তাহ্ক্বীক হাদিস শরিফ — মিশকাতুল মাসাবিহ (২) (বই)
/ ৭৬৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents পর্ব-৪ : সলাত ১৬৩ ETE RTE TE EET EE ইয়ায ইবনুল কাসিম থেকে বর্ণনা করেন নিশ্চয় তা ছিল নাফ্‌ল সলাতে । তবে এ মতের সমালোচনা করা ' - হয়েছে যে, আবূ দাউদে জাবির-এর বর্ণনাতে দৃঢ়ভাবে যা আছে তা হল নিশ্চয় তা ফার্য সলাতে ছিল । হাফিয বলেন : এ সলাত নির্দিষ্ট করার ব্যাপারে আমি অবহিত হতে পারিনি । তবে আনাসের হাদীসে ' আছে “সেদিন আমাদেরকে নিয়ে তিনি সলাত আদায় করালেন যেন তা দিনের যুহরের অথবা ‘আস্রের সলাত ৷” (৩৫ 25) ব্বাধী ‘আয়ায বলেন, সম্ভবত রসূল ্রহন-এর উপর কিছু পতিত হয়েছিল ফলে অঙ্গ-প্রত্যঙ্গ থেঁতলে যাওয়াতে তিনি দাড়াতে বাধাপ্রাপ্ত হন । তবে একে প্রত্যাখ্যান করা হয়েছে নিশ্চয়ই তা এরূপ না উক্তির মাধ্যমে । নাবী শুহু-এর পা কেবল মচকে গিয়েছিল । যেমন আমরা জাবির-এর হাদীস থেকে উল্লেখ করেছি এবং অনুরূপ আহ্‌মাদে আনাস- এর বর্ণনাতে এবং ইসমা'*ঈলী বর্ণনাতে এসেছে। (05,25 5155 (£15) এভাবে এ বৰ্ণনাতে আছে “নিশ্চয়ই তারা তার পেছনে বসা ছিল” । এটি আনাস থেকে যুহরী কর্তৃক মালিক-এর বর্ণনা । এর বাহ্যিক দিক ‘আয়িশাহ্‌ থেকে ইমাম বুখারী ও অন্যান্যগণ যা বর্ণনা করেছেন তার বিপরীত । আর তা এ শব্দে “অতঃপর তিনি নাবী শরহে বসে সলাত আদায় করলেন এবং সম্প্রদায় তার পেছনে দাড়িয়ে সলাত আদায় করল । অতঃপর তিনি তাদের দিকে ইঙ্গিত করলেন . তোমরা বস” । উভয় হাদীসের মাঝে সমন্বয় নিশ্চয় আনাসের এ বর্ণনাতে সংক্ষিপ্ততা রয়েছে । রসূল শ্রহুন সহাবীগণকে বসার নির্দেশ দেয়ার পর অবস্থা যেদিকে গড়িয়েছে আনাস তার উপরই যেন সীমাবদ্ধ থেকেছেন । বুখারীতে ছাদে সলাত আদায় অধ্যায়ে আনাস থেকে হুমায়দ এর বর্ণনাতে এ শব্দে এসেছে, “অতঃপর তিনি তাদেরকে নিয়ে বসাবস্থায় সলাত আদায় করেছেন যে, এমতাবস্থায় তারা দাড়ানো । অতঃপর তিনি যখন সালাম ফিরালেন বললেন, ইমাম কেবল বানানো হয়েছে..... শেষ পর্যন্ত” আর এতেও সংক্ষিপ্ততা রয়েছে। কেননা সে তার উক্তি “তাদেরকে তিনি বললেন, তোমরা বস” উল্লেখ করেনি । উভয় হাদীসের সমন্বয় প্রথমে সহাবীগণ দাড়িয়ে সলাত আদায় করেছিল, অতঃপর রসূল হরে তাদেরকে বসার জন্য ইশারা করলে তারা বসে যায় । যুহরী এবং হুমায়দ প্রত্যেকে দু'টি বিষয়ের একটি বর্ণনা করেছেন। ‘আয়িশাহ্‌ ধ্ল্ড উভয় হাদীসকে একত্র করেছেন, অনুরূপভাবে মুসলিমে জাবির রেল উভয় হাদীসকে একত্র করেছেন । কুরতুবী উভয় হাদীসের মাঝে এ সম্ভাবনার কথা বলে হাদীস বর্ণনা করেছেন যে, তাদের কতক শুরুতে বসা ছিল আর এ বিষয়টিকেই আনাস বর্ণনা করেছেন। আর কতকে দাড়ানো ছিল অতঃপর রসূল শ্রহুঃ তাদেরকে বসার ব্যাপারে ইঙ্গিত করে আর এটি এঁ বিষয় যা ‘আয়িশাহ্‌ ধ্রগ্ বর্ণনা করেছেন । তবে নাবী শ্ু-এর অনুমতি ছাড়া সহাবীদের কতক বসে যাওয়ার বিষয়টিকে অসম্ভব মনে করে সমালোচনা করা হয়েছে, কেননা রসূল শ্ুহলঃ-এর অনুমতি ছাড়া বসে যাওয়া মূলত ইজতিহাদের মাধ্যমে রহিতকরণকে দাবি করছে। কেননা সক্ষম ব্যক্তির ফার্য সলাত মূলত দাড়িয়ে আদায় করতে হয় । অন্যান্যগণ উভয় নির্দেশের মাঝে এ সম্ভাবনা দিয়ে সমশ্বয় সাধন করেছেন যে, ঘটনার একাধিকতা রয়েছে। তবে এতেও অসম্তাবনা রয়েছে। কেননা আনাসের ঘটনা যদি পূর্বের ঘটনা হয় তাহলে ইজতিহাদের মাধ্যমে রহিতকরণ আবশ্যক হয়ে যাওয়ার যে কথাটি ইতিপূর্বে বলা হল তা আবশ্যক হয়ে যাচ্ছে “অথচ ইজতিহাদ্ের মাধ্যমে রহিত করা বিশুদ্ধ না” । পক্ষান্তরে যদি পরের ঘটনা হয় তাহলে (4; 45% 20) ০5+ ০) দোহরানোর প্রয়োজন ছিলনা । কেননা ইতিপূর্বে তারা সহাবীগণ রসূলের পূর্বোক্ত নির্দেশ বাস্তবায়ন করেছে এবং রসূলের বসে সলাত জ্রাদায়ের কারণে তারাও বসে সলাত আদায় করেছে । ফাতহুল বারীতে এভাবেই আছে । https://www.facebook.com/178945132263517

— পৃষ্ঠা ১৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।