তাহ্ক্বীক হাদিস শরিফ — মিশকাতুল মাসাবিহ (২) (বই)
/ ৭৬৫
📝 লেখা 📖 পিডিএফ

পর্ব-৪ : সলাত ১৪৯ মুক্তাদীদের মধ্যে রোগী, দুর্বল, বুড়োও থাকে (তাদের প্রতি খেয়াল রাখাও দরকার) । আর তোমাদের কেউ যখন একা একা সলাত আদায় কুর্বে সে যত ইচ্ছা সলাত দীর্ঘ করতে পারে ৷ (বুখারী, মুসলিম)” ** ' ব্যাখ্যা : (4 274% £1 $215) অৰ্থাৎ ফার্য বা নাফ্ল সলাতের ইমাম হয়ে তোমাদের কেউ যখন মানুষকে নিয়ে সলাত আদায় করবে । মুসলিমের এক বর্ণনা এসেছে, তোমাদের কেউ যখন মানুষের ইমামতি :. করবে । (£45) হালকাকরণ বিষয়টি তুলনামূলক নির্দেশের আওতাভুক্ত । কখনো একই বস্তু বা বিষয় এক সম্প্রদায়ের অভ্যাসের দিকে সম্বন্ধ করে হালকা, অন্য সম্প্রদায়ের অভ্যাসের দিকে সম্বন্ধ করে লম্বা । সুতরাং সম্প্রদায়ের মাঝে সর্বাধিক দুর্বল ব্যক্তির বিষয়টির প্রতি দৃষ্টি রাখতে হবে তবে এ শর্তে যে, ফার্য, ওয়াজিব ও সুন্নাতের মাঝে কোন প্রকার ক্রুটি করা যাবে না । সুতরাং সকল কিছু পূর্ণাঙ্গ আদায়ের সাথে সলাত হালকা করতে হবে । হাফিয ইবনু হাজার বলেন : ‘উসমান বিন আবিল ‘আস কর্তৃক আবূ দাউদ ও নাসায়ী সংকলিত হাদীস থেকে (5৯৩) বা হালকাকরণ এর যে সংজ্ঞা বা পরিচিতি গ্রহণ করা হয়েছে তা সর্বোত্তম সংজ্ঞা বা পরিচিতি । তাতে আছে নাবী শু ‘উসমান বিন আবিল ‘আসকে বললেন : তুমি তোমার সম্প্রদায়ের ইমাম । তুমি তাদের মাঝে সর্বাধিক দুর্বল ব্যক্তির প্রতি দৃষ্টি রাখবে । এর সানাদ হাসান, এর মূলও মুসলিমে আছে। fs huss 224841 2৫৯১ এ) ইমাম মুসলিম এক বৰ্ণনাতে একটু বেশি উল্লেখ করেছেন EE PTE TN A One A SPB SY TO EOE BANS গর্ভবতী নারী ও দুগ্ধদানকারিণী নারী এর কথা । ত্ববারানীর অপর বর্ণনাতে ‘আদী বিন হাতিম-এর হাদীসে আছে মুসাফিরের কথা । আবু মাসউদ ও ‘উসমান বিন আবিল ‘আস-এর আগত হাদীসদ্বয়ে রসূলের উক্তি (344|15) বা প্রয়োজন বোধকারী উল্লেখিত সকল গুণাবলীকে অন্তর্ভুক্ত করবে । . এটি মুসলিমের এক বর্ণনাতে আবূ হুরায়রাহ্‌ এর হাদীস কর্তৃকও প্রমাণিত হয়েছে । রসূল হ্রহুট-এর উক্তি ‘কেননা তাদের মাঝে.....’ শেষ পর্যন্ত যা হাদীসে এসেছে তা বর্ণিত নির্দেশের কারণ । সুতরাং অবস্থার চাহিদা অনুপাতে তাদের মাঝে যখন উল্লেখিত গুণে গুণাস্বিত কোন ব্যক্তি থাকবে না অথবা তারা যখন সলাত দীর্ঘ করার প্রতি সম্তষ্ট হয়ে এমন কোন স্থানে সীমাবদ্ধ থাকবে যেখানে তারা ছাড়া অন্য কেউ শামিল হবে না তখন সলাত দীর্ঘ না করার কারণ না থাকার কারণে সলাত দীর্ঘ করতে কোন ক্ষতি সাধন হবে না । তবে ইবনু আব্দিল বার বলেন : আমার মতে সলাত হালকাকরণকে আবশ্যক করে দেয় এমন কোন কারণ অবহিত হওয়ার ক্ষেত্রে নিরাপদ থাকা যায় না । কেননা ইমাম যদিও তার পেছনের মুক্তাদীদের শক্তি সামর্থ্য সম্পর্কে বুঝতে পারেন কিন্তু ব্যস্ত করে দেয় এমন কোন ঘটনা তাদের কখন ঘটবে তা তিনি জানেন না এবং কোন প্রয়োজন তাদের সামনে উপস্থিত হবে ও প্রস্রাব বা অন্য কোন বিপদে পতিত হবে তাও তিনি জানেন না । ইয়া'মুরী বলেন : হুকুম আহকাম জ্ধিকাংশের সাথে সম্পর্কিত । বিরলতার সাথে না ॥ সুতরাং ইমামদের জন্য সাধারণভাবে জামাআতের সলাতকে হালকা করাই উচিত হবে । তিনি বলেন, এটি ঠিক অনুরূপ যেমন মুসাফিরের সলাতের ক্ষেত্রে ব্বস্র ৰুরার বিধান প্রণয়ন করা হয়েছে। আর এর কারণ দর্শানো হয়েছে কাঠিন্যতাকে । যদিও সফরে অনেক ক্ষেত্রে ‘আমাল করা কষ্ট হয় না । তথাপিও কৃস্র প্রণয়ন করা হয়ে থাকে । কেননা মুসাফির জানে না কখন জর ওপর কি সমস্যা সৃষ্টি হবে। ** কন্হ : বুখারী ৭০৩, মুসলিম ৪৬৭ । https://www.facebook.com/178945132263517

— পৃষ্ঠা ১৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।