতার গুণটি উল্লেখিত কাজ করার সময়ে এ কাজের কর্তার অর্জনি হয়েছে, সুতরাং তার ক্ষেত্রে ভবিষ্যৎকালীন ক্রিয়া (৪4) বলা ভাল হবে না । যদিও ওঁ কাজটি নির্বুদ্ধিতার কারণে হওয়ায় তুমি এ কাজটি করলে নির্বুদ্ধিতায় পতিত হবে । পক্ষান্তরে রূপক অর্থকে প্রাধান্য দেয়ার ক্ষেত্রে কারণ স্বরূপ যা বলা হয়েছে তা হল : ইমামের আগে কাজ করার কর্তা অনেক হওয়া সত্ত্বেও তাদের মাঝে বাহ্যিক পরিবর্তন সাধিত হয়নি । তবে এ ক্ষেত্রে বলা হয়েছে নিশ্চয় হাদীসের মাঝে এমন কিছু নেই যা এ ব্যাপারে প্রমাণ বহন করে যে, খঁ শান্তি সংঘটিত হবেই বরং এঁ কাজের কর্তা শাস্তির সম্মুখীন হওয়ার উপর প্রমাণ বহন করছে এবং এঁ কাজটি হওয়া সম্ভব এর উপর প্রমাণ বহন করছে । যাতে এ কাজের মুতূর্তে শাস্তি সংঘটিত হতে পারে। তবে কোন কিছুর সম্মুখীন হওয়া থেকে এঁ জিনিস সংঘটিত হওয়া আবশ্যক না । আমরা প্রথম হাদীসের ব্যাখ্যাতে এ বিষয়টি স্পষ্ট করেছি । তবে হাদীসের বাহ্যিক দিক ইমামের পূর্বে মাথা উঠানোরে অবৈধতাকে দাবি করছে । আর তা এ কারণে যে, ইমামের পূর্বে মাথা উঠানোর ক্ষেত্রে বিকৃতির হুমকি দেয়া হয়েছে। আর তা অত্যন্ত কঠিন শাস্তি । আর এ ব্যাপারে ইমাম নাবাবী শারহুল মুহাষয্যাবে দৃঢ় মতামত ব্যক্ত করেছেন এবং হারাম বলে আখ্যা দিয়েছেন । অধিকাংশ ‘আলিমগণ এ মতের উপর রয়েছে যে, এ কাজের কর্তা পাপী হবে তবে তার সলাত যথেষ্ট হবে । ইবনু ‘উমার থেকে বর্ণিত, তার সলাত নষ্ট হয়ে যাবে। ইমাম আহমাদ এক বর্ণনাতে ও আহলে যাহির এ ব্যাপারে উক্তি করেছেন আর তা এঁ অবস্থার উপর ভিত্তি করে যে, নিষেধাজ্ঞা এবং চেহারা বিকৃতির হুমকি সলাতের বিশৃঙ্খলাকে দাবি করে । আর এ অধ্যায়ের দ্বিতীয় হাদীস আনাসের হাদীসে রুক্‌', সাজদাহ্‌, ঝ্ঁয়াম, বৈঠকে ইমামের অগ্রগামী হওয়া সম্পর্কে সুস্পষ্ট নিষেধাজ্ঞা এসেছে মুগনী কিতাবে ইমাম আহমাদ থেকে বর্ণিত আছে, তিনি তার কিতাবে বলেন, এ হাদীসের কারণে যে ব্যক্তি ইমামের আগে সলাতে কোন কাজ করবে তার কোন সলাত নেই । তিনি বলেন, ষদি তার কোন সলাত থাকত তাহলে তার জন্য সাওয়াবের আশা করা হত এবং তার ব্যাপারে শাস্তির আ্বাশংকা করা হত না । হাদীসে উম্মাতের প্রতি নবী শুু-এর পূর্ণাঙ্গ দয়া, তাদের কাছে হুকুম আহকাম ও যার কারণে তাদেরকে সাওয়াব বা শাস্তি দেয়া হবে তার বর্ণনা রয়েছে। এর মাধ্যমে তিনি ইমামের সাথে , https://www.facebook.com/178945132263517

— পৃষ্ঠা ২০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।