পর্ব-৪ : সলাত ১৩৯ করে যে, ভাল মন্দ পাথ্ক্ করার জ্ঞান আছে এমন বাচ্চার ফার্য অথবা নাফ্ল সলাতের ক্ষেত্রে ইমামতি | করা জায়িয জুমুআর সলাতের ব্যাপারে । তবে এ ব্যাপারে মানুষ (‘আলিমগণ) মতানৈক্য করেছে, Se Sr হচ্ছেন হাসান বাসরী, ইসহাব্ব বিন রাহ্ওয়াইহ ও ইমাম বুখারী । ইমাম শাফি'ঈ (রহঃ)-এর সমন্বয় সাধনে তার দু'টি উক্তি রয়েছে, তিনি ‘উম’ গ্রন্থে বলেন, জায়িয হবে না । ‘ইমলা’-তে বলেছেন, জায়িয হবে । একে ' ‘আত্বা, শা'বী, মালিক, আওযা‘ঈ, সাওরী ও আহমাদ মাকরূহ মনে করেন এবং 'রায়ি’পস্থীরা এদিকে গিয়েছেন । মিরকাতে বলেছেন, হাদীসটিতে ছোট বাচ্চার ইমামতি করা বৈধ হওয়ার উপর প্রমাণ রয়েছে। এ ব্যাপারে উক্তি করেছেন ইমাম শাফি'ঈ । সমন্বয় সাধনে তার তরফ থেকে দু'টি উক্তি রয়েছে । মালিক ও আহমাদ (রহঃ) বলেন, বাচ্চার ইমামতি জায়িয হবে না । আবূ হানীফাও অনুরূপ বলেছেন । তবে তার সাথীবর্গ নাফ্ল সলাতের ব্যাপারে মতানৈক্য করেছেন। অতঃপর বাল্খ অঞ্চলের বিদ্বানগণ তা জায়িয বলেছেন এবং বাল্খবাসীদের ‘আমালের উপরই এবং মিসর ও শামেও (সিরিয়া) অনুরূপ । তবে অন্যরা তা নিষেধ করেছেন এবং মা-ওরাআন্ নাহার (মধ্য এশিয়া) বাসীদের এর উপরই ‘আমাল । হাফিয ইবনু হাজার ফাতহুল বারীতে বলেছেন, আবূ হানীফাহ্ ও আহমাদ থেকে দু'টি বর্ণনা আছে। তবে এ ক্ষেত্রে নাফল সলাতের ক্ষেত্রে যে বর্ণনাটি আছে তা তাদের উভয় থেকে প্রসিদ্ধ বর্ণনা ফার্যের ক্ষেত্রে না । যারা বাচ্চার ইমামতিতে নিষেধ করেছেন তারা এভাবে দলীল গ্রহণ করেছেন যে, বাচ্চার ওপর সলাত ওয়াজিব না হওয়ার কারণে বাচ্চা মূলত নাফল সলাত আদায়কারী (যদিও সে ফার্য সলাতের ইমামতিকারী) । সুতরাং ॥এ অবস্থায় নাফল সলাত আদায়কারীর পেছনে ফার্য সলাত আদায়কারীর অনুকরণ করা জায়িয হবে । কেননা মুক্তাদীর সলাত বিশুদ্ধ হওয়ার ও নষ্ট হওয়ার ক্ষেত্রে ইমামের সলাত জিম্মাদার । আর তা রসূল হ্হুল-এর উক্তির কারণে । (ইমাম জিম্মাদার) আর এতে কোন সন্দেহ নেই যে, বস্তু সাধারণত ছোট কিছুর জিম্মাদার হয় তার অপেক্ষা বড় কিছু না । সুতরাং প্রাপ্ত বয়স্ক ব্যক্তির জন্য ছোট বাচ্চার অনুকরণ করা জায়িয হবে না । তবে এর প্রতিউত্তরে বলা হয়েছে বাচ্চার উপর সলাত ওয়াজিব না হওয়া বাচ্চার ইমামতি বিশুদ্ধ না হওয়াকে আবশ্যক করে না । আর তা মূলত ব্বিরাআাত অধ্যায়ে নাফল সলাত আদায়কারীর পেছনে ফার্য সলাত আদায়কারী এর সলাত বিশুদ্ধ হওয়ার দলীল থাকার কারণে । পক্ষান্তরে রসূল হরটঁ-এর উক্তি (,*(৮ 4১) উল্লেখিত উক্তির অর্থের বর্ণনা এবং যারা বলে থাকে বাচ্চার ইমামতি বিশুদ্ধ না তাদের এ দাবির ব্যাপারে উল্লেখিত উক্তি দ্বারা দলীল পেশ বিশুদ্ধ না হওয়ার কারণ আযান অধ্যায়ে অতিবাহিত হয়েছে। এ ব্যাপারে তারা ইবনু মাস্‘উদ-এর বর্ণনা দ্বারা দলীল গ্রহণ করেছে যাতে বলা আছে তিনি বলেন, বালক ততক্ষণ পর্যন্ত ইমামতি করবে না যতক্ষণ পর্যন্ত সে প্রাপ্তবয়স্ক না হয় । আস্রাম তার সুনান গ্রস্ছে একে সংকলন করেছেন । ইবনু ‘আব্বাস (রহঃ)-এর আস্বার যা ‘আবদুর রাযযাক্ ইবনু ‘আব্বাস কর্তৃক মারফ্* সূত্রে বর্ণনা করেছেন । হাফিয ইবনু হাজার ফাতহুল বারীতে বলেছেন, এর সানাদ দুর্বল । তবে এ ব্যাপারে প্রতিউত্তর ‘করা হয়েছে যে, তা সহাবীর উক্তি এবং এ ব্যাপারে ইজতিহাদ করার সুযোগ রয়েছে । সুতরাং তা প্রমাণযোগ্য হবে না । বিশেষ করে এমন কিছু বর্ণিত আছে যা এর বিপরীতের উপর প্রমাণ করে । আর তা ‘আম্র বিন সালামাহ্ আল জুরমী এর হাদীস ৷ ইবনু হায্ম রসূল শ্র-এর হাদীস (নিশ্চয়ই তিনি মানুষের মাঝে যে ' কুরআনের বড় কারী বা পাঠক তাকে ইমামতির নির্দেশ করেছেন) এ হাদীস বিশুদ্ধ না হওয়ার ব্যাপারে দলীল পেশ করেছেন। https://www.facebook.com/178945132263517
— পৃষ্ঠা ১৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।